স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে নবরূপী, এফপিএবি ও দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি’র সদস্যরা বাংলা নববর্ষ পালন করেছে।
সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবুলুর নেতৃত্বে, নবরূপীর সহ-সভাপতি মোঃ নাজমুল হক, মানস ভট্টাচার্য, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে, এফপিএবি’র সাবেক সভাপতি মোঃ নাজমুল হক ও জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এবং দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি’র সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী একাডেমি স্কুল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাত ৮টায় দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে নৈশ্য ভোজে সদস্যরা অংশগ্রহণ করে। সারাদিনব্যাপী সকল অনুষ্ঠানে সহযোগিতা করেন ড্রইং স্কুল, দিনাজপুর এবং দিনাজপুর আর্ট একাডেমি।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








