দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২নং লেবুখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(২৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিভার্সিটি স্কয়ারে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি জাকির আলম মিলন, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদারকে মনোনীত করা হয়।
এ সময় লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিল হাওলাদার (সাগর), ইউনিয়ন যুবদল নেতা মহসিন, ফারুক আলম, আলমগীর হাওলাদার, স্বপন মোল্লা, রিদয় সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়িত করায় দুমকীতে শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এ নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
Views: 126
Related