ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ডোমার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বি। উপস্থিত ছিলেন, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ, ওসি তদন্ত আসগর আলী, মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু প্রমূখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







