Sunday, November 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

admin by admin
November 15, 2026
in খুলনা বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রাস্তাঘাট উন্নয়ন, সুপেয় পানি, খাল খনন ও মাদকমুক্ত ইউনিয়নের প্রত্যাশা ভোটারদের—জনকল্যাণের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সম্ভাব্য প্রার্থীরা

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামীণ জনপদে বাড়ছে নির্বাচনী উত্তাপ। দিন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ ততই বাড়ছে। নির্বাচন সামনে রেখে চায়ের দোকান, হাটবাজার ও পাড়া-মহল্লায় চলছে প্রার্থী ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা। তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা—ব্যক্তিগত প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন জনপ্রতিনিধিকেই বেছে নিতে চান তাঁরা।

উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বাসিন্দারা আগামী দিনে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, খাল খনন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য নাগরিক সেবা নিশ্চিত করা। পাশাপাশি অতীতে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা জনপ্রতিনিধিদের অবদানের কথাও স্মরণ করছেন অনেকে।

সরেজমিনে জানা গেছে, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ হোগলাপাশা ইউনিয়ন একটি কৃষিনির্ভর জনপদ। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। অর্থনৈতিকভাবেও ইউনিয়নটির রয়েছে বিশেষ পরিচিতি। উপজেলার সবচেয়ে বড় সুপারির বাজার হিসেবে পরিচিত বৌলপুর বাজার এ ইউনিয়নেই অবস্থিত।

আটটি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নে পরিবারের সংখ্যা ৩ হাজার ৭৫২টি। জনসংখ্যা প্রায় সাড়ে ১৬ হাজার এবং মোট ভোটার ১০ হাজার ৭০ জন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির একাধিক নেতা দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর একজন এবং স্বতন্ত্রভাবে আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন—হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিববুল্লাহ ইমরান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন এবং তরুণ সমাজসেবক মুহিবউর রহমান লনী। এ ছাড়া আরও দু-একজনের প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে।

মফিজুল হক: অতীত উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকৃতি চান

পাঁচবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক বলেন, নিজের হাতে গড়ে তোলা এ ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ, রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন এবং নিরক্ষরমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করেছেন। শিক্ষার প্রসারে তৎকালীন পাবলিক পাঠাগার প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন।

তিনি জানান, এসব কাজের স্বীকৃতিস্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে তাঁকে দুবার স্বর্ণপদক উপহার দেন। ১৯৭২ সালে রিলিফ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৭৩ সালে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে মোট পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়কসহ একাধিক দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি। দলীয় সমর্থন পেলে দলের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন। অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ভোটাররা তাঁকে স্মরণ রেখেছেন উল্লেখ করে তিনি বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

খেলাফত হোসেন খসরু: আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগাতে চান

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, টানা ১৫ বছর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় সমর্থন এবং সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এস এম মহিববুল্লাহ ইমরান: নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব

হোগলাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিববুল্লাহ ইমরান বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং গ্রামীণ অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন তাঁর পরিকল্পনার অন্যতম লক্ষ্য। ৫ আগস্টের পর এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, একটি আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের সুপারিশের মাধ্যমে সরকারি অর্থায়নে ১ কোটি ২৮ লাখ টাকার বেশি ব্যয়ে একটি ঊর্ধ্বমুখী ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ইলিয়াস হোসেন: মাদক নিয়ন্ত্রণ ও সড়ক উন্নয়নে অগ্রাধিকার

সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বলেন, ২০১১ সালে এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। দায়িত্ব পালনকালে সামাজিক বনায়ন ও রাস্তাঘাট নির্মাণসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

তবে পরবর্তী সময়ে অনেক অসমাপ্ত কাজ বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচিত হলে মাদক নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান এ প্রার্থী।

