Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে থামছে না হরিণ শিকার মূল শিকারিরা ধরাছোঁয়ার বাইরে ১২ মণ হরিণের মাংস সহ ৯শিকারি আটক !  !    !

admin by admin
April 20, 2025
in খুলনা বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

                                                                                                                                                  এস.এম. সাইফুল ইসলাম কবির,  সুন্দরবন থেকে ফিরে:                                                                 বিশ্বের ঐতিহ্যবৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের হরিণ শিকারে মেতে উঠেছে কয়েকটি চক্র। সম্প্রতি বেশ বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবন সংলগ্ন এলাকার এসব চক্রগুলো।মাঝে মধ্যে মাংস বহনকারীরা ধরা পড়লে মূল শিকারিরা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে ।কিন্তু চোরা শিকারিদের হাতে দিনের পর দিন নিধনের ফলে কমছে হরিণ। এদিকে, গরু ও খাসির মাংসের তুলনায় হরিণের মাংসের দাম কম হওয়ায় সুন্দরবন-সংলগ্ন এলাকায় এই বন্যপ্রাণীর মাংসের চাহিদা বাড়ছে। সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগারওচিত্রল  মায়া হরিণের। সাধারণ মানুষের আকর্ষণ ও গুরুত্বের দিক দিয়ে বাঘের পরেই চিত্রল ও মায়া হরিণের অবস্থান। কিন্তু কিছু অসাধু মানুষ সুদীর্ঘকাল ধরে সুন্দরবনের হরিণ শিকার করে আসছে। এই শিকারের সাথে জড়িত রয়েছে শক্তিশালী অপরাধী চক্র।শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন খালের পানি শুকিয়ে যায়। যে কারণে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে হরিণের পাল।
এর এ সুযোগ কাজে লাগান হরিণ শিকারিরা। বনের আশপাশের এলাকার শিকারিরা বেপরোয়া হয়ে নিয়মিত হরিণ শিকার করে গোপনে মাংস বিক্রি করেন। গরু ও খাসির মাংসের তুলনায় হরিণের মাংসের দাম কম হওয়ায় সুন্দরবন সংলগ্ন এলাকায় এই বন্য প্রাণীর মাংসের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এ সুযোগে বেপরোয়া হয়ে উঠেছেন চোরা শিকারিরা। বনে শিকার বন্ধ এবং শিকারিদের ধরতে তৎপর রয়েছে বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও থামছে না হরিণ নিধন।
সুন্দরবনে থামছে না হরিণ শিকার। সক্সগবদ্ধ চোরাশিকারী চক্র প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ নিধন করে চলেছে। গত একমাসে কোস্টগার্ডের হাতে উদ্ধার হয়েছে ১২ মণ হরিণের মাংস। আটক হয়েছে ৯ হরিণ শিকারী সহ হরিণ ধরা ফাঁদ ও ট্রলার। সুন্দরবনের কচিখালি হরিণ পাচারের এখন নিরাপদ রুট। হরিণ পাচার প্রতিরোধে বনরক্ষীদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।হরিণ শিকারের জন্য এই চক্রটি সব সময় সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হতদরিদ্র, লোভী জেলে ও অসাধু বন কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে। সামান্য আর্থিক লাভের আশায় তারাও ব্যবহৃত হচ্ছেন যুগের পর যুগ। সাম্প্রতিক সময়ে এই চক্রটি খুব বেপরোয়া হয়ে উঠেছে এই চক্রকে দমন করতে বনবিভাগের পাশাপাশি পুলিশও অভিযান শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সরাসরি হরিণ শিকারের সাথে জড়িতরা ধরা পড়লেও অধরা থেকে যাচ্ছেন মূল হোতারা।

