(আজ২৯জুন রাতআনুমানিক ১০টার) দিকে উপজেলার জুনদহ এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির দফায় দফায় হামলায়
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল সামাদ মণ্ডল গুরুতর আহত হন। প্রথমে তাঁকে পলাশবাড়ীর একটি মেডিকেলে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় রেফার করা হয়েছে।
এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সন্ত্রাস, সহিংসতা ও রক্তপাত কখনোই সমাধান হতে পারে না।
আমি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
সহিংসতার রাজনীতি বন্ধ হোক, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।








