মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাস চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালী থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে এবং হেলপার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। এসময় বাসের ভেতরে তল্লাশি চালিয়ে চালকের সিটের ডান পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনার আইনী প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।’
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...








