Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে ১৫ হাজার গাছ কাটতে মরিয়া সড়ক ও বন বিভাগ

admin by admin
May 15, 2024
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মেঘনা নদীর উপকূলীয় এলাকাবর্তী লক্ষ্মীপুর-রামগতি সড়ক। ২০০৫ সালে বনবিভাগের পক্ষ থেকে সড়কের দুই পাশে সবুজ বেষ্টনীর আওতায় বনায়ন করা হয়েছে। তখনকার রোপন করা গাছগুলো এখন এ অঞ্চলের মানুষের জন্য যেন আশীর্বাদ হিসেবে কাজ করছে। গাছের কারণে পুরো সড়কটি ছায়া-শীতল থাকছে। সেই সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগে। সড়কের পাশে থাকা নানা প্রজাতির বনজ গাছের সঙ্গে ঔষধি, ফলদ গাছ রয়েছে। কৃষ্ণচূড়া গাছের ফুল প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিন্তু লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ প্রাকৃতিক সৌন্দর্য আর বেশি দিন থাকবে না। সড়কের দুপাশের গাছগুলো কাটা পড়ছে। এ সড়কটি সম্প্রসারণ করা হবে, ফলে কেটে ফেলা হবে সবুজ বেষ্টনীর গাছগুলো। সড়ক উন্নয়নের জন্য ৫ বছর আগে নোয়াখালী-লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কে দুপাশে থাকা শতবর্ষী গাছসহ সব গাছ কেটে ফেলা হয়। সড়ক সম্প্রসারণের জন্য ২০২০ সালের দিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় মহাসড়কের পাশে থাকা প্রায় ৫ হাজার গাছ কাটা হয়। ফলে এ দুই সড়কে এখন কোনো গাছ নেই। ফলে তপ্ত রোদে ওষ্ঠাগত অবস্থা হয় পথচারীদের। সড়ক বিভাগের পক্ষ থেকেও বন বিভাগকে সড়কের পাশে বনায়ন করার অনুমতি দিচ্ছে না। তবে মজুচৌধুরীর হাট সড়কের একটি অংশের দুপাশে কিছু গাছ লাগিয়েছে বন বিভাগ। এখন ঢাকা-রায়পুর মহাসড়কের লক্ষ্মীপুর অংশ খালি পড়ে আছে।

স্থানীয়রা বলছেন, উন্নয়নের নামে দিনের পর দিন বন ধ্বংস করা হচ্ছে। কিন্তু সে হিসেবে বনায়ন করা হচ্ছে না। সড়কের পাশে গাছ রেখে বিকল্প ও পরিকল্পিত পরিকল্পনা নিয়ে উন্নয়ন করা যেতে পারে। এতে উন্নয়নও হবে, পরিবেশও রক্ষা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সড়ক বিভাগের আওতাধীন লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর-মাইজদী সড়কটি ৫.৫০ মিটার থেকে ৭.৩০ মিটার প্রশস্ত করা হবে। লক্ষ্মীপুর অংশে (লক্ষ্মীপুর-রামগতি সড়ক) ৫৪ কিলোমিটার সড়কে বনবিভাগের লাগানো গাছ রয়েছে। গাছগুলো কাটার জন্য গেল বছরের নভেম্বরে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বন বিভাগকে চিঠি দেওয়া হয়। এ সড়কে ২০০৫ সালের দিকে বন বিভাগের লাগানো গাছের সংখ্যা ১৩ হাজার ৪৪৫।

এছাড়া রামগতি উপজেলার নুরিয়া হাজিরহাট-নুরু পাটওয়ারী সড়কের দুপাশে রাস্তার সাইড ওয়েন্ডিং করার জন্য ওই সড়কের কেরামতিয়া বাজার থেকে ভূলুয়া ব্রিজ হয়ে পূর্বদিকে চৌরাস্তা হয়ে জোগির মোড় পর্যন্ত বন বিভাগের লাগানো গাছ কাটার জন্য গেল বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ওই সড়কে বন বিভাগের লাগানো গাছের সংখ্যা ১ হাজার ৬৭২। ২০১১ ও ২০১২ সালের দিকে গাছগুলো লাগানো হয়।

