স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর কমিউনিটি ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ৩ দিন ব্যাপী বেসিক কেক প্রশিক্ষণ কোর্সে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রজেক্ট বাস্তবায়ন করেন স্নিগ্ধা ইয়ুথ ইউমেন সোসাইটি। উক্ত প্রশিক্ষণে ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার। দিনাজপুর কমিউনিটি ফোরামের উপদেষ্টা মোঃ মকিদ হায়দার সিপন, ভারপ্রাপ্ত সভাপতি ও স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির সভাপতি মোছা: মাহবুবা আক্তার, সহ সভাপতি মোছঃ কনিকা রহমান পারুল, সেক্রেটারি মোঃ ওমর ফারুক, নির্বাহী সদস্য মো: মিজানুর রহমান, শিক্ষিকা মোছাঃ শাহানাজ পারভীন, ট্রেইনার মোছাঃ দিতি আক্তার। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে যারা ভাল পারফরম্যান্স করেছেন তাদের মধ্যে ৬ জনকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও বিগত ব্যাচে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের মধ্যে থেকে যিনি সফলভাবে বিজনেস শুরু করেছেন তাকে প্রথম পুরুষ্কার কেক তৈরির বিটার প্রদান করা হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








