দিনাজপুর প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ২০ ডিসেম্বর নবীন অভিযাত্রিক সমাজ উন্নয়ন সংঘ এর আয়োজনে বড়বন্দর যোগেন বাবুর মাঠে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলমা মুন্না, সহ-সম্পাদক নাজমুল হুদা জনি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, ধর্ম বিষয়ক সম্পাদক শওকত হোসেন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব, হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক উত্তম কুমার রায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব থিয়োটরিয়াস হাসদা সুইট, সমাজসেবক সুজা মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসমাঈল খান জন্স, সাবেক কাউন্সিলরর জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, এখন আমরা মুক্ত, স্বাধীনভাবে কথা বলতে পারি। আমাদের চেয়ারম্যান মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্ত ও স্বাধীন। আমরা আগামী দিনে নতুন করে বাংলাদেশকে বিনিমার্ণ করতে চাই। আপনারা আমাদের পাশে আছেন তো? আমরাও আপনাদের পাশ সবসময় থাকতে চাই। আপনারা যদি আগামীতে আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আশা আমরা পূরণ করবে। কোনো বৈষম্য রাখবো না। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শমসের, সুজা ও সোবহান। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোহন দাস, সমসের ইসলাম, সোহান রহমান, নয়ন ইসলাম, পলাশ সরকার, আজিম হোসেন, তুহিন শেখ, রায়হান চৌধূরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








