রংপুর ব্যুরো: সারাদেশে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) টিকাদান ক্যাম্পেইন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডের ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। আজ ১৯ এপ্রিল রবিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এ ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রæপে দায়িত্ব পালন করবেন। সিটি প্রশাসক বলেন, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। মাহফুজ উন নবী আরও বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। এসময় হাম-রুবেলা টিকা গ্রহণের পর কোন সমস্যা দেখা দিলে অভিভাবকদের না ঘাবড়ে শিশুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে ওয়াল্ড হেলথ অর্গানাইজেশনের (ডবিøউএইচও) ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় ও স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







