টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেফতার ১৪ জন
মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক উদ্ধার ও পরোয়ানামূলে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) ২০২৬
মিডিয়া সেল থেকে জানান হয়,
মাদকবিরোধী অভিযানে ১৩৬ পিস ইয়াবা, ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা সহ
এ ঘটনায় মোট ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ছারাও পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলায় বাকি আসামিরাও আইনের আওতায় এসেছে। জেলা পুলিশ জানান, অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।
মোহাম্মদ সোহেল,






