Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

বিদেশে কর্মসংস্থান রংপুর বিভাগে মাত্র ১ দশমিক ৮ শতাংশ

admin by admin
April 11, 2025
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশে কর্মসংসংস্থানে যুক্ত হওয়ার ক্ষেত্রে রংপুর সবচেয়ে পিছিয়ে রয়েছে। জাতীয় বাজেটসহ নানা বিষয়ে বৈষম্যের বেড়া জালে আবদ্ধ রংপুর বিভাগ অর্থনীতি পিছিয়ে থাকার পাশিাপাশি প্রবাসেও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে। রংপুর বিভাগের আট জেলার মানুষের বিদেশের মাটিতে কর্মসংস্থান মাত্র ১ দশমিক ৮ শতাংশ। প্রবাসে যেতে অনাগ্রহ, দক্ষ জনশক্তির অভাব ও বৈধ রিক্রুটিং এজেন্সি না থাকায় দিন দিন বিদেশে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছে রংপুর। তারপরও যারা নিজ উদ্যোগ আর আগ্রহে বিদেশমুখী হতে হচ্ছে, তাদের অনেকেই আবার দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে রংপুর যেমন পিছিয়ে পড়ছে তেমনি রেমিটেন্সেও তলানিতে পড়ছে। বিশেষজ্ঞরা বলেন, বিদেশে কর্মসংস্থানে যুক্ত হতে আগ্রহ ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রান্তিক পর্যায়ে প্রচারণা বাড়ানোর বিকল্প নেই। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দালালের দৌরাত্ম্য ও এজেন্সির অনিয়ম ঠেকাতে দিচ্ছেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিদেশ যেতে ইচ্ছুকদের দক্ষতা বাড়িয়ে তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে নানামুখী কার্যক্রম চালাচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রংপুরের ৮ উপজেলা থেকে বিদেশে পাড়ি জমিয়েছে ৩৩ হাজার ১০৪ জন। যা সারা দেশের তুলনায় শূন্য দশমিক ৩৪ শতাংশ। এ সময়ের মধ্যে সারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে ৯৫ লক্ষ ৬২ হাজার ৭১৬ জন। ২০০৪ থেকে ২০২২ পর্যন্ত ১৮ বছরে রংপুর জেলা থেকে সাড়ে ৩৭ হাজার শ্রমিক অভিবাসী বিদেশে গেছেন। এর মধ্যে ২০০৪ থেকে ২০১০ সালে বিদেশে গেছেন ৮ হাজার ৩৩ জন এবং ২০১১ থেকে ২০২২ সালে গেছেন ২৩ হাজার ৫৮৬ জন। করোনার সময় ২০২০ সালে মাত্র ৪৭৩ জন অভিবাসী শ্রমিক রংপুর থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। করোনা মহামারির সময় অভিবাসী শ্রমিকরা ঘরমুখী হলেও এখন নতুন করে বিদেশমুখী হতে শুরু করেছেন। ২০২১ সালে ১ হাজার ৬২২ জন আর ২০২২ সালে ৩ হাজার ৮৬৯ জন শ্রমিক গেছেন বিদেশে। এদিকে আগে রংপুর থেকে বিদেশগামী অভিবাসীর সংখ্যা ছিল একেবারেই নগণ্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সুবাদে এখন রংপুর জেলা থেকে প্রবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। রংপুর জেলার মধ্যে মিঠাপুকুর উপজেলা প্রবাসীর দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। আর পিছিয়ে রয়েছে তারাগঞ্জ উপজেলা। ২০২৩ সালে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য এক দালালের সঙ্গে ৪ লক্ষ টাকায় চুক্তি হয় রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসমাইল হোসাইনের। তবে কয়েক দফায় হাত বদল হয়ে টুরিস্ট ভিসায় তিনি দুবাই পৌঁছালেও মেলেনি কোনো কাজ। পরে আত্মীয়দের সহায়তায় দুই মাস পর দেশে ফেরেন ঈসমাইল হোসাইন। তিনি বলেন, দুবাইয়ে যাওয়ার পর খাওয়ার টাকা ছিল না। ক্ষুধায় কান্নাকাটি করতাম। তখন প্রবাসীরা কিছু অর্থ দিলে খেতে পারতাম। একইভাবে মালেশিয়া যেতে তিন ভাই মিলে দালালকে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন একই এলাকার আশরাফুল। তবে বিদেশ যাওয়া তো দূরের কথা, কষ্টের টাকাও ফেরত পাননি তারা। ভুক্তভোগী আশরাফুল বলেন, টাকা দেওয়ার পর বিভিন্নভাবে ঘুরাতে থাকে দালালচক্র। দেখা করার জন্য নির্দিষ্ট তারিখ দেওয়া হয়। সেই তারিখ আসলে দেওয়া হয় আরেক তারিখ। