মোহাম্মদ সোহেল◾
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজ উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) ভূঞাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় মাদক কেনাবেচার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিনহাজ উদ্দিন ওই এলাকার খানুরবাড়ীর মহিউদ্দিনের ছেলে। এ সময় অভিযান পরিচালনা করেন এসআই রুবেলসহ একটি অভিযানিক দল। পরে উদ্ধারকৃত ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মাদক মামলা দিয়ে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সদা তৎপর।”







