Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

পাকিস্তানে ভাঙ্গনের সুর: বেলুচিস্তানের রক্তক্ষরণ ও কাশ্মীরের জনরোষ কি নতুন মানচিত্রের সংকেত?

admin by admin
August 8, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
পাকিস্তানে ভাঙ্গনের সুর: বেলুচিস্তানের রক্তক্ষরণ ও কাশ্মীরের জনরোষ কি নতুন মানচিত্রের সংকেত?
0
SHARES
97
VIEWS
Share on FacebookShare on Twitter

 

উপমহাদেশের ভূরাজনীতিতে পাকিস্তান শব্দটি যেন দীর্ঘমেয়াদি অস্থিরতা, সেনা-হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ অসন্তোষের সমার্থক হয়ে উঠেছে। ১৯৭১ সালে বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তিসংগ্রামের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেই ঐতিহাসিক ভাঙ্গনের অর্ধশতক পর, বর্তমান ২০২৬ সালেও এসে প্রশ্ন উঠছে—পাকিস্তান কি তার অতীত ইতিহাস থেকে কোনো শিক্ষা নিয়েছে? নাকি ভৌগোলিক ও প্রশাসনিক ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে দেশটি আবারও এক নতুন ভাঙ্গনের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে? বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা আন্দোলন এবং উত্তর-পশ্চিমের পাকিস্তান-শাসিত কাশ্মীরের (আযাদ কাশ্মীর) অভূতপূর্ব সিভিল রাইটস আন্দোলন—এ দুটি সংকট একযোগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির নীতিনির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। প্রশ্ন জেগেছে, পিন্ডির সামরিক কৌশল কি আবারও একটি দেশকে টুকরো হওয়ার মুখ থেকে বাঁচাতে পারবে, নাকি বেলুচিস্তানের সশস্ত্র বিচ্ছেদ আর কাশ্মীরের স্বাধিকারের জোয়ারে চুরমার হবে পাকিস্তানের প্রশাসনিক ভিত্তি?

বেলুচিস্তানের স্থায়ী অগ্নিকুণ্ড: স্বাধীনতার লাল শিখা

বেলুচিস্তানের সংকট কোনো নতুন ঘটনা নয়। ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তির সূচনালগ্ন থেকেই বেলুচদের মধ্যে যে বঞ্চনা ও ক্ষোভের জন্ম হয়েছিল, তা কালক্রমে এক সশস্ত্র স্বাধীনতাকামী আন্দোলনে রূপ নিয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এবং বেলুচ সলিডারিটি কমিটির মতো সংগঠনগুলো এখন শুধু বিচ্ছিন্ন কিছু সামরিক গোষ্ঠী নয়, বরং বেলুচ জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতীকে পরিণত হয়েছে।

পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪ শতাংশ জুড়ে অবস্থিত বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদ—বিশেষ করে সোনা, তামা এবং প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। অথচ অর্থনৈতিক ও জীবনযাত্রার সূচকে এই অঞ্চলের মানুষ সবচেয়ে পিছিয়ে। গাওদার সমুদ্রবন্দর থেকে শুরু করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর-এর মতো বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট গড়ে উঠছে বেলুচ ভূমিতে, কিন্তু সেই অর্জিত মুনাফার বড় অংশ চলে যাচ্ছে পাঞ্জাবকেন্দ্রিক কেন্দ্রীয় এলিটদের পকেটে। নিজেদের ভূমিতে পরবাসী হয়ে পড়ার এই অনুভূতি বেলুচ তরুণদের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করছে।

সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানের চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিএলএ-র মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এখন নিয়মিতভাবে পাকিস্তানি সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী (ফ্রন্টিয়ার কোর) এবং পুলিশ চৌকিগুলোতে সমন্বিত হামলা চালাচ্ছে। সরকারি ব্যাংকে লুটপাট, মূল সড়কগুলো অবরোধ করে যানবাহন ধ্বংস করা এবং কৌশলগত অবকাঠামোতে হামলা এখন সেখানকার প্রতিদিনের খবর। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অতীতে এই যুদ্ধ কেবল পাহাড়ি সশস্ত্র গেরিলা যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে বেলুচিস্তানের সাধারণ ছাত্র, বুদ্ধিজীবী ও নারীরাও এই আন্দোলনে ব্যাপকভাবে শরিক হচ্ছেন। ডক্টর মাহরং বেলুচের মতো নাগরিক অধিকার কর্মীদের নেতৃত্বে সাধারণ মানুষের রাজপথে নেমে আসা প্রমাণ করে যে, বেলুচ জাতির মনস্তাত্ত্বিক বিচ্ছেদ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। কেবল সামরিক শক্তিবলে ভূখণ্ড ধরে রাখা গেলেও মানুষের হৃদয় যে ধরে রাখা যায় না, একাত্তরের ঢাকা তার বড় প্রমাণ ছিল; আজ কোয়েটা ও গাওদার সেই একই সত্য স্মরণ করিয়ে দিচ্ছে।