অন্যদিকে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার থেকে লামচর উচ্চ বিদ্যালয় ও আজিমপুর থেকে করপাড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে বন বিভাগের ১৮৭টি গাছ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ওই সড়কটির ‘উন্নয়নের বাঁধা’ ১২৫টি গাছ কাটার জন্য গেল বছরের সেপ্টেম্বরে বন বিভাগকে চিঠি দেওয়া হয়।

বন বিভাগ সূত্র জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে ১৩ হাজার ৪৪৫টি, রামগতি উপজেলার ১ হাজার ৬৭২টি এবং রামগঞ্জ উপজেলার ১২৫টিসহ মোট ১৫ হাজার ২৪২টি গাছ কাটার জন্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি অনুমোদন দেয়। ফলে নিলাম প্রক্রিয়ার জন্য ওই সব গাছে ‘নাম্বারিং’ করা হয়েছে। তবে নিলাম প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। যে কোনো সময় এ গাছগুলো কাটা পড়বে।

সড়ক উন্নয়নের লক্ষ্যে আগেও লক্ষ্মীপুরের বিভিন্ন সড়ক এবং মহাসড়কের পাশে থাকা গাছ কাটা হয়েছে। কিন্তু এরপর কিছু কিছু সড়কে আর লাগানো হয়নি গাছ। বিশেষ করে লক্ষ্মীপুর-রায়পুর-নোয়াখালী মহাসড়কের পাশে থাকা শতবর্ষী গাছসহ নানা প্রজাতির গাছ ৫ বছর আগে কাটা হলেও নতুন করে বনায়ন করা হয়নি। লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট সড়ক সম্প্রসারণের সময় গাছ কেটে ফেলার পর কিছু অংশে আবার গাছ লাগানো হয়। তবে সড়কের বেশিরভাগ অংশের পাশই খালি পড়ে আছে।

লক্ষ্মীপুর-রায়পুর-নোয়াখালী মহাসড়কের পাশের বাসিন্দা আবদুল্লাহ আল হাদী বলেন, এ মহাসড়কের পাশে বড় বড় গাছ ছিল। কিন্তু সড়ক উন্নয়নের নামে কয়েক বছর আগে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এরপর আর গাছ লাগানো হয়নি। গাছ থাকাকালে গাছের ছায়ায় পুরো সড়ক শীতল থাকত। এখন তপ্ত রোদে সড়ক উত্তপ্ত থাকে। শীতল ছায়ার বদলে রোদের উত্তাপ ছড়াচ্ছে সড়ক।

কমলনগরের তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা সানা উল্যা বলেন, মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। জলবায়ু পরিবর্তনের ফলে এ জেলাতে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-জলোচ্ছ্বাস লেগেই থাকে। সে জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। কিন্তু গাছ লাগানোর পরিবর্তে কাটা হচ্ছে।

তিনি বলেন, লক্ষ্মীপুর-রামগতি মহাসড়ক দিয়ে চলাচল করি। এ সড়কের দুপাশে নানা প্রজাতির গাছ লাগানো আছে। গাছের ছাড়ায় পুরো সড়ক শীতল থাকে। দেখতেও লাগে অনেক সুন্দর। কিন্তু শুনেছি সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো কাটা পড়বে। গাছ কাটার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে গাছ লাগানোর সিদ্ধান্তও যেন নেওয়া হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন বলেন, যেভাবে উন্নয়নের দোহাই দিয়ে গাছ কাটা হচ্ছে, সেভাবে আর গাছ লাগানো হচ্ছে না। এতে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। দিন দিন গাছের সংখ্যা কমার কারণে তাপদাহ তীব্র আকার ধারণ করেছে। প্রকৃতিতে যেমন গাছের প্রয়োজনীয়তা আছে, তেমনি উন্নয়নেরও প্রয়োজনীয়তা আছে। গাছ না কেটে গবেষণার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে উন্নয়ন করা যেতে পারে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, গাছ মাটি থেকে পানি শোষণ করে। পরিমাণমতো পানি নিজে গ্রহণ করে বাকিটা বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এতে বায়ুমণ্ডল শীতল থাকে এবং বৃষ্টিপাত হয়। যে অঞ্চলে গাছের সংখ্যা বেশি, ওই সব অঞ্চলে বৃষ্টিপাতও বেশি হয়।

গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গত করে। এতে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা হয়। কিন্তু আমাদের দেশে যত বৃক্ষ থাকা দরকার, তত বৃক্ষ না থাকায় বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে। ফলে গ্রিনহাউজ গ্যাসের প্রতিক্রিয়ায় তাপমাত্রা বাড়ছে। তাই গাছ না কেটে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, যোগ করেন তিনি।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী বলেন, সড়ক প্রশস্ত করার জন্য গাছগুলো কাটা পড়বে। এটা সড়ক ও জনপথ বিভাগের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্তে গাছ কাটা হয় না।

তিনি বলেন, তাপদাহ কমাতে বা পরিবেশ শীতল রাখতে গাছের বিকল্প নেই। যেখানে গাছ কাটা পড়বে, সেখানে আমরা আবার বাগান করি। তবে সড়ক ও জনপথ বিভাগ আমাদের গাছ লাগাতে দেয় না। তারা নিজেরা লাগায়। কিন্তু যাদের যে কাজ, তাদের সেটাই করতে হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, গাছ অল্প কয়েকটা, বেশি না। এটাতে কি প্রাকৃতিক দুর্যোগ বাড়বে? একটু অ্যানালাইসিস করে দিন।

তিনি বলেন, রাস্তা সম্প্রসারণ গুরুত্বপূর্ণ কাজ। গাছের গোড়াগুলো হালকা, রাস্তা নষ্ট হয়ে যায়। গাছের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে। রাস্তার জন্য রোদ ভালো। গাছের ছায়া পড়লে রাস্তা নষ্ট হয়ে যায়। ছায়ায় রাস্তায় শ্যাওলা পড়ে, দুর্ঘটনা ঘটে। এখানে দুর্ঘটনা অহরহ ঘটছে।

গাছ কাটার পর লাগানোর বিষয়ে তিনি বলেন, গাছ কাটার পর লাগানো হয় না, তা কিন্তু না। ফলের গাছ লাগাতে আমরা উৎসাহিত করি।

জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, গাছ কাটার আগে গাছ লাগাতে হবে। কিন্তু সব সময় হয়ত এটা হয়ে ওঠে না৷ সম্প্রতি যেহেতু তীব্র তাপপ্রবাহ ছিল, এখন গাছ লাগানো খুব একটা ফলপ্রসূ হবে না। তারপরও এ বিষয়টা নিয়ে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি। মজুচৌধুরীর হাট সড়কে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। এ বর্ষায় আমরা সেখানে গাছ লাগাব।

তিনি বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন ভবনের জন্য কিছু গাছ কাটা পড়বে। যত গাছ কাটা পড়বে, তার চাইতে বেশি গাছ ওখানে লাগিয়েছি। যাতে কিছু গাছ কাটা পড়লেও ওই গাছগুলো বড় হয়।
রামগতি সড়কে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়টা খেয়াল রাখছি। তারপরও গাছ লাগানোর বিষয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমরা বন বিভাগের সঙ্গেও কথা বলব।

Views: 358

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

by admin
October 22, 2026
0
8

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে...

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

by admin
October 22, 2026
0
10

আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। খবর দেশটির আন্তর্জাতিক গণমাধ্যম...

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

by admin
October 22, 2026
0
1

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার অভিযান পরিচালনাকালে...

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

by admin
October 22, 2026
0
1

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ

by admin
October 22, 2026
0
8

প্রধানমন্ত্রীর এক সফরে পরিবেশ, উপকূলের সংকট ও বন্দর অর্থনীতির বাস্তবতা; নিরাপদ পানি–বেড়িবাঁধ থেকে বিনিয়োগ ও কর্মসংস্থান এস. এম. সাইফুল ইসলাম...

বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার

বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার

by admin
October 22, 2026
0
11

  মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার ৮ নং ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর (নোয়াপাড়া)গ্রামের মোঃ বিল্লালের মেয়ে ডা. সিমা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d