মিরসরাই প্রতিনিধি
স্বনামধন্য বেকারি ও মিষ্টিজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জমজম সুইটস এন্ড বেকস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের সেলিম ও পরিচালক ইকবাল হোসেনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২ মার্চ) ধুম ইউনিয়নের বন্দে আলী ভূঁইয়া বাড়ীতে ধুম ইউনিয়ন, হিঙ্গুলী ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর ও ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চনাবুট, চিনি, মটর ডাল, চিড়া, ট্যাং, খেজুর, মুড়ি, সয়াবিন তেল ও লাচ্চা সেমাই।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







