Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে গোলপাতা আহরণে ঘুষের রাজত্ব: ফরেস্টার, ডাকাত, সমন্বয়ক, সাংবাদিক সবার নামে ঘুষ নেওয়ার অভিযোগ!! ! ! !  

admin by admin
May 14, 2025
in খুলনা বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
                                                                                                                                                                      এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যর সুন্দরবনে চলতি মৌসুমে গোলপাতা আহরণে পদে পদে ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ বাওয়ালিদের। তাঁদের দাবি, বন কর্মকর্তাদের তো বটেই, ডাকাত দল, সমন্বয়ক ও সাংবাদিকদের নামেও ঘুষ নেওয়া হচ্ছে। গোলপাতা আহরণের জন্য নৌকাপ্রতি সরকারকে যে টাকা রাজস্ব দিতে হয়, ঘুষ দিতে হচ্ছে এর কয়েক গুণ বেশি।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাওয়ালিরা লোকসান বাঁচাতে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত গোলপাতা নৌকায় করে আনছেন। গোলপাতার আড়ালে আনছেন বিভিন্ন গাছের খÐ। এতে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ছে সুন্দরবন। অনেক বাওয়ালি লোকসানে পড়ে তাঁদের গোলপাতার ব্যবসা বন্ধ করার ঘোষণাও দিয়েছেন।কয়রা নদীর তীরে বাঁধা নৌকা থেকে গোলপাতা নামানোর ফাঁকে বাওয়ালি খলিলুর রহমান বলেন, ‘যে ভাত খায়, সে ঘুষও খায়। বনে ঢুকলি ফরেস্টারগে ঘুষ দিতিই হবে। না হলি নানান হয়রানি। জরিমানা তো গুনতি হবে। যাঁরা এখন নতুন করি দেশ আরেকবার স্বাধীন করিছে, তাঁরাও টাকা খায়। আগের চাইতে এখন আরও বেশি ঘুষ দিতি হচ্ছে।’বাওয়ালিদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সংগঠক মোশাররফ হোসেন বলেন, ‘বাওয়ালিদের কাছ থেকে চাঁদা আদায় আমাদের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো কর্মকাÐ সমর্থন করে না। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে এমন কোনো কর্মকাÐের অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বয়কদের নামে যাঁরা চাঁদাবাজি করছেন, তাঁদেরকে শাস্তির আওতায় আনা হবে।’নির্ধারিত রাজস্বের বাইরে বাওয়ালীদের কাছ থেকে ঘুষ আদায়ের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। গোলপাতার সঙ্গে বন থেকে গাছ কাটা প্রসঙ্গে তিনি বলেন, গোলপাতার সঙ্গে বন থেকে কোনো গাছ কাটতে পারবেন না বাওয়ালিরা। এমনকি নৌকায় ঝুল হিসেবেও কাঠ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।বন বিভাগ সূত্রে জানা গেছে, এবার সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে গোলপাতা কাটার মৌসুম শুরু হয় ৩ ফেব্রæয়ারি। শেষ হবে ৩১ মার্চ। প্রথম দফায় ২৮ দিনের অনুমতি পেয়ে ৮৯টি নৌকায় গোলপাতা কেটে লোকালয়ে ফিরছেন বাওয়ালিরা। একেকটি নৌকায় সর্বোচ্চ ১৮৬ কুইন্টাল অর্থাৎ প্রায় ৫০০ মণ গোলপাতা বহনের অনুমতি দেয় বন বিভাগ। আহরণ করা প্রতি কুইন্টাল গোলপাতার জন্য বন বিভাগকে ৬০টাকা করে রাজস্ব দিতে হয়।মঙ্গলবার সকালে সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া ও কয়রা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, বাওয়ালিরা নদীর বেড়িবাঁধের গা ঘেঁষে স্তূপ আকারে কেটে আনা গোলপাতা সাজিয়ে রাখছেন। নদীর পাড়ে বাঁধা রয়েছে গোলপাতাবোঝাই বড় বড় নৌকা। এসব নৌকায় ৫০০ মণ গোলপাতা বোঝাইয়ের মাত্রা বেঁধে দেওয়া হলেও একেকটি নৌকায় ২হাজার থেকে আড়াই হাজার মণ পাতা বোঝাই করা। নৌকার চারপাশে গাছের বড় বড় গুঁড়ি ঝুলিয়ে রাখা। গোলপাতার ঝাঁপির নিচে সুন্দরী, পশুরসহ মূল্যবান গাছের খÐ।