Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী অপশক্তিকে নির্মূল করতে হবে’

জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের বিজয় সম্মিলনী উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ

admin by admin
December 30, 2023
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

 

‘মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী অপশক্তিকে নির্মূল করতে হবে’

 

আজ ৩০ ডিসেম্বর (২০২৩) শনিবার বিকাল ৩.৩০ টায় ৫৩তম বিজয়ের মাস উদযাপন উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের বিজয় সম্মিলনী অনুষ্ঠিত হয়।

জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবৃত্তিশিল্পী মো: শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রামাণ্যচিত্র নির্মাতা পিন্টু সাহার সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান রেজভী, বীর মুক্তিযোদ্ধা রেখারাণী গুণ ও মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র প্রজন্ম ’৭১-এর সভাপতি নাট্যনির্দেশক আসিফ মুনীর তন্ময়।

অনুষ্ঠানে আবৃত্তি করেন জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবৃত্তিশিল্পী মো: শওকত আলী ও সৈয়দ ফয়সল আহমদ। সঙ্গীত পরিবেশন করেন জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সঙ্গীত বিভাগ সম্পাদক কন্ঠশিল্পী শাহরুখ কবির, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের কার্যকরী সদস্য কণ্ঠশিল্পী গৌতম সাহা, সুমন রায় ও আশীষ ভট্টাচার্য।

আরও উপস্থিত ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুল, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের অর্থসম্পাদক ড. আরেফীন অমল, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের চারুকলা বিভাগের সহসম্পাদক চারুশিল্পী আর্থার ব্যাপ্টিস্ট মুক্ত, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের কার্যকরী সদস্য সংস্কৃতিকর্মী হারুন অর রশিদ, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সদস্য আলমগীর হোসেন, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সদস্য জাহিদুল ইসলাম, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের সদস্য সায়েরী আক্তার, আফরিন বেগম, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের প্রচার সম্পাদক প্রামাণ্যচিত্র নির্মাতা সাইফ উদ্দিন রুবেল ও জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের কার্যকরী তথ্য সম্পাদক সাংবাদিক সাইফ রায়হানসহ প্রমুখ।

১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে শব্দসৈনিক ও প্রচারযুদ্ধে অংশগ্রহণকারী শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীদের অবদান আলোচনা করতে গিয়ে লেখক প্রামাণ্যচিত্রনির্মাতা শাহরিয়ার কবির বলেন, ‘যে কোনও দেশ ও জাতির মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রচারযুদ্ধে অংশগ্রহণকারীদের অবদান কোনও অংশে কম নয়। ১৯৪৮-এর ভাষা আন্দোলন থেকে ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে জাতির মানস গঠনে আমাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭১-এ শিল্পগুরু কামরুল হাসান, মুস্তফা মনোয়ার, দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ডু, প্রাণেশ মন্ডল, বীরেন সোম, আবুল বারক আলভী ও স্বপন চৌধুরীর মতো প্রথিতযশা শিল্পীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে ’৭১-এর গণহত্যার ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী গোটা জাতিকে। একইভাবে চলচ্চিত্র জগতের বরেণ্য চলচ্চিত্রনির্মাতা জহির রায়হান, আলমগীর কবীর, বাবুল চৌধুরী, সুমিতা দেবী, কবরী সরোয়ার; সঙ্গীতজগতে কণ্ঠশিল্পী আবদুল জব্বার, সন্জিদা খাতুন, সমর দাস, ওয়াহিদুল হক, মাহমুদুর রহমান বেণু, শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, সুজেয় শ্যাম, ডালিয়া নওশীন, রফিকুল আলম, বুলবুল মহলানবীশ, বিপুল ভট্টাচার্য, মোশাদ আলী; নাট্য ও যাত্রা শিল্পী অমলেন্দু বিশ্বাস, কল্যাণ মিত্র, মামুনুর রশীদ, রাজু আহমেদ, সৈয়দ হাসান ইমাম এবং অগ্রগণ্য বুদ্ধিজীবীদের ভেতর অধ্যাপক খান সারওয়ার মুরশীদ, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক এ আর মল্লিক, অধ্যাপক অনুপম সেন, সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, কবি সিকান্দার আবু জাফর, সাংবাদিক এম আর আখতার মুকুল, লেখক বেলাল মোহাম্মদ, লেখক আহমদ ছফা, অধ্যাপক গোলাম মুরশীদ ও অধ্যাপক নরেন বিশ্বাসসহ আরও অনেকে আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন।’

শাহরিয়ার কবির আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বপ্রদানকারী তাঁর প্রধান সহযোগীদের নৃশংস হত্যাকাণ্ডের পর ’৭১-এ পরাজিত স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তিÑ যারা ধর্মের নামে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের বদৌলতে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়েছে, যার মাশুল এখনও আমাদের দিতে হচ্ছে। বিজয়ের মাসেও ’৭১-এর পরাজিত অপশক্তির সন্ত্রাস ও আস্ফালন আমাদের দেখতে হচ্ছে। এরা ’৭১-এর যাবতীয় অর্জন ধ্বংস করতে চায়। তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ’৭১-এ পরাজিত মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী অপশক্তিকে নির্মূল করতে হবে। আশা করব এই প্রচারযুদ্ধে ‘জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড’ বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

১৯৭১-এ বিলেতে অবস্থানরত বাংলাদেশীদের প্রধান কাজ ছিল বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জনমত সৃষ্টি করা মন্তব্য করে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য ব্রিটেনে অবস্থানরত বহু বাঙালি একযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অনশন আরম্ভ করলে চতুর্থ দিনে একজন মন্ত্রী এসে আমাদের ধর্মঘট ভাঙ্গান এবং তিনি সেদিনই পার্লামেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে সংসদে আলোকপাত করেন।’ বিচারপতি মানিক তৎকালীন সময়ে ব্রিটেন অবস্থানরত বাঙালিরা কে কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন সে সম্পর্কে বিশদ স্মৃতিচারণ করেন।

