ফখরুল আলম, লিভারপুল থেকে:-
চট্টগ্রামের ঐতিহ্য হাজার বছরের পুরানো। চট্টগ্রামবাসীরা যেখানেই রয়েছেন সেখানেই তারা চর্চা করেন তাদের নিজেদের ঐতিহ্য,খুঁজে বেড়ান শেকড় ঠিক তেমনই এক আয়োজন ঐতিহ্যবাহী মেজবান। যার মাধ্যমে প্রতিবছরই লিভারপুলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে অনুষ্টিত হয় মেজবান উৎসব।
এবারও তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লিভারপুলে ৫ম বারের মত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভোজনবিলাসীরা এসে মেজবান উৎসব টিকে প্রাণবন্ত করে তুলেছেন।
মঙ্গলবার লিভারপুলের স্থানীয় একটি হলে গ্রেটার চট্টগ্রাম সমিতির ইউ.কে এর লিভারপুল শাখার সভাপতি ওসমান আলী এর সভাপতিত্বে এবং সাইফুর রহমান মামুন ও রাশেদ খাঁনের এর যৌথ পরিচালনায় মেজবান অনুষ্ঠানে কয়েক শতাধীক প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এ যেন এক মিলন মেলায় পরিনত হয়েছিল। অনুষ্টানে ছিল ঐতিহ্যবাহী খাবার মেজবানি মাংস, পায়া,আরা ছোলা বুট সহ বাহারী রকমের খাবার আর বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা,পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে উচ্ছ¡াসিত ছিল সবাই।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ও ট্রাষ্টি চেয়ারম্যান ব্যারিস্টাার মনোয়ার হোসেন, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান কামরুজ্জামান জাদু,কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ছুরত মিয়া আছব,সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ, মহিউদ্দিন, আমিরুল ইসলাম মধু,রিপন, কাউছার, আলাউদ্দিন, জয়নাল,আলী, ইউসুফ শাহেদ প্রমুখ।
এক সঙ্গে বিপুল পরিমান প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও বাড়িয়ে তুলবে এমনটা প্রত্যাশা কমিউনিটির নেতৃবৃন্দরা।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা,খাবার আচার অনুষ্টান আর আনন্দ-উচ্ছ¡াসে ভরে ওঠেছিল পুরো অনুস্টানটি এযেন ছিল এক টুকরো মিনি বাংলাদেশ।প্রবাসের মাটিতেও দিন দিন চট্টগ্রামের মেজবান এর ঐতিহ্যের গন্ধ আর রন্ধনের উৎসব যেন যাদুর মত মুগ্ধ করে তুলছে বাংলা ভাষাভাসি মানুষজনদের।








