Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

সহকারী পোস্টমাস্টার জেনারেলের ভাড়া বাকী ৬ লক্ষ ৮৮ হাজার টাকা রংপুর ডাক বিভাগের কোয়ার্টারের ১৪টি ফ্ল্যাট মধ্যে ১১টিতে বহিরাগত

admin by admin
October 20, 2024
in অপরাধ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: অনিয়মেই যখন নিয়মে পরিণত হয় তখন কাকে কি বলবেন, বলে বা কি হবে? সবাই মনে করে এটাই যেন নিয়ম। জিজ্ঞাস করলে উত্তর আসে একটাই বিষয়টি আমার জানা ছিল না। যদি কোন অনিয়ম হয়ে থাকে ব্যবস্থা গ্রহণ করা হবে। তা হলে কি এভাবে চলবে দেশ? রংপুর ডাক বিভাগের সরকারি কোয়ার্টারের বেশির ভাগ ফ্ল্যাটে থাকেন না ডাক বিভাগের কর্মচারীরা। তবে নিজেদের নামে বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন বহিরাগতদের। সেই সঙ্গে পরিত্যক্ত তিনটি ভবনে বসে মাদকসেবীদের আড্ডা। এসব দেখভালের দায়িত্বে রয়েছেন সহকারী পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূর। কিন্তু এসবে তাঁর চোখ তো পড়েই না, বরং সাড়ে তিন বছর ধরে কোয়ার্টারের ফ্ল্যাটে থেকেও দেননি কোনো ভাড়া। খোঁজ নিয়ে দেখা যায়, রংপুর মহানগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল কোয়ার্টার রয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটি পরিত্যক্ত। একটি তিনতলা ও একটি চারতলা কোয়ার্টারে ফ্ল্যাট রয়েছে ১৪টি। এর মধ্যে ১১টি ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া একজনের নামে বরাদ্দ নিয়ে অন্যজন বসবাস করছেন। কেউ কেউ দিয়েছেন সাবলেটও। অভিযোগ উঠেছে, পোস্টাল কোয়ার্টারের পরিত্যক্ত ভবনে মাদকের আসরসহ নানা অনৈতিক কার্যক্রম সংঘটিত হয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কোয়ার্টারে থাকা অন্য কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কোয়ার্টারের এক বাসিন্দা বলেন, রাতে পরিত্যক্ত ভবনগুলোতে মাদকসেবীদের আসর বসে। অনৈতিক কার্যকলাপও হয়। তাদের উৎপাতে আমরাও শঙ্কিত। একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, কোয়ার্টারের চারতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের নৈশপ্রহরী মো. আল মাসুমের নামে বরাদ্দ থাকলেও থাকছেন স্কুলশিক্ষক আফরোজা খাতুন বেবি। ডাক বিভাগের কোয়ার্টারে কীভাবে ভাড়া থাকেন জানতে চাইলে স্কুলশিক্ষক বেবি বলেন, আমি এখানে ভাড়া থাকি। যার নামে বরাদ্দ, প্রতি মাসে তাকে ভাড়ার টাকা দেই। একই তলার অপর ফ্ল্যাট অফিস সহায়ক জহির উদ্দিনের নামে বরাদ্দ হলেও সেখানে থাকেন শিমু আক্তার নামের এক নারী। একই ভবনের চারতলার একটি ফ্ল্যাট প্রধান ডাকঘরের প্যাকার লুৎফর হাবিব রানার নামে বরাদ্দ। কিন্তু ভাড়া থাকেন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী জাহাঙ্গীর আলম। ওই ফ্ল্যাটে গেলে জাহাঙ্গীরকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী পরিচয় দিয়ে এক নারী বলেন, এক ভাইয়ের কাছ থেকে ভাড়া নিয়ে এখানে থাকছি। আরেক ভবনের নিচতলায় প্রধান ডাকঘরের অফিস সহায়ক শাহিনুর ইসলামের নামে বরাদ্দ নেওয়া ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, সেখানে ভাড়া থাকেন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি কবির হোসেন। তিনি বলেন, শুধু আমরাই না, এখানে বহিরাগত অনেকেই ভাড়া থাকেন। ১৪টা বাসার মধ্যে ৩টা ছাড়া বাকি সবগুলো বরাদ্দ নিয়ে অন্যদের ভাড়া দেওয়া হয়েছে। আমি ১৫ বছর ধরে এ কোয়ার্টারে ভাড়া আছি। সরকারি কোয়ার্টার বরাদ্দ নিয়ে কীভাবে ভাড়া দিলেন জানতে চাইলে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল অফিসের অফিস সহায়ক জহির উদ্দিন বলেন, আমার নামে ফ্ল্যাট বরাদ্দ ছিল, এটা আমি জানতাম না। কোয়ার্টারের বিষয়ে আমি কিছু বলতে পারব না। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ভাড়া দিচ্ছেন না রংপুর বিভাগীয় অফিসের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূর। তাঁর ফ্ল্যাটের প্রতি মাসে ভাড়া ১৬ হাজার টাকা। সে হিসাবে ৪৩ মাসে ভাড়া বাবদ ৬ লক্ষ ৮৮ হাজার টাকা তিনি পরিশোধ করেননি। এমনকি বিদ্যুৎ ও পানির বিলও দেননি বলে জানা গেছে। ডাক বিভাগের কোয়ার্টার বহিরাগতদের ভাড়ার বিষয়ে ইসরাত জাহান বলেন, ডাক বিভাগের কোয়ার্টারের বিষয়গুলো জানা ছিল না। বিধিবহির্ভূত যদি কোনো কিছু হয়ে থাকলে, অবশ্যই ব্যবস্থা নেব। সরকারি কোয়ার্টারে দীর্ঘদিন থেকেও ভাড়া না দেওয়ার বিষয়ে ইসরাত জাহান নূর বলেন, আমার প্ল্যান আছে, শুরু থেকে যা টাকা হয়, আমি দিয়ে দেব। ভাড়ার টাকা আমার কাছে জমা আছে। বিদ্যুতের আলাদা মিটারের জন্য লেখালেখি করেছি। কিন্তু এখন পর্যন্ত মিটার দেয়নি। তাই বিল দিতে পারিনি।

Post Views: 322

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
60

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d