কাশ্মীর: অন্যায্য কোটাকাঠামো ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনরোষ

বেলুচিস্তানের সংকট যখন রক্তক্ষয়ী ও সশস্ত্র, ঠিক তখনই তথাকথিত ‘আযাদ জম্মু ও কাশ্মীর’-এ সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা। কাশ্মীরিদের এই ক্ষোভ কোনো বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠীর উসকানিতে নয়, বরং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক নীতির কারণে সৃষ্টি হয়েছে। আন্দোলনের মূলে রয়েছে জম্মু-কাশ্মীর বিধানসভার আসন বল বণ্টন ও কোটাব্যবস্থার অন্যায্য পুনর্বিন্যাস। তাই ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দফায় চলমান কাশ্মিরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান।

পাকিস্তান সরকার কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিলেও ব্যবহারিকভাবে সেখানকার ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সুসংহত করতে চেয়েছে বহু বছর ধরে। আযাদ কাশ্মীরের নির্বাচন ও আইনসভায় কোটাব্যবস্থার নামে যে প্রশাসনিক কারচুপি করা হয়েছে, তা স্থানীয় কাশ্মীরিদের অধিকারকে মারাত্মকভাবে সংকুচিত করেছে। মোট ৫৩টি আসনবিশিষ্ট কাশ্মীর আইনসভায় প্রায় ১২টি আসন বরাদ্দ রাখা হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে আগত তথাকথিত ‘শরণার্থী’ কোটার জন্য, যারা মূলত পাকিস্তানের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস করছেন এবং রাজনৈতিকভাবে ইসলামাবাদের কেন্দ্রীয় শাসকদলগুলোর আজ্ঞাবহ। আর ৮টি আসনের কোটা রয়েছে নারীসহ কয়েকটি গোষ্ঠীর জন্য। ফলে মোট ২০ টি আসন চলে যায় কোটায় এবং কাশ্মিরের মূলধারার জনগোষ্ঠীর জন্য মাত্র ৩৩ টি আসন বরাদ্দ থাকে সরাসরি নির্বাচনের জন্য। তাই আইনসভায় অন্যায্য কোটা ব্যবস্থা নিয়ে অশান্ত হয়ে উঠেছে কাশ্মির।

এই শরণার্থী কোটাসহ অন্যান্য প্রশাসনিক কোটার হিসেব কষলে দেখা যায়, আযাদ কাশ্মীরের প্রকৃত অধিবাসীদের জন্য প্রত্যক্ষভাবে প্রতিনিধি নির্বাচনের সুযোগ নেমে এসেছে মাত্র ৩৩টি আসনে। অর্থাৎ, ভূখণ্ডের প্রকৃত অধিবাসীরা নিজেদের আইনসভাতেই সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাচ্ছেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিলের অতিরিক্ত কর এবং আযাদ কাশ্মীর যৌথ অ্যাকশন কমিটির ডাকা টানা ধর্মঘট ও বিক্ষোভে প্রকম্পিত পুরো অঞ্চল। ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার এবং পাক সামরিক বাহিনী কাশ্মীরকে ভারতের বিরুদ্ধে একটি কূটনৈতিক ও ভৌগোলিক ‘দাবার গুঁটি’ হিসেবে ব্যবহার করতে চাইলেও, কাশ্মীরের জনগণ এখন নিজেদের ন্যায্য অধিকার ও স্বায়ত্তশাসন ফিরে পেতে রাজপথে নেমে এসেছে।

রাওয়ালপিন্ডির ভুল কৌশল: ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার মাশুল

পাকিস্তানের শাসনব্যবস্থার মূল চাবিকাঠি সর্বদাই ছিল সেনাবাহিনীর হাতে। বেলুচিস্তান ও কাশ্মীর—উভয় সংকট সামলাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি যে কৌশল গ্রহণ করেছে, তা মূলত চরম দমনপীড়নমূলক। বেলুচিস্তানে বলপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং সামরিক অভিযান চালিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই বলপ্রয়োগ বেলুচদের ক্ষোভকে কমানোর বদলে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অস্ত্র দিয়ে আন্দোলন দমনের চেষ্টার ফলেই আজ বেলুচিস্তানে রাষ্ট্রীয় বাহিনীর ওপর একের পর এক আত্মঘাতী হামলা ও ব্যাংক লুটের মতো ঘটনা ঘটছে।

