Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

দিনাজপুরে নির্যাতনের শিকার নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে উন্নয়ন সংগঠন “পল্লীশ্রী”

admin by admin
June 4, 2026
in রংপুর বিভাগ
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

দিনাজপুর প্রতিনিধি
২০২২ সালে সদর উপজেলার রামডুবি সুন্দরপুর ইউনিয়নে তরুন চন্দ্রের সাথে
বিয়ে হয় স্বপ্নার (ছদ্মনাম)। বিয়ের সময় স্বপ্নার বাবা মেয়ে জামাইকে ৬ লাখ
টাকা যৌতুক প্রদান করে। বিয়ের পর স্বামীর সাথে সুখেই কাটছিল তার
সংসার কিন্তু তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় বিয়ের এক বছরের মধ্যে, যখন তার
স্বামী যৌতুকের জন্য আবারও তাকে চাপ দেয়। দিনমজুর বাবার অপারগতায়
স্বপ্নার উপর শুরু হয় নির্যাতন। ২০২৩ সালে তার একটি মেয়ে সন্তান
জন্মগ্রহণ করে। এরপর আরো বেড়ে যায় নির্যাতনের মাত্রা। মারধোরের ফলে
হাসপাতালেও ভর্তি হতে হয়েছে স্বপ্নাকে। বারবার সালিশ, মিমাংসা কিন্তু
নির্যাতন কমেনি। লিগ্যাল এইডে মামলা মিমাংসা হলেও অবস্থা একই। অবশেষে
২০২৪ সালে বাবার বাড়িতে চলে আসে স্বপ্না। ৩ বছর ধরে এখন বাবার
বাড়িতেই আছে সে। মামলা চলমান, যৌতুকের টাকা ফেরত কিংবা স্ত্রী ও
মেয়ের ভরনপোষন কিছুই দিচ্ছে না স্বামী। বর্তমানে স্বপ্না নিজের এবং
মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কম্পিউটার গ্র্যাফিক্স প্রশিক্ষণ গ্রহণ
করছে।
২০২০ সালে বিয়ে হয় একই উপজেলার রোখসানা খাতুনের (ছদ্মনাম)। এক বছর পর
তার মেয়ের জন্ম হয়। একেতো মেয়ে তারপর সদ্য জন্ম নেয়া মেয়ের গায়ের রং
শ্যামলা হওয়ায় রোখসানাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বারবার বিষয়টি
মিমাংসা করে স্বামীর বাড়িতে গেলেও চলে শারীরিক নির্যাতন। এক সময়
জানতে পারেন স্বামী অন্য মেয়ের সাথে সর্ম্পকে লিপ্ত। ২০২২ সালে তাকে বাবার
বাড়িতে পাঠিয়ে দিয়ে ডিভোর্স লেটার পাঠায় স্বামী। পরে মামলা দায়ের করলে
লিগ্যাল এইডের মাধ্যমে দেনমোহরের টাকা পরিশোধ করলেও কন্যা সন্তানের কোন
খোজ নেয়না এবং ভরনপোষন দেয় না। বর্তমানে সেলাই প্রশিক্ষণ নিয়ে
বাড়িতেই অন্যের কাপড় সেলাই করে নিজের ও মেয়ের খরচ চালান তিনি।
শুধু এই দুটি ঘটনাই নয়, প্রতিনিয়তই যৌতুক কিংবা বিভিন্ন ধরনের
নির্যাতনের শিকার হতে হচ্ছে নারীদেরকে। সালিশ, এমনকি মামলা করলেও
সহসাই পাচ্ছেন না এসবের প্রতিকার। এখন নিজের পাশাপাশি সন্তানের
ভরনপোষণ, সংসার নির্বাহ করাটাও কঠিন হয়ে দাড়িয়েছে । মামলা পরিচালনা
করার পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাটা এখন
গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বেসরকারী সংগঠন পল্লীশ্রীর
তথ্য অনুযায়ী, প্রতিদিন ২ জনেরও বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে
দিনাজপুরে। অথচ এই জেলাতেই নারী নির্যাতন ও হত্যাকে কেন্দ্র করে গড়ে
উঠেছিল বৃহৎ আন্দোলন, ইয়াসমিন ট্রাজেডী। মানবাধিকার কর্মীরা বলছেন,
বিচারকার্যে দীর্ঘসূত্রিতা, প্রায়োগিক ক্ষেত্রে দূর্বলতা এবং বিচারহীনতার
সংস্কৃতির কারনে নির্যাতনের প্রবণতা বাড়ছে।
তথ্যানুযায়ী, গত ২০২৫ সালে এই জেলায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগ
দায়ের হয় ৮১৪টি। যা প্রতিদিন গড়ে ২ জনের বেশি। ২০২৪ সালেও নির্যাতনের
সংখ্যা ছিল ১০৮৯টি এবং ২০২৩ সালে এই সংখ্যা ১৩৬৩টি।

নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নকে ফোকাস করে গড়ে ওঠা সংগঠন
পল্লীশ্রী গত ২০২১ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৮৪৭ জন
নির্যাতনের শিকার নারীদেরকে নিয়ে কাজ করেছে। তাদের মধ্যে ৭৩৫টি
অভিযোগ সালিশের মাধ্যমে সমাধান হয়েছে। শুধু সমাধানই নয়, নির্যাতনের
শিকার নারীদেরকে স্বাবলম্বী করতে তাদেরকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে
সংগঠনটি। নির্যাতিত নারীদেরকে দক্ষ করে গড়ে তুলতে সরকারী ও বেসরকারী
প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে দেয়া হচ্ছে। সেখানে তারা কম্পিউটার, সেলাই,
বুটিকস, ব্যাগ তৈরী, সুতা দিয়ে কাপড় তৈরী, ক্ষুদ্র ব্যবসার আইডিয়া এমন
প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ সম্পন্ন হলে তাদেরকে সক্ষমতা অনুযায়ী
প্রারম্ভিক পুজি বা অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। যাতে করে তারা নিজের
পায়ে দাড়াতে পারে।
পল্লীশ্রীর কর্মকর্তারা বলছেন, নির্যাতনের অভিযোগ সমাধানের পাশাপাশি
প্রয়োজন নারীদের সম্মান ও ন্যায্যতা পাওয়ার ব্যবস্থা ও সংসার নির্বাহ এবং
তাদের সন্তানদের ভরনপোষনের জন্য তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।
প্রান্তিক নারীদের অধিকার রক্ষা, তাদের অধিকার আদায়ের জন্য সুশীল সমাজের
সংগঠন এবং সরকারী কর্তৃপক্ষকে সাথে নিয়ে কাজ করে আসছে পল্লীশ্রী।
আর এসব নিযতনের শিকার নারীদেরকে স্বাবলম্বী করে তোলাটা অনেক চ্যালেঞ্জিং
তথাপিও গত এক বছরে পল্লীশ্রী ৯৭ জন নিযাতনের শিকার নারীর সাথে কাজ
করেছে। তাদের মধ্যে পারিবারিক নির্যাতনের শিকার ৩৩ জন, যৌতুকের জন্য
নির্যাতনের শিকার ১৫ জন, শারীরিক নির্যাতনের শিকার ২৯ জন। এছাড়াও
জমিজমা সংক্রান্ত, মানসিক নির্যাতন, বাড়ি থেকে বের করে দেয়া, যৌন
হয়রানী, পরকীয়ায় নির্যাতনসহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন
আরও ২০ জন নারী। গত এক বছরে ১১৫ জন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে
তুলেছে পল্লীশ্রী। তাদের মধ্যে ৪৭ জন সেলাই প্রশিক্ষণ নিয়ে দর্জি হয়েছেন, ৩
জন কসমেটিকসের দোকান দিয়েছেন, ৫ জন ফেরী ব্যবসা করছেন, ১৫ জন ব্যাগ
তৈরী করছেন, অনলাইনে কাপড়ের ব্যবসা করছেন ৪ জন, দুধের ব্যবসা করছেন ৪
জন, হোটেল ও চায়ের দোকান ১৪ জন, করুস কাটা (সুতা দিয়ে কাপড় তৈরী) ৩
জন, পিঠার দোকান একজন এবং মুদির দোকান করছেন ২০ জন নারী।
নারী নির্যাতন প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতায় সংগঠনটির
নির্বাহী পরিচালক শামীম আরা বেগম জানান, বিচারকার্যে দীর্ঘসূত্রিতা,
প্রায়োগিক ক্ষেত্রে দূর্বলতার কারনে নির্যাতনের প্রবণতা বাড়ছে। এজন্য
দ্রæত বিচার আইনের মাধ্যমে এসব মামলা পরিচালনা ও অপরাধী যেই হোক তাকে
দ্রæত বিচার আইনের মাধ্যমে তার শাস্তি কার্যকর করতে হবে। নারীরা পরনির্ভরশীল
না হলে নির্যাতনের মাত্রা এমনিতেই কমে আসবে। এজন্য আমরা কাজ করছি
এসব নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। সে জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও
প্রশিক্ষন পরবর্তী সংগঠনের স্বক্ষমতা অনুযায়ী প্রারম্ভিক পুজি প্রদানসহ
তাদেরকে দক্ষ করে গড়ে তোলা। যাতে করে তারা নিজের পায়ে দাড়াতে পারে এবং
বিভিন্ন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেওয়া
হচ্ছে। ফলে অনেকেই নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন।

Post Views: 70

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
11

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d