Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

সংবিধান সংশোধন, পুনর্লিখন নিয়ে যত মত

admin by admin
September 29, 2024
in আইন/আদালত, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সংবিধানসহ ছয়টি খাতে সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার৷ এর মধ্যে অন্যতম সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশন৷ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজকে এই কমিশনের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে৷

সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তাব দেওয়ার জন্য তিন মাস সময় পাবে কমিশন৷

তবে সংবিধান সংশোধন  হবে নাকি পুনর্লিখন এরইমধ্যে সেই আলোচনা শুরু হয়েছে৷ যারা সংবিধান পুনর্লিখনের পক্ষে তাদের যুক্তি, সংবিধান এত বেশি কাটাছেঁড়া করা হয়েছে যে তা সংশোধন করে লাভ নেই৷ তার চেয়ে নতুন করে সংবিধান লেখাই ভালো৷ আর যারা সংশোধনের পক্ষে তারা বলছেন, নতুন করে লেখা হলে ১৫-২০ বছর পর দেখা যাবে আবার সংবিধান প্রণয়নের দাবি উঠছে৷ এতে জটিলতা তৈরি হতে পারে৷ নতুন করে সংবিধান লেখার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলছেন তারা৷

 

যেসব ক্ষেত্রে পরিবর্তনের পরামর্শ

বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য না থাকা, সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত রাখা, বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সুযোগসহ নানা বিষয়ে সমালোচনা রয়েছে৷ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য এমন কিছু ধারা সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছেন বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা৷

সংবিধানের কোন জায়গাগুলোতে পরিবর্তন প্রয়োজন এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, আমাদের সংবিধানের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ক্ষমতার ভারসাম্য নাই৷ রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই৷ আবার প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা৷ এর একটা ভারসাম্য দরকার৷ আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চরিত্রই পাল্টে দেয়া হয়েছে৷ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে স্বৈরাচারী ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে৷ এটার বিরুদ্ধে রিট হয়েছে৷ রিটে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে তো আর সংশোধনের দরকার নেই৷ আবার সংবিধানের ৭০ অনুচ্ছেদ যার মাধ্যমে সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং বন্ধ করা হয়েছে সেটাও বাতিল করা দরকার৷ এরকম আরো অনেক সংস্কারের প্রয়োজন৷

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান মনে করেন, মোটা দাগে সংবিধানে সেপারেশন অব পাওয়ারের বিষয়টি পরিস্কারভাবে আনা উচিত৷ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে৷ প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা দেয়া যাবে না যাতে তিনি স্বৈরাচার হতে পারেন৷ নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে সংবিধানে৷ ৭০ অনুচ্ছেদ সংশোধন প্রয়োজন, উচ্চ আদালতে বিচারকদের নিয়োগ নীতিরও পরিবর্তন দরকার৷ এরকম আরো কিছু সংস্কার প্রয়োজন সংবিধানে৷

ব্যারিস্টার মাহবুব শফিকও বিদ্যমান সংবিধান সংস্কার প্রয়োজন বলে মনে করেন৷ তবে তার মতে সেটি হতে হবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে৷ তিনি বলেন, সেটা দেশের নাগরিকদের চাহিদার ভিত্তিতে করতে হবে৷ এখন দুই কক্ষের সংসদ, ব্যালেন্স অব পাওয়ার, বিচার বিভাগের স্বাধীনতা এসব বিষয়ে কথা হচ্ছে৷ সেগুলো বিবেচনার বিষয়৷ তবে আমরা মানুষ হিসেবে ঠিক না হলে কোনো কিছুই তেমন কাজে আসবে না৷

সংশোধন না পুনর্লিখন?

বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে৷ এ পর্যন্ত তা ১৭ বার সংশোধন করা হয়েছে৷ নতুন করে তা কি পুনর্লিখন না পরিবর্তন করা উচিত সে বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, সংবিধান সংশোধন করেও এটাকে গণমুখী করা যায়৷ কিন্তু এটা এত বেশি কাটাছেঁড়া করা হয়েছে যে, আমি মনে করি নতুনভাবে সংবিধান লেখাই ভালো৷ আর সেটাতো আমাদের বর্তমান সংবিধানকে সামনে রেখেই করা হবে৷ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭টি সংযোজন-বিয়োজন করা হয়েছে৷ এরকম আরো অনেক সংশোধনীর মাধ্যমে সংবিধান আসলে মূল চরিত্র হারিয়েছে৷

 

তিনি বলেন, সংবিধান হতে হবে আমাদের একাত্তর এবং ২০২৪-এর চেতনা মিলিয়ে৷ তাই আমি মনে করি নতুনভাবে সংবিধান লেখাই ভালো৷

