আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কাটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
০৬ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিনগর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য ফজলে হুদা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদানে সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...









