Tuesday, September 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড: ১ হাজার কোটি টাকার আরআরপি প্রজেক্ট ভেস্তে দেওয়ার পাঁয়তারা, নেপথ্যে জামাল উদ্দিনের চুক্তি লঙ্ঘন ও নান্নু সিন্ডিকেট

admin by admin
August 31, 2026
in জাতীয়, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড: ১ হাজার কোটি টাকার আরআরপি প্রজেক্ট ভেস্তে দেওয়ার পাঁয়তারা, নেপথ্যে জামাল উদ্দিনের চুক্তি লঙ্ঘন ও নান্নু সিন্ডিকেট
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী মৌজায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগের একটি মেগা শিল্প প্রজেক্টকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী চক্র ও ইউনিয়ন ভূমি অফিসের সাবেক কর্মকর্তার যোগসাজশে এক বিশাল জালিয়াতি, চুক্তি লঙ্ঘন ও জমি গ্রাসের সিন্ডিকেট গড়ে উঠেছে। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা ও আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্প্রতি রাতের আঁধারে বিতর্কিত জমিতে ভুয়া মালিকানার সাইনবোর্ড ঝুলিয়েছে এই প্রভাবশালী চক্র। মামলার বাদী ও বিশিষ্ট ঠিকাদার মো: মাসুদ রানা পারভেজ-এর সাথে জমির বায়না চুক্তি করে পরবর্তীতে তা সম্পূর্ণ অস্বীকার করা, দফায় দফায় প্রাণঘাতী হামলা এবং ১১৬১ নং খতিয়ানের জমি জবরদখলের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে এই বিরোধ নিয়ে বিজ্ঞ আদালতে পিটিশন-২১০/২৬ নম্বরে মামলা ১৪৪/১৪৫ ধারায় বিচারাধীন রয়েছে।

রাতের আঁধারে ঝুলানো সাইনবোর্ডের নেপথ্য কাহিনী:
সরেজমিনে ও প্রাপ্ত ছবিতে দেখা যায়, কাটাবাড়ী মৌজার ওই বিতর্কিত ১৮ শতক জমিতে রাতের আঁধারে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে— “বায়না সূত্রে এই জমির মালিক মো: দুদু মিয়া, মোবা: ০১৭১৩৭৭১৭১১, মৌজা: কাটাবাড়ী, জমির পরিমাণ ১৮ শতক, জমি বিক্রয় করা হইবে।”
ভুক্তভোগী ও মামলার বাদী মাসুদ রানা পারভেজের অভিযোগ, বিবাদী পক্ষ জমিটি নিয়ে বিজ্ঞ আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা বলবৎ থাকা সত্ত্বেও আইনকে তোয়াক্কা না করে রাতের অন্ধকারে এই সাইনবোর্ড টাঙিয়েছে। বায়নানামা দলিলের মাধ্যমে জমির চূড়ান্ত মালিকানা স্বত্ব হস্তান্তরিত না হওয়া সত্ত্বেও এবং মামলা বিচারাধীন থাকা অবস্থায় এভাবে জমি বিক্রির সাইনবোর্ড ঝুলানো সরাসরি আদালত অবমাননা (Contempt of Court) এবং জালিয়াতির শামিল।

১ হাজার কোটি টাকার আরআরপি প্রজেক্ট ও জমির জটিলতা:

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পাবনার হেড অফিস সম্বলিত দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘আর-আর-পি (R-R-P) গ্রুপ কোম্পানি’ কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ২০০ গজ দূরে দিনাজপুর হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, ফিশ মিল, ফিড মিল ও মাছের হ্যাচারিসহ একটি বিশাল প্রজেক্ট এবং একই সাথে পেট্রোল পাম্প, মেডিকেল কলেজ ও সিএনজি স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়। প্রজেক্টের চারদিকের বাউন্ডারিসহ সিংহভাগ কাজ শেষ হলেও মূল গেট হিসেবে ব্যবহারের জন্য রাস্তার সামনের ৩৬ শতক জমির একাংশ নিয়ে জটিলতা তৈরি হয়।
তফসিল অনুযায়ী, কাটাবাড়ী মৌজার জেএল নং- ৮৮, বিআরএস খতিয়ান নং- ১১৬১ (খারিজ খতিয়ান নং- ২০২৬-১০০০০০)-এর ৮৬৩৫, ৮৬১২, ৮৬১৩ ও ৮৬৩৮ দাগের মোট দশমিক ০৩৪৫০০ একর জমির মধ্যে ৮৬৩৫ দাগে মূলত ১৮ শতক জমি রয়েছে। এই জমিটির মূল ওয়ারিশ ছিলেন ৪ ভাই— আতাবর, জামাল, কামাল ও বাবু। বড় ভাই আতাবর নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার পর তিন ভাই জামাল, কামাল ও বাবু ওয়ারিশ সূত্রে জমিটির মালিক হন। কিন্তু মেজো ভাই বিবাদী মো: জালাল উদ্দিন অন্যান্য ওয়ারিশ ও মৃত ভাইয়ের স্ত্রীদের সম্পূর্ণ বাদ দিয়ে এককভাবে জমিটি নিজের নামে খারিজ করে জালিয়াতির মাধ্যমে আরআরপি কোম্পানির কাছে বিক্রি করে দেন।

