গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে দুদিন ব্যাপি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বি। বিজ্ঞান মেলা উদ্বোধনের পর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্ভাবনী বিষয় নিয়ে প্রজেক্ট তৈরি করে প্রদর্শিত স্টলগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, আইসিটি অফিসার মশিউর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, ওসি তদন্ত আসগর আলী, উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই প্রমূখ। মেলায় ১১টি স্টল স্থান পায়।
শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়গুলোর মধ্যে পরিকল্পিত নগরী, পরিবেশ দূষণ রোধে রিসাইকেল, ভবিষ্যৎ মূখী কৃষি, স্মার্ট সিটি, স্মার্ট ফিউচার কমপ্লেক্স, ইকো এনার্জি হাব, পলিথিন (প্লাস্টিক) থেকে জ্বালানি উৎপাদন ও ড্রিপ সেচ কার্যকরী, পেট্রোল ও পানি দিয়ে কৃত্রিম উপায়ে জ্বালানি গ্যাস তৈরি এবং নবায়ন যোগ্য পদ্ধতির মাধ্যমে বিদুৎ উদপাদন। এতে অংশ নেন জুনিয়র গ্রুপে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডোমার সরকারি বালিকা বিদ্যালয়, সোনারায় উচ্চ বিদ্যালয়, মটুকপুর স্কুল এন্ড কলেজ, ব্লুস্টার পাবলিক স্কুল, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল। সিনিয়র গ্রপে ডোমার মহিলা ডিগ্রি কলেজ, মিরজাগঞ্জ কলেজ, গোমনাতী কলেজ ও একটি বিশেষ গ্রুপ। মেলা শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান আয়োজক কমিটি।







