Sunday, September 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

সামাজিক চাঁদাবাজির সমাজ সংস্কৃতি: লোক দেখানো দানে মানবতা নিঃশেষ

admin by admin
January 17, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

 

গ্রাম ছেড়ে দূরে থাকা মানুষগুলোর সঙ্গে শেষ পর্যন্ত যে সম্পর্কটি থেকে যায়, তা অনেক সময়ই চাঁদার সম্পর্ক। যারা কখনো খোঁজখবর রাখে না, তারা মাহফিল, খেলাধুলার আয়োজন কিংবা অন্য কোনো উপলক্ষ এলেই ফোনবুকের তালিকা ধরে রীতিমতো অভিযান চালায়। কে হাসপাতালে, কে জেলে কিংবা কবরে— সে খবর রাখার প্রয়োজন পর্যন্ত মনে করে না; বরং নির্দ্বিধায় জানিয়ে দেয়—চাঁদা এত। আয় কত করে, খরচ কীভাবে চালায়- এইসব খোঁজ-খবরের ধার ধারে না। কাকুতি-মিনতির কোনো সুযোগ নেই। একবার ‘না’ বললে বা ফোন না ধরলে, যে যাকে চেনে না তার নামেও দুর্নামের মহাকাব্য রচিত হয়।

 

রাজনীতির চাঁদাবাজি নিয়ে বহু কথা হয়। কিন্তু মসজিদ-মন্দিরের নামে, ওয়াজ-পূজার কালে, শীত-গ্রীষ্মের হালে, গরিবের পিকনিকের নামে যে চাঁদাবাজি চলছে— তা যে বন্ধ হওয়া দরকার, সে কথা সরকার বলবে না। এখানে সচেতন সমাজকেই জাগতে হবে।  চাঁদা চাওয়ার এই প্রথা প্রকৃত প্রয়োজনের সুযোগকে সংকুচিত করে দিচ্ছে। একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সাহায্য পাওয়া যায় না; কারণ লাখ লাখ টাকা উঠে যায় জিয়াফতের নামে। ওরসের নামে হট্টগোলের আয়োজন চলে, সেখানে দিতে হয় পয়সা। না দিলে শুরু হয় মান-অভিমান।

 

নামসর্বস্ব সংগঠনের বাৎসরিক পুনর্মিলনে ‘ক্রেস্ট প্রদান’ প্রথার আড়ালে চাঁদাবাজি চলে অঞ্চলজুড়ে। কণ্ঠসর্বস্ব সুরেলা বক্তার আজগুবি কিচ্চা শোনানোর জন্য মাইক-প্যান্ডেলের খরচ বহন করতে হয় তাকেও—যার এসব মোটেই পছন্দ নয়। কেবল সামাজিকতার দায়ে ধার করেও চাঁদা দিতে হয়, যেখানে মনের কোনো সায় থাকে না। অথচ দরিদ্র পরিবারের একটি সন্তানকে পড়াশোনা করানোর খরচ জোগাতে মানুষ পাওয়া যায় না। দায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে সহায়তা জোটে না। নাচানাচির আয়োজনে যে উৎসাহ, গীবতের আসর বসাতে যে আমেজ— তা ভালো কাজে দেখা যায় না।

 

সমাজে কত সংঘ, আর কত রেওয়াজ! সামাজিকতার নামে সবগুলোতে যদি আর্থিকভাবে অংশগ্রহণ করতেই হয়, তবে ডাকাতি না করে উপায় থাকে না। চাঁদার চিঠি বা অঙ্ক লিখে মেসেজ পাঠালে যে অসামর্থ্যবান মানুষ বিব্রত হয়, লজ্জায় পড়ে— এই বোধ যাদের নেই, তারাই সমাজের অনেক আয়োজনের নেপথ্য কারিগর। অবশ্য এতে আয়োজকদের নানারকম ফায়দাও থাকে। পাঁচ কড়ি আদায় করে দেড় কড়ি খরচ করে বাকিটা পকেটে গুঁজে নেওয়া যায়। স্বার্থ ছাড়া কেউ কিছু করতে চায় না। অনেক সংসার তো সামাজিক চাঁদাবাজির পয়সায় চলছে। শুনেছি, কারো কারো এসব দিয়ে ব্যাংক ব্যালেন্স হচ্ছে। ভিক্ষার নবতর সংযোজনে কেউ কেউ মোটাতাজা হচ্ছে।

 

সমাজে চাঁদাবাজির নতুন নতুন তরিকা আবিষ্কৃত হচ্ছে। কোনো সম্পৃক্ততা নেই—এমন সংঘেও অর্থ দিতে বাধ্য হতে হয়। তাও যদি দানের তকমায় ফেলা যেত, তবে কিছুটা স্বস্তি থাকত। কিন্তু স্বেচ্ছায় নয়, বাধ্য হয়েই অনেক জায়গায় টাকা দিতে হয়। তাও যদি হাতে হাতে লেনদেন হতো অর্থ্যাৎ এসে নিত! এখন কেউ কেউ বিকাশে বা ব্যাংকে চাঁদা পাঠাতে বাধ্য করে। চাঁদাবাজির দুর্নামে একপেশেভাবে রাজনীতিবিদদের জড়িয়ে আমরা আসলে তাদেরই অপমান করি; অথচ বাংলার প্রতিটি গ্রামে বহুমাত্রিক চাঁদাবাজি নীরবে, নিভৃতে চলছে।

