Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

রংপুরে আমন ধানের বাম্পার ফলন চাহিদা মেটানোর পর সাড়ে তিন লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্তের সম্ভবনা

admin by admin
November 10, 2024
in রংপুর বিভাগ
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: এক সময় মঙ্গা কবলিত এলাকা হিসাবে পরিচিত থাকলেও এখন শস্য ভান্ডার বলে খ্যাত রংপুরে চলতি মৌসুমে আমন ধানের বা¤পার ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলার চাহিদা মিটিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টনেরও বেশি আমন ধানের চাল উদ্বৃত্ত থাকবে বলে আশা করছেন জেলার কৃষি বিশেষজ্ঞরা। উদ্বৃত্ত চাল অন্য জেলার চালের চাহিদা মেটাতেও সক্ষম হবে। মাঠে কৃষক ও বর্গা চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে সার ও কীটনাশক ও সেচসহ বিঘা প্রতি অতিরিক্ত টাকা খরচ হয়েছে। ফলে তারা খুব একটা লাভবান হতে পারবেন না। খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় না করে বড় ব্যবসায়ীর কাছে চাল ক্রয় করা সিদ্ধান্তের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য এবারও পাবেন না বলে শঙ্কা প্রকাশ করেন। অথচ কম মূল্যে ধান ক্রয় করে ব্যবসায়ীরা চাল বানিয়ে সরকারি খাদ্য গুদামে বিক্রয় করে কোটি কোটি টাকা মুনাফা করবেন। কৃষকদের অভিযোগ, তারা ধান বিক্রয় করতে গেলে খাদ্য বিভাগের কর্মকর্তারা নানা অজুহাত দেখিয়ে অনীহা প্রকাশ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। শুধু তাই নয়, প্রতিবারই খাদ্য বিভাগ ধান চাল সংগ্রহ অভিযানের নামে গল্প বানায়, কিন্তু প্রকৃত কৃষক আর বর্গা চাষিদের কাছ থেকে ধান ক্রয় করে না। রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, রংপুরে চলতি আমন মৌসুমে চায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ ৬৬ হাজার ৭২৩ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাপিয়ে ধান চাষ হয়েছে এক লক্ষ ৬৬ হাজার ৯৪০ হেক্টর জমি। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ ৯৮ হাজার ৪৪ মেট্রিক টন। ইতিমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এখন পর্যন্ত রংপুর জেলার ৮ উপজেলায় ৩০ ভাগের বেশি জমিতে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। হেক্টর প্রতি তিন টনেরও বেশি চাল উৎপাদিত হয়েছে। কৃষি বিভাগ আরও জানিয়েছেন, এবার আবহাওয়া অনুকূলে ছিল, বৃষ্টি হয়েছে প্রচুর। ফলে কৃষকদের জমিতে এবার খুব বেশি সেচ দিতে হয়নি। ফলে যথাসময়ে জমিতে বৃষ্টির পানি দিয়ে চারা রোপণ এবং অপেক্ষাকৃত কম সার ও কীটনাশক প্রয়োগ করায় আমনের বা¤পার ফলন হয়েছে। রংপুর জেলার মানুষের চালের চাহিদা হচ্ছে প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন। সেখানে চাল উৎপাদন হচ্ছে প্রায় ৬ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। ফলে জেলার মানুষের চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলার প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন চাল সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। রংপুর সদর উপজেলার মমিনপুর, পালিচড়া, পাগলাপীরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, মাঠের পর মাঠ সোনালি আমন ধান বাতাসে দুলছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ধান। পালিচড়া গ্রামের বর্গা চাষি সালাম বলেন, এবার ইউরিয়া সার পাওয়া গেলেও অন্য সারের দাম অনেক বেশি ছিল। সেই সঙ্গে জমি তৈরি ও চারা রোপণের সময় জমিতে সেচ দিতে হয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের মজুরি এখন ৫০০ থেকে ৬০০ টাকা দিতে হয়। তার ওপর দুপুরে এক বেলা ভাত খাওয়াতে হয়। ফলে ধান উৎপাদনে খরচ এখন অনেক বেশি লাগে। এখন ধান কাটা ও মাড়াই করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এরপর ধান কাটার পর মাড়াই করা ধান শুকানোসহ অনেক টাকা ব্যয় হয়। সে কারণে ধান চাষ করে যে টাকা খরচ হয় সেটাই ওঠে না। পাগালাপীর এলাকার কৃষক মমতাজ উদ্দিনসহ অনেকেই বলেন, দাদন ব্যবসায়ী ও এনজিওসহ বিভিন্ন জায়গা থেকে চড়া সুদে ঋণ নিয়ে ধান চাষ করেছেন। এখন বিক্রয় করতে হচ্ছে অর্ধেক দামে। এক মণ ধান ১৫০০ থেকে ১৮০০ টাকা বিক্রয় করতে পারলে তারা লাভবান হতেন। হাট বাজারে এখন প্রতি মণ ধান ১২০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকার প্রান্তিক কৃষক সোলায়মান আলী, আফছারুল ইসলামসহ অনেকেই বলেন, খাদ্য বিভাগ চাল ক্রয় করার জন্য দাম নির্ধারণ করেছে ৪২ টাকা কেজি। আর ধান ক্রয় করবে ৩০ টাকা কেজি দরে। কিন্তু তারা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় না করে মিল ও চাতালসহ বড় ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন। ফলে ওই সব ব্যবসায়ীরা সুযোগ বুঝে ধান ক্রয় করেন নামমাত্র মূল্যে। বাধ্য হয়ে কৃষকরা কম দামে ধান বিক্রয় করতে বাধ্য হয়। এর ফলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন ব্যবসায়ীরা। আর খাদ্য গুদামে ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও বর্গা চাষিরা ধান নিয়ে গেলে ক্রয় চান না। তারা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে আসতে বলেন। তারা বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তারা তালিকা করার সময় বর্গা চাষিদের নাম তালিকাভুক্ত করেন না। তারা জমির মালিককে খোঁজেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, জমির মালিক নয়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আর বর্গা চাষিরাই মূলত ধান চাষ করেন। ফলে তাদের নাম তালিকাতেই আসে না। যার কারণে তারা ন্যায্য মূল্য কখনও পান না। এবিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খাদ্য বিভাগ ধান কাটা ও মাড়াইয়ের পর পরই যদি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করেন তাহলে কৃষকরা একটু হলেও লাভবান হতো। তারা ধান ক্রয় করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত সরাসরি ক্রয় করছেন না। ফলে যারা ক্ষুদ্র ও প্রান্তিক চাষি তারা দাদন ব্যবসায়ীদের কাছে নেওয়া ঋণের টাকা পরিশোধসহ বিভিন্ন খরচ মেটাতে ধান কাটার পরই ধান বিক্রয় করতে বাধ্য হন। সে কারণে এসময় বড় ব্যবসায়ীরা কম দামে ধান ক্রয় করা আশায় ধান ক্রয় করা থেকে বিরত থাকে। ফলে তারা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায় না। এবিষয়ে রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, চলতি মৌসুমে রংপুরে আমন ধানের ফলন ভালো হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার খাদ্যের চাহিদা মিটিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকবে। যা দিয়ে অন্য জেলার চাহিদা মেটাবে। তিনি আরও বলেন, ধান কাটা ও মাড়াইয়ের পরপরই কৃষকরা জমিতে আলুর বীজ রোপণ করবেন। অনেকে ধান কাটার পর সেই জমিতে আলুর বীজ রোপণ করেছেন। রংপুরে খাদ্য সংকট হওয়ার কোনও সম্ভাবনা নেই।

Post Views: 273

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
12

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d