স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এলাকার তরুণদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ-সেবক মোঃ শহিদুল ইসলাম সাজু তরুনদের উদ্দেশ্যে বলেন, স্বেরাচার আওয়ামীলীগ সরকার পতনের মধ্যদিয়ে দেশের মানুষ পেয়েছে নতুন এক স্বাধীনতা। এই স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় স্বাধীনতার স্ব-পক্ষের জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতাকর্মীদের বিগত ১৭ বছর স্বাধীনতা দিবস পালিত থেকে বঞ্চিত রেখে দেশের মানুষকে স্বাধীনতার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করে রেখেছিল। স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশে উড়েছিল লাল-সবুজের পতাকা। যা বাংলাদেশ জনগন কোন দিনই ভুলতে পারবে না। সে-জনই দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া রাজনৈতীক সংগঠন জাতীয়তাবাদী দল (বিএনপি) কে মনে প্রাণে ভালোবাসে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক, শহিদুল ইসলাম (রাজন), মোঃ জীবন ইসলাম, মোঃ রুবেল হোসাইন, ফয়সাল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজন করেন বালুয়াডাঙ্গা নতুনপাড়া মহল্লার তরুণ রিদয়, ফয়সাল, রিদয় (বি), হিমেল, লিমন, সাকিল, জিসান, নাহিদ, শিমুল, মুন্না, হাবিব ও নুর।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