কয়েকজন বাওয়ালি বলেন, ৩ ফেব্রæয়ারি থেকে শুরু হওয়া মৌসুমের প্রথম দফায় গোলপাতা কেটে লোকালয়ে ফিরেছেন তাঁরা। তবে এবার ডাকাতের চাঁদা আর সরকারি রাজস্বের চেয়েও কয়েক গুণ বেশি টাকা দিতে হয়েছে বন বিভাগের কর্মকর্তাদের। ফরেস্ট স্টেশন থেকে অনুমতি দেওয়ার সময় অতিরিক্ত টাকা বখশিশ দিতে হয়েছে। এরপর কুপে তল্লাশি, ঘের দেওয়া, ঘাটে তল্লাশি, সিটি কাটানো (পারমিট হস্তান্তর), বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিকদের চাঁদা দেওয়াসহ বিভিন্ন অজুহাতে আরও ৩০ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা বেশি করে গোলপাতা ও কাঠ বোঝাই করতে বাধ্য হয়েছেন।সুন্দরবন থেকে ফিরে আসা বাওয়ালি আবদুস সালাম বলেন, ‘এ মৌসুমে ফরেস্টারদের ঘুষ ও ডাকাতের চান্দার টাকা দিতে গিয়ে লোকসানের মুখে পড়তি হইছে। এর আগে কোনো মৌসুমে এত টাকা বাড়তি খরচ হয়নি। নৌকার পাশ (অনুমতি) নিতে সরকারের খাতে ১২ হাজার টাকা জমা দিতি হলিও ফরেস্টারদের ঘুষ দিতি হইছে ৩০ হাজার টাকা। এরপরও ডাকাতির টাকা, সমন্বয়ক ও সাংবাদিকের কথা বলেও টাকা আদায় করা হয়েছে। এবার সব মিলিয়ে আমার নৌকায় ৭০ হাজার টাকা বাড়তি খরচ লাগছে, যা গত বছরের তুলনায় দু-তিন গুণ বেশি।’৫০০ মণ ধারণক্ষমতাসম্পন্ন একটি গোলপাতার নৌকায় সাকল্যে সরকারি রাজস্ব আসে ১২হাজার টাকার মতো। তবে কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের বাওয়ালি জিয়াউর রহমান বলেন, ‘এবার বন কর্মকর্তাদের দেওয়া লাগছে ৪০ হাজার টাকা। অথচ গত বছর দিয়েছিলাম ২২ হাজার টাকা। এ ছাড়া নৌকাপ্রতি ২ হাজার ২০০ টাকা করে দেওয়া লাগছে সমন্বয়কদের। এর ওপর সাংবাদিকদেরও আলাদাভাবে টাকা দিতে হয়েছে। এ ছাড়া তিন দল ডাকাতকে দিতে হয়েছে ৩০ হাজার টাকা। ঘুষ দিতে গিয়ে ব্যাপক লোকসানে পড়ার কারণে অনেকেই আর সুন্দরবনের ব্যবসা করবেন না।’এবার সুন্দরবনে গোলপাতা সংগ্রহে ঘুষের পরিমাণ অনেক বেড়েছে বলে জানিয়েছেন বাওয়ালি ফেডারেশনের সভাপতি মীর কামরুজ্জামান। তিনি বলেন, আগে গোলপাতা কাটতে গিয়ে ফরেস্টারদের টাকা দিলেই চলত। কিন্তু এখন ডাকাত আর সমন্বয়কদের অনৈতিক চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কেউ আর বনে ঢুকতে চাইবে না।বাওয়ালিদের এসব অভিযোগ সত্য নয় বলে বলে দাবি করেছেন খুলনা রেঞ্জের গোলপাতা কুপ (জোন) কর্মকর্তা ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘আমার মাধ্যমে সমন্বয়ক ও সাংবাদিকদের টাকা দেওয়া হয়নি। আমরা অতিরিক্ত টাকাও গ্রহণ করিনি। বাওয়ালিদের কাছে আমার কোনো দাবিদাওয়া নেই। তাঁরা কিছু দিলে ভালো কথা, না দিলেও কোনো দাবি নেই।’তবে সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ জানালেন, সুন্দরবন উপক‚লে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে কিছু ‘ভুয়া’ সাংবাদিক। এদের কারণে মূলধারার সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, ‘শুধু গোলপাতার নৌকাই নয়, সাংবাদিক পরিচয় দিয়ে সুন্দরবনে অবৈধ ব্যবসা করেন কয়েকজন। অনেকে প্রতি মাসে ফরেস্ট স্টেশন থেকে মাসোহারাও নেন। আমরা প্রশাসনকে এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সভাপতি হারুন অর রশীদ বলেন, অনেকেই বলার চেষ্টা করেন গোলপাতা না কাটলে গোলপাতা ঝাড়ের ক্ষতি হয়। এটা ঠিক নয়। আসলে গোলপাতা প্রাকৃতিকভাবেই বনে জন্ম নিয়েছে। এটি না কাটলে বনের কোনো ক্ষতি হয় না। পাশেই নতুন নতুন ঝাড় গজায়। বরং গোলপাতা কাটার আড়ালে সুন্দরবনের ক্ষতি হচ্ছে। পাশাপাশি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সরকারি রাজস্ব ফাঁকিসহ গোলপাতার বন ও ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলেছেন অসাধু বন কর্মকর্তারা। ## **
Post Views: 259

