জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখা।
রোববার (১৭ নভেম্বর) দিনাজপুর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, নিবন্ধন অধিদফতরের আওতাধীন সব জেলায় হাফেজ খানাসহ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নিবন্ধনের জন্য নেয়া দলিলগুলো অবিন্যাস যোগ্য স্থায়ী বালাম বইতে সঠিক ও নির্ভুলভাবে লিপিবদ্ধ করা ও সরকারি বিভিন্ন সংস্থাসহ জনগণের চাহিদা মোতাবেক অবিকল নকল সরবরাহের কাজে রাজস্ব আদায়ের জন্য নকল নবীশরা কাজ করে আসছে। কিন্তু দুঃখের বিষয় স্থায়ী রেকর্ড লিপিবদ্ধ করেও আমরা অস্থায়ী।
তারা বলেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, তিনটি মৌলিক অধিকার এবং ঈদ বোনাস, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ভাতাসহ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। নকল নবীশ পদটি সৃষ্টির পর থেকে আমরা বিভিন্ন সময়ে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছি।
কর্মবিরতি কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি রনজিৎ কুমার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান হীরা, সহ-সভাপতি মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ রুবেল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুরে নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখা গত ২০ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করে আসছে ।##
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








