ফেনীর পরশুরাম উপজেলায় প্রশাসনিক অঙ্গনে এসেছে নতুন পরিবর্তন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা-কে বদলি করা হয়েছে। তাঁকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-তে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর থেকে তিনি পরশুরাম উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বকালীন সময়ে প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা ও দক্ষতা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়।
এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন, যেখানে প্রশাসনিক অভিজ্ঞতায় নিজেকে আরও সমৃদ্ধ করেন।
নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা রয়েছে।