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে রংপুর বিভাগে রেমিটেন্স এসেছে ৬৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৩০১ দশমিক ০৩ মিলিয়নে। আর চলতি অর্থবছরের ৯ মাসে এর পরিমাণ ১৭৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ সালের নভেম্বরে মালয়েশিয়ায় একটি চীনা কো¤পানিতে কর্মসংস্থানের সুযোগ পেয়ে বিদেশে পাড়ি জমান পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের সাকিব খান শুভ। সরকারি সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে মালয়েশিয়ায় গমন করে দেড় বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করছেন শুভ। সম্প্রতি প্রবাসী এই রেমিটেন্সযোদ্ধা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান এবং রেমিটেন্সে পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করা উচিত। এক্ষেত্রে বিদেশগমনে আগ্রহ বাড়াতে প্রচার-প্রচারণার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, তথ্য ঘাটতি ও দালালদের দৌরাত্ম্য দূর করা গেলে রেমিটেন্স বাড়বে বলে মনে করছেন এই তরুণ প্রবাসী। গত বছর রংপুর নগরীর শাপলা চত্ত্বর হাজীপাড়া থেকে সৌদি আরবে গেছেন তুহিন ও হাবিব নামে দুইজন কোরআনের হাফেজ। মাদ্রাসা থেকে কোরআন হেফজ শেষ করে তারা প্রথমে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে নিজেদের প্রশিক্ষণ দেন। পরে সরকারি প্রশিক্ষণ নিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশে পাড়ি জমান। বর্তমানে সেখানে তারা ভালো রয়েছেন এবং নিয়মিত উপার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন বলে জানান তাদের পরিবার। সৌদি প্রবাসী তুহিনের বাবা ওয়াহেদুল ইসলাম বলেন, রংপুরের মানুষ অনেক আগে থেকেই বিদেশ যাওয়া নিয়ে আগ্রহী ছিল না। তবে এখন অনেকের কাছে শুনে ও খবর নিয়ে যাচ্ছে। কারণ সুযোগ-সুবিধা ভালো। আমরা দেশে যে শ্রম দিই, সেই তুলনায় মূল্য পাই না। তবে বিদেশে শ্রমের মূল্য ভালো। আমার আট ছেলের মধ্যে বড় ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। যদি কর্মসংস্থানের সঠিক তথ্য প্রদান ও দালাল প্রতিরোধ করা যায়, তাহলে রংপুর থেকে আরও বেশি লোক যেতে আগ্রহী হবে। ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বিদেশে কর্মসংস্থান হয়েছে দেশের ১ কোটি ৫ লক্ষ ৯ হাজার ২০৮ জনের। এরমধ্যে সবচেয়ে কম সংখ্যা রংপুর বিভাগে মাত্র ১ দশমিক ৮ শতাংশ। আর সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৩৯ শতাংশ। এরপর ঢাকা বিভাগে ২৯ দশমিক ৮ শতাংশ, সিলেটে ৮ দশমিক ২ শতাংশ, খুলনায় ৬ দশমিক ৬ শতাংশ, রাজশাহীতে ৬ দশমিক ২ শতাংশ, বরিশালে ৪ দশমিক ২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৩ দশমিক ৯২ শতাংশ।
বিশেষজ্ঞগণ বলেন, প্রচার-প্রচারণা ও দক্ষ শ্রমিকের অভাবের পাশাপাশি উচ্চ ব্যয়ের কারণে অনগ্রসর রংপুর অঞ্চলটিতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। সঙ্গে অবৈধ রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ম্য একটি অন্যতম কারণ। সরকারি উদ্যোগ এবং প্রান্তিক পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রে আরও বৃহৎ কর্মপরিকল্পনার পাশাপাশি দালালের দৌরাত্ম্য দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের মধ্যে কারিগরি শিক্ষার প্রসার করতে হবে। বিদেশে লোকবল পাঠাতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর সহায়তা নিতে হবে। মানুষ যাতে কোনোভাবেই প্রতারিত না হয়। সেজন্য সরকারি নজরদারি বাড়ানো প্রয়োজন। দালালের দৌরাত্ম্য ও এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মসংস্থান ও জনশক্তি কর্তৃপক্ষের। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি নিরাপদ, নৈতিক ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বিশেষ করে এজেন্সির অনিয়ম ঠেকাতে সরকার সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে।

 

Post Views: 194

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
72

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d