অন্যদিকে, কাশ্মীরে জনগণের যুক্তিসঙ্গত কোটা সংস্কার ও অর্থনৈতিক দাবিকে জাতীয় নিরাপত্তার হুমকি বা রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখার ঐতিহাসিক ভুল করছে পাকিস্তান সরকার। পাঞ্জাবি-অধ্যুষিত কেন্দ্রীয় আমলাতন্ত্র ও সামরিক এলিটদের আধিপত্য ধরে রাখার এই মানসিকতাই অতীতে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছিল। অথচ বেলুচিস্তানের সুষম উন্নয়ন, সম্পদের সমবণ্টন এবং কাশ্মীরের আসন কাঠামোর যৌক্তিক ও গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব ছিল।

পরিণতি ও ভূরাজনৈতিক সমীকরণ: ভাঙ্গন কি অনিবার্য?

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে দেউলিয়া হওয়ার কাছাকাছি। আইএমএফ-এর ঋণের ওপর নির্ভর করে চলা একটি রাষ্ট্রের পক্ষে একই সাথে দুটি বৃহৎ অঞ্চলে অভ্যন্তরীণ বিদ্রোহ ও গণঅসন্তোষ সামাল দেওয়া প্রায় অসম্ভব।

১. বেলুচিস্তানের বিচ্ছেদ সম্ভাবনা: বেলুচিস্তানের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে সংলাপে ফেরার পথ কঠিন। ভৌগোলিক দূরত্ব এবং ইরানের সাথে সীমান্ত সংযোগের কারণে বিএলএ কৌশলগতভাবে শক্তিশালী। চীন যদি করিডোর প্রকল্পের সুরক্ষায় পাকিস্তানের ওপর আস্থা হারায়, তবে বেলুচিস্তানে পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থ পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

২. কাশ্মীরের মোহভঙ্গ: পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ এতদিন নিজেদের পাকিস্তানের সুহৃদ মনে করলেও, সরকারের অন্যায্য কোটানীতি ও স্বায়ত্তশাসন হরণের চেষ্টার ফলে তাদের মোহভঙ্গ ঘটেছে। এটি হয়তো সরাসরি কোনো বিচ্ছিন্নতাবাদী রূপ নেবে না, তবে পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণকে অকার্যকর করে দেওয়ার জন্য এই সিভিল রাইটস আন্দোলনই যথেষ্ট।

ইতিহাস সাক্ষ্য দেয়, একটি রাষ্ট্র কেবল পারমাণবিক বোমা বা শক্তিশালী সেনাবাহিনীর শক্তিতে টিকে থাকতে পারে না; রাষ্ট্রের টিকে থাকা নির্ভর করে নাগরিকদের সামাজিক চুক্তি এবং ন্যায়বিচারের ওপর। পাকিস্তানের নীতিনির্ধারকরা যদি ভাবেন যে কেবল অস্ত্রের জোর, কোটাকারচুপি আর রাজনৈতিক দমনপীড়ন চালিয়ে বেলুচিস্তানের স্বাধীনতা আকাক্সক্ষা এবং কাশ্মীরের জনদাবি দাবিয়ে রাখা যাবে, তবে তারা বড় ভুল করছেন।

বেলুচিস্তানের দাবানল আর কাশ্মীরের রাজপথের জোড়ালো প্রতিবাদ—উভয়ই বার্তা দিচ্ছে যে, পাকিস্তানের কেন্দ্রীয় শাসনকাঠামো আজ চরমভাবে ব্যর্থ। দ্রুততম সময়ে কাশ্মীরের অন্যায্য কোটা প্রত্যাহার করে স্থানীয় অধিবাসীদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং বেলুচিস্তানে সামরিক অভিযান বন্ধ করে রাজনৈতিক সমঝোতায় না এলে, পাকিস্তানের মানচিত্র থেকে আবারও নতুন কোনো ভূখণ্ডের বিচ্ছেদ কেবল সময়ের ব্যাপারে পরিণত হবে।
মোঃ মহিউদ্দিন,
বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা,
শিক্ষা ও মধ্যপ্রাচ্য বিষয়ক কলাম লেখক।

Post Views: 130

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
69

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
74

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d