স্টাফ রিপোর্টার ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগার এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক চত্বরে সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মদন মহন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ সাইদির নেতৃত্বে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সদস্যবৃন্দ।
এসময় মুক্তিযোদ্ধা পাঠগারের সাধারনস সম্পাদক এ এফ এম হারিসুল্লাহ, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, নির্বাহী সদস্য কাশী কুমার দাস, সদস্য রমেশ চন্দ্র বিশ্বাস, সুধা রানী কুন্ডু, রবিন্দ্র নাথ রায় ও প্রচার সম্পাদক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালী জাতির হাজার বছরের ইতিহাস সবচেয়ে গৌরবের অধ্যায় আমার মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের সবার নৈতিক কর্তব্য। যারা প্রাণ দিয়েছে এবং যারা বেঁচে আছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ যেন অটুট থাকে বিজয় দিবসে এই আমাদের প্রত্যাশা।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








