বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর শুভ জন্মদিন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মোজো বৈশাখী কনসার্ট”। জিরো পয়েন্ট ও টিম আলফা-র যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই জমকালো কনসার্টে দেশের প্রখ্যাত ব্যান্ড ও সংগীতশিল্পীরা পারফর্ম করবেন। পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তটি দর্শকদের সামনে তুলে ধরার জন্য আপনার প্রতিষ্ঠানের সাংবাদিক ও ক্যামেরাম্যানকে অনুষ্ঠানটি কভার করার জন্য মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।
অনুষ্ঠানের সংগীতায়োজন শুরু হবে দুপুর ৩টা থেকে। কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক (Feedback), উচ্চারণ (Uchcharon), ব্ল্যাক (Black), এনএকে (NAK – Naseem Ali Khan), শহরবাসী এবং বাউল সাধক শাহজাহান মুন্সী। বিকেল ৫টায় AFBL-এর সিইও সৈয়দ আলমগীর, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং উপস্থিত দর্শকদের নিয়ে মোজোর ২০তম জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলা হবে।
উল্লেখ্য যে, দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বর্ণাঢ্য আয়োজনটি সরাসরি (Live) সম্প্রচার করবে মিডিয়া পার্টনার বাংলাভিশন। এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মোজো (Mojo) এবং বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল লিমিটেড। অনুষ্ঠানটির পিআর এবং মার্কেটিং পার্টনার হিসেবে কাজ করছে কুল এক্সপোজার ও ব্র্যান্ড কার্ট। প্রায় ১০ হাজারেরও বেশি দর্শক সমাগমের এই উৎসবে আপনার স্বনামধন্য গণমাধ্যমের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।








