মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পর্দা উঠেছে দুরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুরন্ত সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবক এবং সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন। দুরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে এবং দুরন্ত সংঘের সভাপতি সূফী মুহাম্মদ জুনায়েদ উল্ল্যার সঞ্চালনায় উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর নুরুল হুদা হামিদী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল হক চৌধুরী, সাব্বির হোসেন, ইছাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন, সেক্রেটারি হাফেজ মাওলানা আমীর হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভ‚ঁইয়া, সমাজসেবক নুরুল ইসলাম সোহাগ, দুরন্ত সংঘের পৃষ্ঠপোষক সদস্য রহিম উদ্দিন লিটন, চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট হামিদুল আসহাব ইফাজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দুরন্ত সংঘের সাবেক সভাপতি সাঈদ উল্ল্যাহ, সহ-সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউছারুল হক, ক্রীড়া সম্পাদক শেখ ফাহাদসহ সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় একতা সংঘ জয়নগর একাদশ প্রাণ ওয়ারিয়র্স মিরসরাই একাদশকে ১১৭ রানের টার্গেট দিলে প্রাণ ওয়ারিয়র্স মিরসরাই একাদশ ৮ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় প্রাণ ওয়ারিয়র্স মিরসরাইয়ের মোহাম্মদ রাফি।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








