স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে থেকে ২৬ ডিসেম্বর দিনাজপুর জেলায় অর্থনৈতিক শুমারি হবে। এক্ষেত্রে সকলকে সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।
১৭ নভেম্বর রোববার “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন- নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”- এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় দিনাজপুর এর আয়োজনে অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুর জেলা শুমারি স্থায়ী কমটির সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে সার্বিক অর্থনৈতিক শুমারি-২০২৪ এর পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যানস কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ ইমরান হোসেন প্রধান। অর্থনৈতিক শুমারি বিষয় নিয়ে আলোচনা করেন পরিসংখ্যান কর্মকর্তা ও জেলা শুমারি সমন্বয়কারী দিনাজপুর-২ এর মোঃ আসাদুজ্জামান নুর। অর্থনৈতিক শুমারি -২০২৪ বাস্তবায়ন উপল্েষ্য অনুষ্ঠিত দিনাজপুর জেলা শুমারি স্থায়ী মিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ প্রদান করেন। জেলা পরিসংখ্যান কর্যায়লয় দিনাজপুরের উপ পরিচালক মোঃ ইমরান হোসেন প্রধান বলেন, অর্থনৈতিক শুমারি-২০২৪ একটি গুরুত্বপূর্ণ শুমারি। যা দেশ জাতির অর্থনৈতিক উন্নয়নে উচ্চ শিকড়ে পৌঁছাতে স্বক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








