দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর-২০২৪) দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযাগিতা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল ক বিভাগ শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী বিষয় ইচ্ছে মত ছবি অংকন। খ বিভাগ তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি এবং গ বিভাগ সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী দিবসের ছবি অংকন।
বিজয়ী শিশুদের মাঝে ১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। ##
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