বায়না চুক্তি অস্বীকার ও সাবেক তহসিলদার জাফর আলী দুর্নীতি:
নথিপত্র ও অভিযোগ সূত্রে আরও জানা যায়, এই বিতর্কিত জমিটি নিয়ে পূর্বে মামলার বাদী মাসুদ রানা পারভেজের সাথে বিবাদী মো: জামাল উদ্দিনের একটি আইনসংগত বায়না চুক্তি সম্পাদিত হয়েছিল। মাসুদ রানা চুক্তি অনুযায়ী যথানিয়মে লেনদেন করলেও পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী চক্রের ইন্ধনে বিবাদী জালাল উদ্দিন সেই বায়না চুক্তি সম্পূর্ণ অস্বীকার করেন এবং জমিটি অন্য জায়গায় হস্তান্তরের পাঁয়তারা শুরু করেন।
বিগত ৭-৮ বছর ধরে চলা এই জটিলতার মূল হোতা ছিলেন স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের সাবেক উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) । এই দুর্নীতিবাজ কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে মৃত আতাবরের নামের অংশ বিষয়টি গোপন করে সম্পূর্ণ বেআইনিভাবে বিবাদী জামাল উদ্দিনের নামে নামজারি বা খারিজ করে দেন। পরবর্তীতে এই দুর্নীতির বিষয়টি জানাজানি হলে তৎকালীন ভূমি কমিশনার (এসি ল্যান্ড) এই অবৈধ খারিজটি বাতিল করে দেন। কিন্তু ভূমি অফিসের দালাল ও তৎকালীন তহসিলদার জাফর আহমেদ ও মো: আজিজ নামের এক ব্যক্তির ইন্ধনে জালিয়াতির চক্রটি থামেনি।

ব্যর্থ আপস-মিমাংসার বৈঠক ও নান্নু মিয়ার চাঁদাবাজি:
নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, গত ১৬/০৫/২০২৬ইং তারিখে কাটাবাড়ী বাগদা বাজারস্থ মামলার বাদী মাসুদ রানার বাসভবনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি সংক্রান্ত বিষয়ে একটি আপস-মিমাংসার বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নং কাটাবাড়ী সংসদের সাবেক চেয়ারম্যান মো: দিদারুল হক প্রধান, মো: তাজুল ইসলাম, মোছা: মজিদা আক্তার ও মার্জিনা বেগমসহ স্থানীয় ২০ জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, আরআরপি কোম্পানির কাছ থেকে পূর্বের চুক্তি অনুযায়ী জমির প্রাপ্ত হিসাব বুঝিয়ে দিয়ে বিরোধটি মিটিয়ে ফেলা হবে। তবে সে বৈঠক ও ভেস্তে দেয়। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম ভাঙিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও সিন্ডিকেট প্রধান মো: নান্নু মিয়া (পিতা: মৃত আলাউদ্দিন, যার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ২টি নাশকতা মামলা রয়েছে), মো: জালাল উদ্দিন সহ ১০০ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। তারা আরআরপি কোম্পানির ডিরেক্টর ও ম্যানেজারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়  জোরপূর্বক প্রায় ৮০ লক্ষ টাকা চাঁদাবাজি করে পকেটে ভরে এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে গরু-ছাগল, খামার ও বাড়ি দিবে বলে কৌশলে টাকা নেয় পরবর্তীতে আর ফেরত দেয়নি। এই নান্নু মিয়া ডাচ-বাংলা ব্যাংকের একটি চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে বাদীর মানিব্যাগ ও স্মার্ট কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেয় বলেও অভিযোগে প্রকাশ।

ধারাবাহিক হামলা ও বর্তমান অবস্থা:
এই চক্রটির জালিয়াতির বিরুদ্ধে আইনি লড়াই ও মামলা চালিয়ে যাওয়ায় ঠিকাদার মাসুদ রানা পারভেজের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। প্রথমে রাজশাহীর পুঠিয়া এলাকায় তাকে অপহরণ করে ব্যাংকের দুটি খালি চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, যার তদন্ত করছে পুঠিয়া উপজেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM)। এরপর গত ২৬ জুলাই গোবিন্দগঞ্জের কাটাবাড়ী রোডস্থ স’ মিলের সামনে ও ইউনিয়ন পরিষদের বিপরীতে মাদক সিন্ডিকেট দুর্গা রানী ও নান্নু মিয়ার প্রত্যক্ষ ইন্ধনে দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ রানার ওপর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করা হয়। বর্তমানে এই হামলার রেশ কাটতে না কাটতেই রাতের আঁধারে মো: দুদু মিয়ার নাম ব্যবহার করে বিতর্কিত জমিতে ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হলো।