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বাগেরহাটে রেণুপোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

বাগেরহাটে রেণুপোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

by admin
September 6, 2026
0
5

বোমা বিস্ফোরণে আতঙ্ক, নারীসহ আহত ৩; স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দাবি এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র...

চিংড়ির রেণু সংকটে বিপাকে দক্ষিণ-পশ্চিমের চাষিরা

চিংড়ির রেণু সংকটে বিপাকে দক্ষিণ-পশ্চিমের চাষিরা

by admin
September 6, 2026
0
2

বাগেরহাট-সাতক্ষীরায় চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল, দ্বিগুণ দামে পোনা; উৎপাদন ও রপ্তানি নিয়ে শঙ্কা এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ...

মোরেলগঞ্জে গর্ভবতী গাভী পিটিয়ে হত্যার অভিযোগ আদালতে মামলা, স্থানীয় সালিশে ৮০ হাজার টাকা জরিমানার দাবি; বাদীর নিরাপত্তাহীনতার অভিযোগ

মোরেলগঞ্জে গর্ভবতী গাভী পিটিয়ে হত্যার অভিযোগ আদালতে মামলা, স্থানীয় সালিশে ৮০ হাজার টাকা জরিমানার দাবি; বাদীর নিরাপত্তাহীনতার অভিযোগ

by admin
September 5, 2026
0
8

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গর্ভবতী গাভীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।...

নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার

নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার

by admin
August 31, 2026
0
52

এস. এম. সাইফুল ইসলাম কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদ   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীউত্তর-পূর্ব পাড়ের  রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামের...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘিরে পর্যটনের রমরমা, লাভের বাইরে স্থানীয় মানুষ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘিরে পর্যটনের রমরমা, লাভের বাইরে স্থানীয় মানুষ

by admin
August 31, 2026
0
13

নৌকা চলছে, পর্যটক আসছে, কোটি টাকার সম্ভাবনা—তবু সুন্দরবনের পাড়ের মানুষ কতটা পাচ্ছেন? দক্ষ মানবসম্পদের সংকট, স্থানীয় উদ্যোক্তার অনুপস্থিতি ও পরিকল্পনাহীন...

 মোরেলগঞ্জে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বৃষ্টিতে কাদায় একাকার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

 মোরেলগঞ্জে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বৃষ্টিতে কাদায় একাকার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

by admin
August 31, 2026
0
7

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d