জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর হলি ল্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। হলি ল্যান্ড কলেজের ক্যাম্পাস-১ ও ক্যাম্পাস-২ এ বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির পরিচালকবৃন্দ।
বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ অক্সিজেন দিয়ে মানুষসহ পৃথিবীর সমস্ত প্রাণীকূলকে রক্ষা করে। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ##






