পঞ্চগড় : আগামী ১১ জুলাই রংপুরে জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে স্বাগত মিছিল অনুস্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় পঞ্চগড় জেলা জজ কোটের সামনে থেকে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে একটি স্বাগত মিছিল বের করা হয়।
মিছিলে ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: মফিজ উদ্দীন, সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাঠোয়ারী ,পঞ্চগড় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করা এবং জনগণের দুর্ভোগ নিরসনের দাবি জানান।









