গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় সড়ক সংস্কারকাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি প্রাইভেট যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রাসেল ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে। তিনি সাবেক সেনা সদস্য।
এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রীও আহত হন।উল্লেখ্য, একে.এম জাহাঙ্গীর
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় বেয়া হবে।








