জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার দৌলা কাদেরিয়া মোহাম্মদী দরবার শরীফে আওলাদে রাসুল (সাঃ) পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রহঃ) এর ২০তম মহাপবিত্র ওরশ শরীফ পালিত হয়।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল-২০২৬) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা কাদেরিয়া মোহাম্মদী দরবার শরীফ প্রাঙ্গণে আওলাদে রাসুল (সাঃ) পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রহঃ) এর ২০তম মহাপবিত্র ওরশ উপলক্ষে ভক্ত মুরিদান আশিকানদের উপস্থিতিতে উৎসবের আমেজে পরিণত হয় দরবার শরীফ প্রাঙ্গণ। ওরশ উপলক্ষ্যে দরবার প্রাঙ্গণের আশপাশের এলাকা জুড়ে দৃষ্টিনন্দন তোরণসহ বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয় পুরো এলাকাজুড়ে।
এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে দরবার শরীফ। মহাপবিত্র ওরশ উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনার পাশাপাশি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার শিল্পী মানিক দেওয়ান ও নাটর জেলার বড়াই গ্রাম উপজেলার শিল্পী শম্পা সরকার ধর্মীয় আলোচনা ও শরিয়ত-মারফতি পালা গান পরিবেশন করে।
ওরশের দায়িত্বে ছিলেন দরবার শরীফের গুরু মা ও দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মো. ফরহাদ শাহ্’র সহধর্মিনী ইয়াসমিন আরা, পুত্র এ এস এম আশেকুর রহমান চৌধুরী (আশিক), এ এস এম আবু নাসের চৌধুরী (অর্ণব), খাদেম হারুন উর রশিদ হিরুসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে আওলাদে রাসুল (সাঃ) পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রহঃ) এর ২০তম মহাপবিত্র ওরশ শরীফে আগত ভক্ত ও স্থানীয়রা জানান, ইসলামী দিক নিদের্শনা তাৎপর্যের সাথে পালন করায় প্রতি বছরেই এই মহাপবিত্র ওরশ শরীফ উৎসবের মতই পরিণত এবারও অনুষ্ঠিত হয়েছে। দৌলা কাদেরিয়া মোহাম্মদী দরবার শরীফসহ বিভিন্ন স্থানে তোরণ ও বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করায় এ উৎসবে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। অপরদিকে আগত ভক্ত, মুরিদান, আশিকান ও এলাকাবাসীর ভাষ্য, আমাদের বহু প্রতীক্ষিত মহাপবিত্র এ ওরশ প্রতি বছরেই আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়। এবারে পহেলা বৈশাখ হওয়ায় মহাপবিত্র ওরশ বাড়তি উৎসব যুক্ত হয়েছে।
সন্ধ্যার পর নানা রঙের বাতির আলোয় ঝলমল ছিল মহাপবিত্র ওরশ প্রাঙ্গণ। এ উপলক্ষ্যে দরবার প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কুঠির শিল্প, মৃৎ শিল্প, কসমেটিক্স, খেলনা সামগ্রীসহ বিভিন্ন মালামাল ও খাদ্য সামগ্রীর পশরা সাজিয়ে বসে দোকানপাঠ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয় দরবার শরীফ প্রাঙ্গণ।
বুধবার ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ২০তম মহাপবিত্র ওরশ শরীফ সম্পন্ন হয়। মহাপবিত্র ওরশ শরীফে সারা বিশ্বের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং ওরস শরীফে আগত ভক্ত মুরিদান আশিকান সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল (সাঃ) পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রহঃ) এর কনিষ্ঠ পুত্র পীরজাদা এ এস এম আবু নাসের চৌধুরী (অর্ণব)।
মোনাজাত শেষে মহাপবিত্র ওরস শরীফে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।##
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








