Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু ভারত-বাংলাদেশ সম্পর্কের শীতলতা কাটার প্রত্যাশা

admin by admin
March 5, 2025
in বাংলাদেশ, ভারত/কলিকাতা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তিবিষয়ক যৌথ কমিটির ৮৬তম বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গঙ্গা-পদ্মা পানি বণ্টন চুক্তি পর্যালোচনা এবং নদীসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকার ১১ সদস্যের এক প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে সোমবার ভারতের কলকাতায় পৌঁছায়।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিরা সোমবার (৩ মার্চ) দুপুরেই কলকাতা থেকে ফারাক্কা বাঁধ পরিদর্শনে সেখানে গিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নয়াদিল্লি থেকে আসা দেশটির কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। দুই প্রতিনিধিদলে কারিগরি বিশেষজ্ঞরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।

 

শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কের বর্তমান শীতল সময়ে যৌথ নদী কমিশনের এ বৈঠক ঘিরে দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে, গত বছর ৫ আগস্টের প্রেক্ষাপটের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক গত ৫৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্বাভাবিক হয়। ঠিক তার আগে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ-ভারত সম্পর্ক ছিল সবচেয়ে উষ্ণতম।

বলা হচ্ছে, গত সাত মাসে সীমান্ত হত্যা, সীমান্তে উত্তেজনা, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে শুধু দোষারোপই নয়, সীমান্তে ধাওয়া-পাল্টাধাওয়াসহ উত্তপ্ত পরিস্থিতির ঘটনাও ঘটেছে। একাধিকবার দুই দেশের কূটনীতিককে সতর্ক করার ঘটনা ঘটেছে। গত বছর আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণভিসাসহ অন্যান্য ভিসা বন্ধ করেছে। শেষ পর্যন্ত চিকিৎসাসহ বিশেষ কিছু ক্ষেত্রে স্বল্প আকারে ভিসা চালু করে দিল্লি। কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা বা সমাধান আসেনি। এর মধ্যে তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছে। তাতেও কোনো পক্ষই আলোচনার টেবিলে বসেনি।

তবে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকেই ইতিবাচক মনোভাবের কথা বলা হচ্ছে। ফলে ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশনের এ বৈঠক ঘিরে কূটনৈতিক সম্পর্কের শীতলতা কাটার একটা ইঙ্গিত বলে মনে করছেন কূটনীতিকরা।

 

যদিও ভারতীয় গণমাধ্যমে দেশটির সরকারের বরাতে প্রকাশিত প্রতিবেদন বলছে, যেকোনো কারণেই হোক দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার পাঁচ দিনের এ বৈঠক গুরুত্বপূর্ণ। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একই অবস্থান প্রকাশ পেয়েছে দিল্লির সরকারি কর্মকর্তাদের বক্তব্যে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সরকারি কর্মকর্তারা মনে করে— বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার নয়, তাই তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনাতে যাওয়ারও প্রশ্ন ওঠে না। অর্থাৎ তারা ড. মুহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে এমন কোনো সমঝোতায় যাবে না, যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে।

এসব পরিস্থিতি বিবেচনায় কূটনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মনে করে, গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের যৌথ কমিটি মুখোমুখি বৈঠকে বসছে এবং সরেজমিনে ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করতে পারছে, এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ।

বলা হচ্ছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেতের পরই এ বৈঠকের প্রস্তুতি নেওয়া হয় এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

এ বৈঠকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলা হয়েছে, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ ২০২৬-এর ডিসেম্বরেই শেষ হবে— ফলে কোন শর্তে চুক্তিটির নবায়ন করা হবে, সেটি স্থির করা জরুরি হয়ে পড়েছে। ওই চুক্তির নবায়নের জন্য মাত্র বছর দেড়েকের মতো সময় হাতে আছে বলেই এ বিশেষজ্ঞ কমিটির বৈঠকটিকে স্থগিত করতে চায়নি কোনো পক্ষই, দুই দেশের কূটনৈতিক মহলের সঙ্গে কথা বলে এমনটাই জানা যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম বলেছে, এটি এমনিতে বিশেষজ্ঞ পর্যায়ের রুটিন বৈঠক হলেও যেহেতু গঙ্গা চুক্তির নবায়নের সময় এগিয়ে আসছে, তাই এটির আলাদা গুরুত্ব আছে। এখানে টেকনিক্যাল কমিটির বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন। কারণ আমাদের হাতে চুক্তি নবায়নের জন্য হাতে খুব বেশি সময় নেই।

ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, যেহেতু ঢাকায় বর্তমান সরকারের সঙ্গে দিল্লি কোনো দীর্ঘমেয়াদি চুক্তি বা সমঝোতায় যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই তিস্তা নিয়ে আলোচনা না এগোলেও গঙ্গা নিয়ে বৈঠক কিন্তু ঠিকই হচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক।

কূটনৈতিক বিশ্লেষক হুমায়ুন কবীর বলেন, ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের যেকোনো বৈঠকই গুরুত্বপূর্ণ। এটা একটি রুটিন বৈঠক। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লিকেও ভূমিকা রাখতে হবে।

৫ দিনের বৈঠকে কী থাকছে : বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ নদী কমিশনের অন্যতম সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল গঙ্গা চুক্তি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সোমবার সকালে কলকাতায় যায়। এরপর দুই দেশের প্রতিনিধিদল ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যায়। দুইদিন (সোম ও মঙ্গলবার) ফারাক্কা ব্যারাজের বিভিন্ন অংশে যৌথ পরিদর্শন হবে।

বুধবার যৌথ কমিটির সদস্যরা আবার কলকাতায় ফিরবেন। বৃহস্পতি ও শুক্রবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের ‘টেকনিক্যাল কমিটি’র বিশেষজ্ঞদের বৈঠক। পরদিন শনিবার বাংলাদেশের প্রতিনিধিদল ঢাকায় ফিরবে। দুই দেশের বিশেষজ্ঞরা পর্যায়ক্রমিকভাবে ভারতে গঙ্গার ওপর ফারাক্কা বাঁধের পয়েন্টে ও বাংলাদেশে পদ্মার ওপর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ ও অন্যান্য বিষয় যৌথভাবে সরেজমিনে খতিয়ে দেখবে বলে জানা গেছে।

গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ অভিযোগ করেছে, শুষ্ক মৌসুমে ফরাক্কা বাঁধ থেকে তারা পর্যাপ্ত পানি পায় না। ভারতীয় পক্ষের দাবি, পানি প্রবাহের স্বাভাবিক উঠানামার কারণে কিছু সময় পানির পরিমাণ কমবেশি হয়। এ সফর ও বৈঠকে সেই বিষয়গুলোও খতিয়ে দেখা হবে বলেও কূটনৈতিক সূত্রগুলো দাবি করেছে।

গঙ্গা ও পদ্মা পানি চুক্তি : ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গা-পদ্মা পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে ৩০ বছর মেয়াদি সেই চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা আগামী বছরের মধ্যে।

গত বছর জুন মাসে দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, চুক্তি পুনর্নবীকরণের প্রাথমিক পর্যায়ে কারিগরি বিশেষজ্ঞ কমিটি আলোচনা শুরু করবে। ফারাক্কা পরিদর্শনের পর বৃহস্পতি ও শুক্রবার দুদিনের জন্য বাংলাদেশ ও ভারতের কারিগরি বিশেষজ্ঞ কমিটির বৈঠক হবে এবং চুক্তি পুনর্নবীকরণের আলোচনা হবে।

অভিন্ন, সীমান্ত দিয়ে বয়ে যাওয়া নদী এবং আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশন ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া হিসেবে গঠিত হয়েছিল।

এদিকে গঙ্গা পানি চুক্তি পুনর্নবীকরণে রাজ্য সরকারকে বাদ দিয়ে একতরফা আলোচনার বিরোধিতায় করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টনের নীতিমালার কথা উল্লেখ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের জনগণের জীবিকা নির্বাহের জন্য এর বিশাল প্রভাব রয়েছে। ফারাক্কা বাঁধ দিয়ে যে পানি প্রবাহিত হয়, তা কলকাতা বন্দরের নাব্য বজায় রাখতে সহায়তা করে।

Views: 419

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

by admin
November 9, 2026
0
257

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল খেলাকে...

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

by admin
November 9, 2026
0
13

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র র‍্যালি ও সমাবেশ মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন

নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন

by admin
November 9, 2026
0
3

নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন মালিকুজ্জামান কাকা ১০নং নাটিমা ইউনিয়নে মোছা: নাজমা খাতুন (৩৮)...

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

by admin
November 9, 2026
0
6

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ “করবো সমবায়,...

*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত*

*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত*

by admin
November 9, 2026
0
6

*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* *মো. রেজাদুল ইসলাম রেজা* *স্টাফ রিপোর্টার* বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন...

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

by admin
November 9, 2026
0
12

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি :...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। November 9, 2026
  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      November 9, 2026
      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      November 9, 2026
      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d