রংপুর বিভাগীয় প্রতিনিধি: বাংলা বছরের শেষ মাস চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এ দিনটি। বছরের শেষদিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে থাকে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন। সেই রীতি নীতির ধারাবাহিকতায় বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে চৈত্র সংক্রান্তিতে রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ মাঠে ঘুড়ি উৎসবে মেতে উঠে। আজ ১৩ এপ্রিল রবিবার দুপুরে কলেজের জিএল মাঠে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ড. রেহেনা খাতুন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ স¤পাদক রকিবুস সুলতান মানিকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এরপর কলেজ মাঠে শিক্ষার্থীসহ নগরীর বিভিন্নœ এলাকা থেকে ঘুড়ি নিয়ে আসা নানা বয়সী মানুষ উৎসবে যোগ দেন। কারমাইকেল কলেজের জিএল মাঠের আকাশ বিভিন্ন রংয়ের ঘুড়িতে সুশোভিত হয়। দীর্ঘদিন পর ঘুড়ি উড়াতে পেরে শৈশবের স্মৃতি রোমন্থন করেন উৎসবে অংশগ্রহণকারীরা। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখাসহ দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ঘুড়ি উৎসবের আয়োজন অব্যাহত রাখার দাবী সাধারণ মানুষের। কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলা বর্ষবরণকে ঘিরে আমরা দু’দিনব্যাপী উৎসব পালন করছি। এর মধ্যে চৈত্র সংক্রান্তির দিনে ছিল ঘুড়ি উৎসব। সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হবে। কলেজের শিক্ষার্থীসহ আগত অংশগ্রহণকারীদের পদচারণায় আয়োজন উৎসব মুখর হয়েছে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






