গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডোমার উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক কোটি ২৪লাখ টাকা ব্যায়ে ৪তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু ও নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামিম, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী, শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) হাজেরুল ইসলাম, ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক দয়াল চন্দ্র রায়।









