রংপুর বিভাগীয় প্রতিনিধি: মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেলের ট্যাংকি খুলে বাইসাইকেলে লাগিয়ে ফিলিং স্টেশনে গিয়ে পেট্রোল সংগ্রহ করলেন বাচ্চু মিয়া নামে গাইবান্ধার এক যুবক। দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে সেই ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। গত ২৯ মার্চ রবিবার ব্যতিক্রমী ঘটনাটি ঘটে গাইবান্ধার সদর উপজেলার পুলিশ লাইন এলাকার হাছনা ফিলিং স্টেশনের। বাচ্চু মিয়ার বাড়ী গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। বাচ্চু মিয়া বলেন, তার মোটরসাইকেলের পেট্রোল সম্পূর্ণ শেষ হয়ে যায়। বাড়ি থেকে সেটি চালিয়ে ফিলিং স্টেশনে আনা সম্ভব হয়নি। এমন অবস্থায় তিনি মোটরসাইকেলের ট্যাংকি খুলে সাইকেলের ওপর করে পাম্পে নিয়ে এসে পেট্রোল সংগ্রহ করে। ঘটনাটি মুহূর্তেই ফিলিং স্টেশন এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। বিষয়টিকে ভিন্নধর্মী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে মনে করছে সাধারণ মানুষ। অনেকেই হাস্যরসের ছলে বলেন, পেট্রোল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না। বাচ্চু মিয়া বলেন, টিকটকে দেখে আইডিয়াটা পেয়েছি। বাইকের পেট্রোল শেষ হয়ে গিয়েছিল, ঠেলে আনার চেয়ে ট্যাংকি খুলে আনা সহজ মনে হয়েছে। এতে কষ্টও কম হয়েছে। তিনি আরও বলেন, পেট্রোল সংকট যেন সরকার দ্রুত সমাধান করে। না হলে সামনে মানুষকে আরও নানা উপায়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








