Monday, November 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

রাবিতে গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ কর্তৃত্বের সহিংস লড়াই: দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন; বিএনপি ও জামায়াতের প্রতি টিআইবির আহবান

admin by admin
October 5, 2026
in বাংলাদেশ, বাংলাদেশের সকল ক্যাম্পাস, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
রাবিতে গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ কর্তৃত্বের সহিংস লড়াই: দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন; বিএনপি ও জামায়াতের প্রতি টিআইবির আহবান
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter
সংবাদ বিজ্ঞপ্তি
 
ঢাকা, ০৫ অক্টোবর ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে, কর্তৃত্ব প্রতিষ্ঠার সহিংস লড়াই বন্ধে নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণে আমূল সংস্কার ও আত্মশুদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর রাতে রাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, এতে চার সাংবাদিকসহ অন্তত দশজন আহত হন। প্রক্টর কর্তৃপক্ষের ব্যর্থতা স্বীকার করেছেন এবং তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশও ভয়ে পালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের মধ্যে মামলা করার ঘোষণা দিয়েছে; ছাত্রদলও দলীয় তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিকেরা অত্যন্ত যৌক্তিকভাবে অভিযুক্তদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের  আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ অনুসন্ধানসহ পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার খর্ব করে এবং ক্ষমতাবানদের জবাবদিহির সুযোগ সংকুচিত করে-এর প্রতিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।’
ড. জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহায়ত্ব ও পুলিশের পলায়নপর ব্যর্থতা প্রমাণ করে যে এ ধরনের ক্ষমতার লড়াইকেন্দ্রিক সমস্যার সমাধান শুধু প্রত্যক্ষভাবে দোষীদের জবাবদিহির ওপর নির্ভর করে না। বরং রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাবান দলগুলোর আমূল সংস্কার ও আত্মশুদ্ধি ছাড়া জুলাই অভ্যুত্থানের অভীষ্ট দূরে থাক, মুক্ত গণমাধ্যম, বাক্‌ ও ভিন্নমতের স্বাধীনতাসহ জীবন ও জীবিকার নিরাপত্তা ও সকল নাগরিকের সমঅধিকারের মতো মৌলিক অধিকারের অভীষ্ট অর্জন ক্রমাগত অধিকতর হুমকির সম্মুখীন হবে।’
রাজনৈতিক নেতৃত্বের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় কি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে? তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে লোকদেখানো দায়িত্ব শেষ না করে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। নিজেদের সংগঠনে এসব পরিবর্তন নিশ্চিত না করে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বকে উপলব্ধি করতে হবে, তাঁরা তাদের নিজেদের দলের নেতাকর্মীদের আচরণের কারণে ক্রমাগত অধিকতর জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন।’
হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতাকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ক্ষয়ের বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করে ড. জামান বলেন, ‘এ ঘটনাকে বিচ্ছিন্ন একটি বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। উপাচার্য ও শিক্ষকদের পদত্যাগের দাবি, ক্যাম্পাসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা, দখলবাজি ও পেশিশক্তির প্রদর্শনসহ বিভিন্ন সময়ে সৃষ্ট অস্থিরতাও এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে সামনে এনেছে। শিক্ষার্থীদের ন্যায়বিচার চাওয়া এবং শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার অবশ্যই সুরক্ষিত থাকতে হবে। উপাচার্য বা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও নিয়মতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিন্তু পদত্যাগের দাবি আদায়ে দলীয় প্রভাব, ভয়ভীতি বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের একাংশ এমনভাবে অতিক্ষমতায়িত হবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিতে পারবে না এবং পুলিশও আইন প্রয়োগে ব্যর্থ হবেÑএ পরিস্থিতি চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আইন ও বিধি অনুযায়ী, দলীয় শক্তির দাপটে নয়।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের ব্যর্থতার কারণ উদ্‌ঘাটন এবং দায় নির্ধারণের দাবি জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, রাজনৈতিক চাপ বা অসহায়ত্বের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; রাজনৈতিক পরিচয় যেন অপরাধের সুরক্ষাকবচ না হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো যেন দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারে-তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
Views: 137

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে

নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে

by admin
November 15, 2026
0
46

রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা স্থানান্তর নিয়ে...

বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন

বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন

by admin
November 15, 2026
0
68

বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, সব নাকি ঠিক করে দেবেন। তাকে না দিলে,...

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

by admin
November 15, 2026
0
51

ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প...

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

by admin
November 15, 2026
0
24

মালিকুজ্জামান কাকা যশোর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আরো রদবদল হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ থানা বেনাপোল পোর্ট ও চৌগাছার ভারপ্রাপ্ত...

বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি।

বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি।

by admin
November 15, 2026
0
27

ক্রাইম রিপোর্টার বাংলাদেশঃ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাওতা ইউনিয়নের সাবানিয়া কান্দা গ্রামের মৃত দিদার আলীর মেয়ে অছিফা আক্তার ও তার...

রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬

রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬

by admin
November 15, 2026
0
7

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর অভিজাত হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এ আজ থেকে শুরু হয়েছে , পাঁচ দিনব্যাপী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন November 15, 2026
  • জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক November 15, 2026
  • নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে November 15, 2026
  • বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন November 15, 2026
  • বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে November 15, 2026
  • বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি November 15, 2026
  • সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন November 15, 2026
  • বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি। November 15, 2026
  • মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার November 15, 2026
  • বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া November 15, 2026
  • রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ November 15, 2026
  • কালীগঞ্জে কোমরে ও পায়ে শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার November 15, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 15, 2026
  • পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে এক চোর নিহত November 15, 2026
  • নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত November 15, 2026
  • JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। November 15, 2026
  • ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর November 15, 2026
  • যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি November 15, 2026
  • নবাগত ইউএনও’র দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ November 15, 2026
  • আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 15, 2026
  • সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক November 15, 2026
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর November 15, 2026
  • নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত November 15, 2026
  • রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার November 15, 2026
  • চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের November 15, 2026
  • এলপিজি গ্যাসের দামে বিপাকে মধ্যবিত্তরা!! আগ্রহ বাড়ছে মাটির চুলার November 15, 2026
  • বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বাংলাদেশ ন্যাপ November 15, 2026
  • রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা November 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন

      নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন

      November 15, 2026
      জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

      জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

      November 15, 2026
      নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে

      নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে

      November 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d