বাদীর বক্তব্য ও প্রশাসনের আশ্বাস:
মামলার বাদী মাসুদ রানা পারভেজ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “১১৬১ নং খতিয়ানের এই জমিটি নিয়ে আমাদের সাথে বায়না চুক্তি হওয়া সত্ত্বেও জামাল উদ্দিন এখন তা সম্পূর্ণ অস্বীকার করছেন। সাবেক তহসিলদার জাফরের  দুর্নীতি এবং জামাল ও নান্নু মিয়ার এই সন্ত্রাসী সিন্ডিকেট ১ হাজার কোটি টাকার একটি প্রজেক্টকে জিম্মি করে চাঁদাবাজি করছে বিভিন্ন সময়। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে সাইনবোর্ড টাঙিয়েছে। আমি জেলা প্রশাসক (DC), ইউএনও (UNO) এবং গোবিন্দগঞ্জ থানার ওসির কাছে এই ৭ বছরের পুঞ্জীভূত অপরাধের দ্রুত অবসান, ভুয়া সাইনবোর্ড উচ্ছেদ এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
গাইবান্ধা জেলা প্রশাসন ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রভাবশালী মহলের চাপের কারণে এই বিশাল জালিয়াতি, চুক্তি ভঙ্গ, রাতের আঁধারে সাইনবোর্ড স্থাপন ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Post Views: 85

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

by admin
September 22, 2026
0
6

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

by admin
September 22, 2026
0
10

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের...

গাইবান্ধার সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের দাবি

গাইবান্ধার সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের দাবি

by admin
September 22, 2026
0
2

  মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস থাকলেও গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে...

নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 22, 2026
0
11

কক্সবাজার: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারসমূহের পুনর্বাসনের...

মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত?

মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত?

by admin
September 22, 2026
0
27

  মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে প্রতিনিয়ত নতুন মেরুকরণ ঘটছে। সাম্প্রতিক সময়ে ন্যাটোভুক্ত শক্তিশালী সামরিক শক্তির দেশ তুরস্ক এবং মুসলিম বিশ্বের একমাত্র...

সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব

সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব

by admin
September 22, 2026
0
8

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে চিঠি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” September 22, 2026
  • সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী September 22, 2026
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী September 22, 2026
  • ডিসি সম্মেলনে দেওয়া নির্দেশনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী September 22, 2026
  • আরকান বা নামাজের ছেফত ছয়টি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। September 22, 2026
  • গাইবান্ধার সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের দাবি September 22, 2026
  • রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক September 22, 2026
  • নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত September 22, 2026
  • নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী September 22, 2026
  • মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত September 22, 2026
  • ‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ আবাসিক এলাকায় ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার। September 22, 2026
  • অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি September 22, 2026
  • ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন September 22, 2026
  • মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত? September 22, 2026
  • ৫ দিনের ক্ষুদ্র সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের বাইলেটারাল মিটিং হবে September 22, 2026
  • তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২ September 22, 2026
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী September 22, 2026
  • সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব September 22, 2026
  • জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অমিত September 22, 2026
  • কুমিল্লায় মা ও শিশু ভাতিজিতে কুপিয়ে হত্যা, যুবক আটক September 22, 2026
  • বেশি লাভের আশায় মজুদ, পচে গেল ৩০ হাজার মণ আলু September 22, 2026
  • বিএনপি নেতার প্রহারে বৃদ্ধা হাসপাতালে September 22, 2026
  • আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল September 22, 2026
  • সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান September 22, 2026
  • সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: মাদক জুয়ামুক্ত বিরামপুর গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান September 22, 2026
  •  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  দুবলার চরে শুঁটকির শতকোটি টাকার বাণিজ্য, নোনা জলে জেলেদের জীবন September 22, 2026
  • রংপুরে ভাড়ারদহ বিলের মৎস্য অভয়াশ্রম কচুরিপানায় ভরপুর September 22, 2026
  • পলাশবাড়ীতে সিলগালা ক্লিনিকে সরকারি ইনজেকশন, জব্দ না করেই ফের সিলগালা September 22, 2026
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি: শেখ রফিকুল ইসলাম বাবলু September 22, 2026
  • জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী September 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

      “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

      September 22, 2026
      সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

      সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

      September 22, 2026
      জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

      জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

      September 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d