 

‘আছে’, ‘দিব না’, কিংবা ‘নাই, দিতে পারছি না’—এই মনোভাব সহ্য করার মানসিকতা হাত বাড়িয়ে রাখা মানুষগুলোর নেই। এসব বিষয় এমনভাবে সেনসিটিভ করে রাখা হয়েছে যে, ধর্মদ্রোহিতার অপবাদ দিতেও দুষ্টদের বুক কাঁপে না। উপরন্তু এমন দুর্নাম ছড়ানো হয় যে, শুনে শয়তানও ভাবে—বাপরে বাপ! আমি আর কী শয়তান, ওরা তো শয়তানের বাপ-ঠাকুরদা! কোথায় ওয়াজ, কোন দেশে যাত্রা, কোথায় শীত—সবখানেই মুক্তহস্তে সাহায্য চাই। অথচ পাশের প্রতিবেশী যে দুই বেলা অভুক্ত, তার খোঁজ রাখার প্রয়োজন একবারও মনে করা হয়নি। জীবনাচারে লোকদেখানো স্বভাব প্রতিদিনের রুটিনে ক্রমেই বেড়েইচলছে।

 

রাজুআহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Post Views: 218

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

by admin
September 27, 2026
0
13

  জাহেদুল ইসলাম আল রাইয়ান মাদারীপুরের ধজী গ্রামের মাটিতে গড়ে ওঠা ধজী হামিদিয়া ফাযিল মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়;...

সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

by admin
September 27, 2026
0
5

লায়ন মোঃ গনি মিয়া বাবুল বাংলাদেশ প্রকৃতির অপার বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সুন্দরবনের ম্যানগ্রোভ বন,...

অপরাধ করবে বড়লোকের পোলা, আর বলির পাঁঠা হবে গরিব ড্রাইভার?!

অপরাধ করবে বড়লোকের পোলা, আর বলির পাঁঠা হবে গরিব ড্রাইভার?!

by admin
September 25, 2026
0
168

অপরাধ করবে বড়লোকের পোলা, আর বলির পাঁঠা হবে গরিব ড্রাইভার?! ঘটনাটা বারিধারার.... ফুটপাতে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন বাকপ্রতিবন্ধী নির্মাণ শ্রমিক...

“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

by admin
September 22, 2026
0
18

কাজী মামুনুর রহমান মাহিম “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উচ্চারিত এই স্লোগানের মধ্য দিয়ে যে...

মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত?

মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত?

by admin
September 22, 2026
0
46

  মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে প্রতিনিয়ত নতুন মেরুকরণ ঘটছে। সাম্প্রতিক সময়ে ন্যাটোভুক্ত শক্তিশালী সামরিক শক্তির দেশ তুরস্ক এবং মুসলিম বিশ্বের একমাত্র...

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হোষ্টেলে আজ থেকে ৯ কি ১০ বছর আগে একটি হিন্দু ছাত্র থেকে পড়াশোনা করতো,

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হোষ্টেলে আজ থেকে ৯ কি ১০ বছর আগে একটি হিন্দু ছাত্র থেকে পড়াশোনা করতো,

by admin
September 22, 2026
0
80

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হোষ্টেলে আজ থেকে ৯ কি ১০ বছর আগে একটি হিন্দু ছাত্র থেকে পড়াশোনা করতো,...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ September 27, 2026
  • দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল September 27, 2026
  • মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন September 27, 2026
  • বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে September 27, 2026
  • রাজশাহীতে জমে উঠেছে হলিডে মার্কেট September 27, 2026
  • দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত September 27, 2026
  • পথশিশুদের শিক্ষা, প্রতিভার বিকাশ—যাত্রা শুরু সৃজন মঞ্চের September 27, 2026
  • মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত September 27, 2026
  • অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক September 27, 2026
  • সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন September 27, 2026
  • নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে: সিইসি September 27, 2026
  • সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা ও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী গ্রেফতার September 27, 2026
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ September 27, 2026
  • কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাট September 27, 2026
  • আল- আরব বলো’ মূল দিশা: আল্লামা ইমাম হায়াত গীতিকার ও সুরকার: আল্লামা রেজাউল কাওসার September 27, 2026
  • যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো? September 27, 2026
  • পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী September 27, 2026
  • স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা: দুই ট্রাক মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৯ September 27, 2026
  • ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা September 27, 2026
  • ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা September 27, 2026
  • শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা September 27, 2026
  • বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী September 27, 2026
  • জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন September 27, 2026
  • ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন September 27, 2026
  • পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত September 27, 2026
  • জ্যাকসন হাইটসে নতুন ‘আড্ডা কিচেন, ডাইনস অ্যান্ড চাইনিজ’। September 27, 2026
  • নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান September 27, 2026
  • রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত September 27, 2026
  • সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন September 27, 2026
  • বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব September 27, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

      কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ

      September 27, 2026
      দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

      দুই কিডনি ছিল অকেজো, হাসপাতালের বিছানা থেকে বিচারকের আসনে তাইজুল

      September 27, 2026
      মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

      মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

      September 27, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d