Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নানা কৌশলে প্রচারণা

admin by admin
February 26, 2026
in জাতীয়, বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রেস না পেরোতেই এখন আলোচনায় এসেছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। কবে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, কমিশন এখনো সেই দিনক্ষণ নির্ধারণ না করলেও এরই মধ্যে ভোটের মাঠে নিজস্ব প্ল্যাটফরমে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীগণ। নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়ার্ডভিত্তিক মতবিনিময়, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা সব মিলিয়ে রংপুর নগরীতে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। দলীয় মনোনয়ন ও ভোটারদের আস্থা অর্জনে সম্ভাব্য প্রার্থীদের কৌশলী তৎপরতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে এককভাবে জয় পেয়েছে জামায়াত ও ১১ দলীয় জোট। এমনকি সিটি কর্পোরেশনের ভেতর থাকা আসনটিতেও জিতেছে দলটি। ফলে এবার সিটি কর্পোরেশনও নিজেদের আয়ত্বে আনতে প্রার্থী বাছাইয়ে সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই ক্ষেত্রে প্রথম লক্ষ্য দলের ভেতর থেকেই অর্থাৎ সরাসরি দলীয় পদবি আছে এমন প্রার্থী বাছাই করা। তবে, এমন প্রার্থী না পাওয়া গেলে জামায়াতকে পছন্দ করেন বা পরিবারের কোনো সদস্যের জামায়াত সংশ্লিষ্টতা রয়েছে এবং যথেষ্ট জনপ্রিয় এমন প্রার্থীই তাদের দ্বিতীয় লক্ষ্য। এদিকে, ক্ষমতাসীন দল বিএনপির রংপুর মহানগর কমিটির সদস্যসচিব মাহফুজ-উন-নবী ডন ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজস্ব প্লাটফরমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় রয়েছেন বিএনপি নেতা কাওসার জামান বাবলা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যার ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ছুটছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত। এছাড়া স্বতন্ত্র থেকে তানবীর হোসেন আশরাফির নাম শোনা যাচ্ছে। তিনিও দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িয়ে নীরব প্রচারণা চালাচ্ছেন। রংপুর-৩ (সদর) আসন ১৯৯১ থেকে ২০২৪ সালের প্রতিটি জাতীয় নির্বাচনে দখলে থাকা জাতীয় পার্টির আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত জিতেছে এক লক্ষ ৭৮ হাজার ৬৪ ভোটে। তাঁর নিকটতম প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শমছুজ্জামান সামু পান ৮৫ হাজার ৪৯৮ ভোট। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ৪৩ হাজার ৭৯০ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে এমন জয়ের পর কোনোভাবেই নগর ভবন অন্যের হাতে যাতে না যায়, সে বিষয়ে তৎপর রয়েছে জামায়াত। অন্যদিকে, যে প্রার্থী জামায়াতের ভোট ব্যাংক ভেঙে বিজয় আনতে পারবে, তাকেই প্রার্থী নিশ্চিত করতে চায় বিএনপি। এ কারণে দলটি ভেবে চিন্তে প্রার্থী চড়ান্ত করতে চায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই অবস্থা জাতীয় পার্টিতেও। যদিও রংপুর সিটিতে তাঁদের বিজয় আনতে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের বিকল্প নেই বলেও মনে করছেন দলের একাধিক স্থানীয় শীর্ষ নেতা। রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক ছোটছোট সভা ও উঠান বৈঠক, ফেসবুক লাইভ ও ভিডিও বার্তা প্রচার, দরিদ্র ও অসহায়দের সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত, পাড়া-প্রতিবেশীদের ছোট ছোট সমস্যা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রার্থীরা নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রতিশ্রুতি সামনে আনছেন। রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু বলেন, আমি কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের আহ্বায়ক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ছাত্র অবস্থায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। ১৯৯০ সালে কারমাইকলে কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। মিজু বলেন, আমি ফ্যাসিস্ট আমলের সাড়ে ১৭ বছর নির্যাতিত ছিলাম। দলের জন্য কাজ করেছি। প্রতিকূল পরিবেশের মধ্যেও নগরবাসীর জন্য কাজ করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। জামায়াতের রংপুর মহানগর আমীর অধ্যাপক এ টি এম আজম খান বলেন, জামায়াত নির্বাচন করবে এটা সিদ্ধান্ত রয়েছে। তবে প্রার্থী চূড়ান্ত হয়নি। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি মেয়র ছিলাম। আমাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে। নগরবাসী সেটা জানে। আমি এবারও নির্বাচন করব, সেই প্রস্তুতি আমার ও দলের রয়েছে। আমি বিশ্বাস করি, আমি নির্বাচন করলে নগরবাসী আমাকে বঞ্চিত করবে না। রাজনৈতিক বিশ্লেষকগণ বলেন, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা সফট ক্যাম্পেইন শুরু করেছেন। এটি একটি কৌশলগত পদক্ষেপ। এতে আইনি জটিলতা এড়ানো যায়, আবার ভোটারদের সঙ্গে সংযোগও তৈরি হয়। প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম বড় ভূমিকা রাখছে।

 

Post Views: 172

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
84

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d