রংপুর বিভাগীয় প্রতিনিধি: এক সপ্তাহে লাইসেন্সবিহীন ৩১টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। আরও ১৪১টি অবৈধ ইটভাটা উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম বলেন, অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে রংপুর সদর উপজেলার ৮, পীরগঞ্জ ৪, কাউনিয়া ৩, তারাগঞ্জ ৩, বদরগঞ্জ ২, মিঠাপুকুর ৬, পীরগাছার ২টিসহ মোট ৩১টি ইটভাটার আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এসব অভিযানে জেলা-উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টি পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের সব অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে অভিযান শুরু হয়েছে। কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন আহবায়ক শ্রী সমর ঘোষ ও আশরাফুল ইসলাম বাচ্চু সদস্য সচিবসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক-...