প্রকৃত অর্থে বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘’৪৭-এ ভারত বিভাগের সময় থেকেই বাঙালিরা বুঝেছিল তারা প্রকৃত অর্থে স্বাধীন হয়নি। বাঙালিরা পূর্ণ স্বাধীনতা পায়নি এজন্য রাজনীতিবিদগণের সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীরাও তাঁদের মেধা, মনন, কর্ম ও লেখনী মাধ্যমে বাংলাদেশ মানুষকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন। বুদ্ধিজীবীদের ভূমিকা এখনো চলমান কারণ একাত্তরের পরাজিত শক্তি ঘাতক দালালরা এ দেশে বসে এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদেশীদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে তারা নিমজ্জিত। তাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও যাবে।’

মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অভিজ্ঞতার স্মৃতি ব্যক্ত করে ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান রেজভী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম।’

বীর মুক্তিযোদ্ধা রেখারাণী গুণ বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই সমাজের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিলাম। যখন অষ্টম শ্রেণিতে পড়ি ১৯৭৪ সালে। তখন আইয়ুব খান মোনায়েম খান মানিকগঞ্জে এসেছিল। আমরা স্কুল থেকে তাদেরকে সংবর্ধনায় অংশগ্রহণ করেছি। সেই আইয়ুব খানই যে আমাদেরকে নিঃস্ব করবে এইটা জানা ছিল না। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ’৭১-এর নির্বাচনে পুলিং এজেন্ট ছিলাম। সবকিছুর সাক্ষী। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ডাকে মেয়েদের ২টি বাস লিজ করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর চার নেতাসহ মঞ্চে উঠছেন। সেকি শিহরণ, কোনদিন ভুলার নয়। বঙ্গবন্ধুর ডাকে উদ্দীপ্ত হয়ে আমরা ৪ ভাই বোন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ১২ দিন হেটে রাতে দিনে পদ্মা পার হয়ে ভারতে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে স্বশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি। ৫২ বৎসর পরে এসে আমরা কি দেখছি? সেই সংবিধানও নেই। ১৯৭১ সালের যুদ্ধাপরাধী রাজাকার জঙ্গি আবার মাথা উচু করে বুদ্ধিজীবীদের শেষ করার জন্য পায়তারা করছে। জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের বিজয় সম্মিলনী পালনকালে মুক্তিযোদ্ধাদের আলোচনা শুনছি। শ্রদ্ধেয় জাহানারা ইমাম, সুলতানা কামাল, জহির রায়হান আরও বুদ্ধিজীবীদের স্মরণ করছি। শ্রদ্ধেয় শাহরিয়ার কবিরের নেতৃত্বে আমরা আবার রাজাকারমুক্ত দেশ গঠনের প্রত্যয় ঘোষণা করছি।’

মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র প্রজন্ম ’৭১-এর সভাপতি নাট্যনির্দেশক আসিফ মুনীর তন্ময় বলেন, ‘শহীদদের আদর্শের একটি বড় স্বপ্ন, বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের লালন ও বিকাশ। তাদের চিন্তা-চেতনার একটি বড় প্রতিফলন আমাদের ’৭২-এর সংবিধান। যে সংবিধান বঙ্গবন্ধুরও আদর্শ ও স্বপ্নের ফসল। বিজয়ের আনন্দের সাথে প্রত্যয় হোক আদর্শিক লক্ষ্য প্রতিষ্ঠার মহা উদ্যোগ।’

সভাপতির ভাষণে জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: শওকত আলী বলেন, ‘বিজয়ের মাসে জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের বিজয় সম্মিলনী বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ, জাতির পিতা ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড এসব বিষয়ে বাংলাদেশকে দ্বিধাবিভক্ত করার অপপ্রয়াস চালাচ্ছে একটি গোষ্ঠী। আমাদের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। আজকে মুক্তিযোদ্ধাগণ ব্যক্তিগত অভিজ্ঞতার যে কথা বলেছেন, তরুণ প্রজন্ম এতে সমৃদ্ধ হয়েছে। তাদের চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশা করি। গান, কবিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি ধন্যবাদ।’

Post Views: 306

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

by admin
October 12, 2026
0
11

  মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : চার বছর ধরে নিখোঁজ ছিলেন মা। কত খোঁজাখুঁজি, কত অপেক্ষা, কত প্রার্থনা—তবুও মায়ের কোনো...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
9

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

by admin
October 12, 2026
0
6

  কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোহাম্মদ নিশান শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার...

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

by admin
October 12, 2026
0
8

সঞ্জয় কান্ত শীল কালিগঞ্জ প্রতিনিধ গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার...

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

by admin
October 12, 2026
0
19

    মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ স্বাবলম্বী পরিবার গঠন, নারীর আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

by admin
October 12, 2026
0
8

  মোঃ মাইনুল হক (বিশেষ প্রতিনিধি) গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব October 12, 2026
  • সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী October 12, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। October 12, 2026
  • সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন October 12, 2026
  • কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ October 12, 2026
  • কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা October 12, 2026
  • রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু। October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন October 12, 2026
  • জলবায়ু নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণের আহ্বান আরসিওয়াই এপ্যাকের সাইড ইভেন্টে উত্তরের বাস্তবতা October 12, 2026
  • বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত October 12, 2026
  • বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ October 12, 2026
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ খোকন ভূঁইয়া October 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড October 12, 2026
  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      October 12, 2026
      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      October 12, 2026
      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d