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান নতুন করে সংবিধান লেখার প্রয়োজন নেই বলে মনে করেন৷ কারণ হিসেবে বলেন, আমাদের সংবিধান মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে৷ সেই সংবিধান নতুন করে লেখার চিন্তা দুঃখজনক৷ সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়৷ সংবিধানেই সেই ব্যবস্থা আছে৷

তবে এই বিতর্কের বাইরে গিয়ে জাহেদ উর রহমান মনে করেন, সংবিধান নতুন করে লেখা হবে না সংশোধন করা হবে তা মূল বিষয় নয়৷ মূল কাজ হলো আমাদের সংবিধানে কী পরিবর্তন এবং সংস্কার চাই তা আগে চিহ্নিত করা৷ সেই পরিবর্তন করতে সংবিধান সংশোধন করা হবে নাকি নতুন করে লিখতে হবে সেই সিদ্ধান্ত নেয়া যাবে, বলেন এই রাজনৈতিক বিশ্লেষক৷

কতটা গ্রহণযোগ্য হবে?

সংবিধান সংশোধন বা পুনর্লিখনের বর্তমান সরকারের উদ্যোগের সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন৷ তাদের একজন ব্যারিস্টার মাহবুব শফিক৷ তিনি বলেন, ‘‘সংবিধান সংশোধন বা নতুন করে লেখা তো পরের প্রশ্ন৷ আমার কাছে মনে হয়, এখন যে অন্তর্বর্তী সরকার আছে তার বৈধতা কী? কারণ আমাদের সংবিধানে কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেই৷ তবে জনগণ যদি চায় সংবিধান সংশোধন বা পুনর্লিখন সবই হতে পারে৷ কিন্তু সেজন্য তো সংসদ লাগবে৷ আগের সংসদ ফিরিয়ে আনতে হবে৷ জনগণের ম্যান্ডেট ছাড়া যদি সংবিধানে কোনো রকম হাত দেয়া হয় তাহলে সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ মতে তা রাষ্ট্রদ্রোহের অপরাধ৷

তার এমন মন্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে কীভাবে সংবিধান প্রণয়ন ও গ্রহণ করা হয়েছিলো জানতে চাইলে তিনি বলেন, ১৯৭০ সালে যে নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনে এমএলএ ছিল৷ প্রাদেশিক সরকার ছিল৷ সেই প্রাদেশিক সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল একটা সরকার গঠন করে৷ ১৭ এপ্রিল মুজিব নগরে তারা শপথ নেয়৷ তারাই ম্যান্ডেট নিয়ে একটি গণপরিষদ করে সেখানে সংবিধান প্রণয়ন করে৷ এরপর ১৯৭৩ সালে সেই সংবিধানের অধীনে নির্বাচন হয়৷

সংবিধান সংশোধন বা পুনর্লিখনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কতটা গ্রহণযোগ্য পাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে অধ্যাপক শেখ হাফিজুর রহমানেরও৷

তিনি বলেন, এটা তো নির্বাচিত সরকার নয়৷ এই সরকারে যারা আছেন তারা তো ছাত্রদের নিয়োগ করা৷ এখানে কৃষক, শ্রমিকসহ, রাজনৈতিক দল এবং নানা মতের লোকসহ সমাজের সব স্তরের প্রতিনিধি তো নাই৷ ফলে এরা যেই কাজ করবে পরবর্তী নির্বাচিত সরকার যদি তাদের কাজের বৈধতা না দেয় তাহলে তো কোনো কিছুই কার্যকর হবে না৷ আমরা ডকট্রিন অব নেসেসিটির কথা বলছি৷ সেটা ঠিক আছে৷ কিন্তু এই সরকার যা করবে তা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে৷ সেটা না হলে তো সমস্যা৷

তবে বে বিষয়ে ভিন্নমত পোষণ করেন আইনজীবী ওমর ফারুক৷ তিনি মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধন বা নতুন করে প্রণয়নের ম্যান্ডেট আছে৷ কারণ হিসেবে তিনি বলেন, এই সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে৷ সংবিধান সংশোধনের পর যে নির্বাচন হবে সেই সংসদ সেটাকে বৈধতা দেবে৷ আর যা করা হবে সবার সঙ্গে আলাপ আলোচনা করেই করা হবে৷ ডকট্রিন অব নেসেসিটির প্রশ্নও তো আছে৷ গণভোটের মাধ্যমে নতুন সংবিধান গ্রহণ করা যাবে৷ সূত্র: ডয়চে ভ্যালি

Post Views: 549

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
85

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d