মুহিবউর রহমান লনী: সাধারণ মানুষের প্রার্থী হতে চান

তরুণ সমাজসেবক ও স্বতন্ত্র প্রার্থী মুহিবউর রহমান লনী বলেন, তিনি কোনো দলীয় সমর্থনের প্রার্থী হিসেবে নয়, সাধারণ মানুষের প্রার্থী হতে চান। পারিবারিকভাবেও এলাকার মানুষের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁর চাচা আব্দুল মান্নান একসময় ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিডরের পর রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ত্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর নিজের উদ্যোগে আবেদনের পরিপ্রেক্ষিতে এলাকায় চার কিলোমিটার ব্লক রাস্তা নির্মাণের জন্য সরকারি অর্থ বরাদ্দ হয়েছে। এ ছাড়া তিন একর জমির ওপর পার্ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান এবং এক হাজার পরিবারকে বিদ্যুৎ সরবরাহের আওতায় নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সুপেয় পানির সংকট নিরসনে এক হাজার পানির ট্যাংকের জন্য আবেদন করেছেন বলেও জানান। নির্বাচিত হলে ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট রাখবেন না—এমন প্রতিশ্রুতিও দেন তিনি।

উন্নয়ন ও নাগরিক সেবাই ভোটারদের প্রধান প্রত্যাশা

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হোগলাপাশায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ভর করবে তাঁদের প্রত্যাশা, প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, খাল খনন, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। তাঁদের কাছে নির্বাচন শুধু জনপ্রতিনিধি বেছে নেওয়ার বিষয় নয়; বরং হোগলাপাশার আগামী দিনের উন্নয়ন ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।এস. এম. সাইফুল ইসলাম কবির
সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট

Views: 4

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের

নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের

by admin
November 12, 2026
0
16

মালিকুজ্জামান কাকা আদালতের নিষেধ আমলে নিচ্ছে না সন্ত্রাসী জবর দখল কারীরা। তারা দখল কৃত ভাটায় অবৈধ কার্যক্রম চালাচ্ছে। পুলিশ কর্মকর্তার...

যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক

যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক

by admin
November 12, 2026
0
11

মালিকুজ্জামান কাকা যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে বিএনপি নেতা শেখ আবু তালেব (৭০) খুন হয়েছেন। তাকে হাসুয়া...

সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

by admin
November 10, 2026
0
4

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে হারাচ্ছে বসতভিটা—ভিটেমাটি ছেড়ে শহরমুখী হচ্ছে পরিবার; চিংড়ি, কাঁকড়া ও মৎস্যসম্পদে দেশের অর্থনীতিতে অবদান রেখেও অনিশ্চিত জীবন...

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

by admin
November 10, 2026
0
15

৭ বর্গকিলোমিটার বন পাহারায় একজন বনরক্ষী—অপ্রতুল জনবল ও নৌযান সংকটে ব্যাহত টহল; বিষ দিয়ে মাছ শিকার, হরিণ নিধন ও বনজ...

দুই মাসে জেলায় ১০টির বেশি ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

দুই মাসে জেলায় ১০টির বেশি ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

by admin
November 9, 2026
0
15

বাগেরহাটের কচুয়ায় দিনদুপুরে চাপাতি দেখিয়ে বিকাশের ডিএসওর ৬ লাখ টাকা ছিনতাই দুটি মোটরসাইকেলে পাঁচ দুর্বৃত্তের হামলা, কোপানোর চেষ্টা—আতঙ্কে ব্যবসায়ী ও...

বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা

বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা

by admin
November 9, 2026
0
8

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি November 15, 2026
  • জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত November 15, 2026
  • মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী November 15, 2026
  • সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র November 15, 2026
  • মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় November 15, 2026
  • মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি November 15, 2026
  • বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’ November 15, 2026
  • প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! দাবি ব্যাংকে জমা দিয়েছি’ November 15, 2026
  • পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি November 15, 2026
  • রায়পুরের সন্তান মোহাম্মদ মোরশেদ আলমের দুদকের মহাপরিচালক November 15, 2026
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী November 14, 2026
  • দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 14, 2026
  • বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া November 14, 2026
  • বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন November 14, 2026
  • চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত November 14, 2026
  • ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা: মামলা করায় বৃদ্ধের দাফনে বাধা November 14, 2026
  • হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী November 14, 2026
  • কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 14, 2026
  • সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক November 14, 2026
  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

      মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

      November 15, 2026
      জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

      জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

      November 15, 2026
      মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

      মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

      November 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d