বনজীবীদের দাবি বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে কোনো অপরাধ করা সম্ভব নয়। সুন্দরবন ও বনের বন্য প্রাণি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ জেলে, বনজীবী ও স্থানীয়দের মাঝেও সচতেনতা বৃদ্ধি প্রয়োজন।
বন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সাম্প্রতিক কালে সুন্দরবন থেকে হরিণ পাঁচার বৃদ্ধি পেয়েছে। একটি সক্সগবদ্ধ হরিণ শিকারী চক্র প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ শিকার করে চলেছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি, চান্দেশ^র, ডিমের চর এবং শরণখোলা উপজেলার পানির ঘাট ও সোনাতলা এলাকা হরিণ পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনার পাথরঘাটার চরদোয়ানি, কাঠালতলি ও জ্ঞানপাড়া এলাকার একটি সক্সগবদ্ধ হরিণ শিকারী চক্র রাতের আধারে সুন্দরবনের কচিখালি, চান্দেশ^র, ডিমেরচর এলাকা দিয়ে প্রতিনিয়ত ফাঁদ পেতে হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে। অপরদিকে চোরাশিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে এনে শরণখোলার সোনাতলা, পানিরঘাট এলাকা দিয়ে বিভিন্ন যায়গায় হরিণের মাংস পাচার করছে। গত ১৫ এপ্রিল কোস্টগার্ড দক্ষিনজোন পাথরঘাটার সদস্যরা পাথরঘাটা কাঠালতলী এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংস সহ এক শিকারীকে আটক করে। আটক শিকারীর নাম রেজাউল ইসলাম (২৫) এর বাড়ি পাথরঘাটার হোসেনপুর গ্রামে। এ ঘটনা ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনর মোংলার সদস্যরা গত এক মাসের মধ্যে পৃথক পৃথক অভিযানে আট জন হরিণ শিকারীকে আটক করে। এসময় উদ্ধার করে ৪২৩ কেজি হরিণের মাংস। জব্দ করে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও কয়েকটি ট্রলার। এর মধ্যে ১৮ এপ্রিল মোংলা জয়মণি থেকে ৩১ কেজি হরিণের মাংস ও একটি মাথা। ১১ এপ্রিল জয়মণি বালুর মাঠ থেকে ২৪ কেজি মাংস, হরিণের চামড়া ও একটি নৌকা, ৮ এপ্রিল নলিয়ান ঠাকুরবাড়ি এলাকায় ১১০ কেজি মাংস ২টি নৌকা ও আরিফুল সরদার (২৪) নামে একজন শিকারী আটক হয়। ১৬ ই মার্চ মোংলার জয়মণি ও শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকায় উদ্ধার হয় ২০৫ কেজি হরিণের মাংস ২টি মাথা, ২ টি চামড়া এ ঘটনায় বাবু আলম (২৭) নামে একজন শিকারী আটক হয়। ১৪ মার্চ নলিয়ান বালুর মাঠ এলাকায় উদ্ধার করা হয় ২৮ কেজি মাংস এই ঘটনায় জয়নাল গাজী (২৫) নামে একজন শিকারী আটক হয়। এছাড়া ১২ই মার্চ সুন্দরবনে মরালক্ষি খাল থেকে হরিণ ধরা ৮০ টি ফাঁদ সহ আটক হয় ৫ শিকারী। এসময় জব্দ করা হয় ২৫ কেজি হরিণের মাংস। আটক শিকারীরা হচ্ছে,ইমরান গাজী, আঃ রহিম, রোকনুজ্জামান, আবু মুসা ও মোঃ মামুন। এদের বাড়ী কয়রা এলাকায়।নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের জেল থেকে ছাড়া পাওয়া এক ব্যক্তি বলেন, আমরা সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। লোভে পড়ে হরিণের মাংস বহন করতে গিয়ে ধরা পরেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি। কিন্তু হরিণ শিকার তো থামেনি, আমাদের জায়গায় এসেছে নতুন মানুষ, রাঘব বোয়ালরা রয়ে গেছে অগোচরে। যারা আমাদের মত অসহায়দের অর্থের লোভ দিয়ে ব্যবহার করে, আপনারা তাদেরকে ধরুন।সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘ হরিণ হত্যাকাণ্ডের বেশকিছু ঘটনা ঘটেছে। হরিণের মাংস, হরিণের চামড়া ও বাঘের চামড়া উদ্ধার হচ্ছে। একটি অসাধু চক্র এর সাথে জড়িত রয়েছে। এর পিছনে গডফাদারের পাশাপাশি বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে। এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। বনরক্ষীদের টহল বৃদ্ধি করতে হবে। লোকালয় সংলগ্ন বনে কাঁটাতারে বেড়া দিতে হবে। এখনই যদি বাঘ ও হরিণ শিকার বন্ধ না করা যায় তাহলে সুন্দরবন থেকে বাঘের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

সুন্দরবনের দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অন্যতম ভূমিকা পালনকারী সাংবাদিক যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম বলেন, সুন্দরবন একটি বিস্তৃত জায়গা, সুন্দরবনের বন্যপ্রাণি হত্যা ও নিধন কমাতে বনবিভাগের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে। বনবিভাগের কাছে শিকারিদের যে তালিকা রয়েছে, তাদেরকে বনে প্রবেশের জন্য পাশপারমিট বন্ধ করতে হবে। যেসব প্রভাবশালী ব্যক্তি সুন্দরবনের অপরাধ কর্মের সাথে জড়িত তাদেরকেও বনবিভাগের তালিকায় এনে নজরদারিতে রাখতে হবে। হরিণ শিকারের পেছনে যে প্রভাবশালীরা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। হরিণ শিকারের অপরাধের জন্য শাস্তির পরিমাণও বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। বাগেরহাট রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম.  সাইফুল ইসলাম কবির  বলেন, সুন্দরবন থেকে হরিণ পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কোষ্টগার্ডের হাতে একের পর এক হরিণের মাংস উদ্ধার হলেও বনবিভাগের কোন তৎপরতা চোখে পড়ছেনা।সুন্দরবনের বন্য প্রাণি রক্ষা ও বন ভিত্তিক অপরাধ কমাতে স্থানীয়দের অংশিদারিত্ব বৃদ্ধি করতে হবে। বনসংলগ্ন লোকালয়ের মানুষের মধ্যে বন্য প্রাণির গুরুত্ব জাগিয়ে তুলতে হবে। যেসব অপরাধীরা শাস্তির আওতায় এসেছে এই বিষয়টি পত্র-পত্রিকায় প্রকাশসহ সুন্দরবন সংলগ্ন লোকালয়ের মানুষের মাঝে ফলাও করে প্রচারের ব্যবস্থা করলে সুন্দরবনের বন্য প্রাণি নিধন কমে আসবে বলে মনে করেন ।মোঃ তৌহিদুল আরিফ বলেন, জেলা পুলিশ বাগেরহাট সুন্দরবনের বন্য প্রাণি রক্ষায় অভিযান চালু করেছে। আমরা অপরাধ দমনের পাশাপাশি সুন্দরবন এলাকায় জন সচেতনতা মূলক কার্যক্রমও চালু রেখেছি।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, হরিণ, কুমির ঘড়িয়াল, তিমি বা ডলফিন হত্যা করলে দায়ী ব্যক্তির তিন বছরের কারাদণ্ড অথবা ৩ লক্ষ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধের পুনরাবৃত্তি হলে দায়ী ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে বাঘ ও হাতি হত্যায় দণ্ডিত হলে সর্বনিম্ন দুই ও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সাথে সর্বনিম্ন একলক্ষ এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে এই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীদের টহল কার্যক্রম নিয়মিত চলছে। লোকবল সংকটের কারণে কার্যক্রম কিছুটা বাধাগ্রস্থ হয়। তবে বনরক্ষীদের হাতে মাঝে মধ্যে হরিণ শিকারী আটক ও মাংস জব্দ করা হচ্ছে বলে ডিএফও জানিয়েছেন।   ##**

Post Views: 475

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বাগেরহাটে রেণুপোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

বাগেরহাটে রেণুপোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

by admin
September 6, 2026
0
5

বোমা বিস্ফোরণে আতঙ্ক, নারীসহ আহত ৩; স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দাবি এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র...

চিংড়ির রেণু সংকটে বিপাকে দক্ষিণ-পশ্চিমের চাষিরা

চিংড়ির রেণু সংকটে বিপাকে দক্ষিণ-পশ্চিমের চাষিরা

by admin
September 6, 2026
0
2

বাগেরহাট-সাতক্ষীরায় চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল, দ্বিগুণ দামে পোনা; উৎপাদন ও রপ্তানি নিয়ে শঙ্কা এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ...

মোরেলগঞ্জে গর্ভবতী গাভী পিটিয়ে হত্যার অভিযোগ আদালতে মামলা, স্থানীয় সালিশে ৮০ হাজার টাকা জরিমানার দাবি; বাদীর নিরাপত্তাহীনতার অভিযোগ

মোরেলগঞ্জে গর্ভবতী গাভী পিটিয়ে হত্যার অভিযোগ আদালতে মামলা, স্থানীয় সালিশে ৮০ হাজার টাকা জরিমানার দাবি; বাদীর নিরাপত্তাহীনতার অভিযোগ

by admin
September 5, 2026
0
8

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গর্ভবতী গাভীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।...

নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার

নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার

by admin
August 31, 2026
0
52

এস. এম. সাইফুল ইসলাম কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদ   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীউত্তর-পূর্ব পাড়ের  রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামের...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘিরে পর্যটনের রমরমা, লাভের বাইরে স্থানীয় মানুষ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘিরে পর্যটনের রমরমা, লাভের বাইরে স্থানীয় মানুষ

by admin
August 31, 2026
0
13

নৌকা চলছে, পর্যটক আসছে, কোটি টাকার সম্ভাবনা—তবু সুন্দরবনের পাড়ের মানুষ কতটা পাচ্ছেন? দক্ষ মানবসম্পদের সংকট, স্থানীয় উদ্যোক্তার অনুপস্থিতি ও পরিকল্পনাহীন...

 মোরেলগঞ্জে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বৃষ্টিতে কাদায় একাকার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

 মোরেলগঞ্জে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বৃষ্টিতে কাদায় একাকার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

by admin
August 31, 2026
0
7

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d