Tuesday, October 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে?

admin by admin
October 27, 2026
in /প্রবাসী খবর, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে?
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

 

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ,

আজ সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের একটি বক্তব্য গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। বলেছেন জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন ।তিনি বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে।
প্রশ্ন হলো, একটি স্বাধীন দেশের পুলিশপ্রধান কীভাবে এমন বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখান? সরকার কি বিচারবহির্ভূত হত্যার অনুমতি দিতে পারে? আর সরকার অনুমতি দিলেই কি পুলিশ একজন নাগরিককে হত্যা করার অধিকার পেয়ে যায়? খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।

বাংলাদেশের সংবিধানের ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদ নাগরিকের আইনি সুরক্ষা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দিয়েছে। কোনো সরকারের প্রশাসনিক বা রাজনৈতিক নির্দেশ এই অধিকার কেড়ে নিতে পারে না।

পুলিশের দায়িত্ব অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা, হত্যা করা নয়। আত্মরক্ষায় একান্ত প্রয়োজনীয় ও আইনসম্মত বলপ্রয়োগ এবং ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সরকারও আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি নির্দেশ পালন করা যেমন পুলিশের দায়িত্ব নয়, তেমনি সেই নির্দেশ বেআইনি কাজকে বৈধতাও দেয় না।

পুলিশপ্রধান কি এসব মৌলিক সাংবিধানিক বিধান জানেন না? তিনি কীভাবে মনে করেন, সরকারের অনুমতি পেলেই ক্রসফায়ার করা যায়? তাঁর এই দুঃসাহসের উৎস কোথায়? সমালোচনার মুখে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি বিচারবহির্ভূত হত্যা বোঝাননি; আইন প্রয়োগে কঠোরতার কথা বলেছেন। কিন্তু যে দেশে ‘ক্রসফায়ার’ দীর্ঘদিন ধরে বিচারবহির্ভূত হত্যার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেখানে দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার মুখে এমন বক্তব্যকে নিছক শব্দচয়নের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় কি? বিশেষত যখন তিনি বিষয়টিকে সরকারের অনুমতির সঙ্গে যুক্ত করেছেন?
সবচেয়ে বিস্ময়কর হলো, এমন বক্তব্য এসেছে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে। যে রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছিল, সেই ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা নিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। মানুষ কেবল একটি সরকারের পতন চায়নি; চেয়েছিল রাষ্ট্রের দমনমূলক চরিত্রের পরিবর্তন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা।

অথচ গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থায় আবার সেই ক্রসফায়ারের সম্ভাবনা উত্থাপিত হচ্ছে! তাও দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার মুখে!
দায়িত্ব শুধু পুলিশপ্রধানের নয়, সরকারেরও। কোন বিবেচনায় সরকার এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ দিয়েছে, যিনি ক্রসফায়ারের সম্ভাবনাকে সরকারের অনুমতির সঙ্গে যুক্ত করেন? তাঁর সাংবিধানিক মূল্যবোধ, মানবাধিকার সম্পর্কে অবস্থান এবং গণতান্ত্রিক জবাবদিহির প্রতি অঙ্গীকার কি নিয়োগের সময় যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল?

বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য বিষয়টি আরও গুরুতর। কারণ, সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তকে একসঙ্গে বিবেচনা করলে একটি উদ্বেগজনক প্রাতিষ্ঠানিক প্রবণতার প্রশ্ন সামনে আসে।
স্বাধীন ও কার্যকর পুলিশ কমিশন প্রতিষ্ঠার সংস্কার-উদ্যোগ বাস্তবায়ন না করা, অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের পরিবর্তে অপেক্ষাকৃত দুর্বল সুরক্ষাসংবলিত আইন প্রণয়ন এবং জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্তক্ষমতা সংকুচিত করা—এসব সিদ্ধান্ত কি বিচ্ছিন্ন ঘটনা? নাকি রাষ্ট্রীয় ক্ষমতার ওপর স্বাধীন নিয়ন্ত্রণ ও জবাবদিহি দুর্বল করার একই প্রবণতার বহিঃপ্রকাশ? এর সঙ্গে এখন যুক্ত হলো সরকারের অনুমতি পেলে ক্রসফায়ার করার বিষয়ে পুলিশপ্রধানের প্রকাশ্য বক্তব্য।

প্রশ্ন উঠছে, সরকার কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে চায়, নাকি পুরোনো কেন্দ্রীভূত ক্ষমতাকাঠামোকে নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে বহাল রাখতে চায়? স্বৈরতন্ত্র কেবল নির্বাচনের অনুপস্থিতিতে জন্ম নেয় না। নির্বাচিত সরকারের হাতেও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে উঠে, যদি রাষ্ট্রীয় ক্ষমতার ওপর স্বাধীন নিয়ন্ত্রণ, কার্যকর জবাবদিহি এবং নাগরিক অধিকার রক্ষার প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে।
জুলাই গণঅভ্যুত্থানে জনগণ যে রাষ্ট্রীয় নিপীড়ন ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি প্রত্যাখ্যান করেছিল, আমরা কি আবার সেই একই ব্যবস্থার প্রত্যাবর্তন প্রত্যক্ষ করতে যাচ্ছি? সরকারকে স্পষ্ট করতে হবে, পুলিশপ্রধানের বক্তব্য কি সরকারের নীতিগত অবস্থানের প্রতিফলন? যদি না হয়, তাহলে এমন বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? একই সঙ্গে পুলিশ কমিশন, গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও ক্ষমতা সংকুচিত করার বিষয়ে সরকারের অবস্থানের ব্যাখ্যাও জনগণকে দিতে হবে।

এই বক্তব্যের পর সরকারের নীরব থাকার সুযোগ নেই। একজন পুলিশপ্রধান যখন প্রকাশ্যে ক্রসফায়ারের সম্ভাবনা উত্থাপন করেন, তখন তা তাঁর সাংবিধানিক দায়িত্ববোধ, আইনের শাসনের প্রতি অঙ্গীকার এবং সর্বোচ্চ পুলিশ পদে থাকার উপযুক্ততা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে।
আমরা তাঁর অবিলম্বে অপসারণ এবং বক্তব্যটির জন্য আইনানুগ জবাবদিহি ও বিচারের দাবি জানাই। তাঁর বক্তব্যের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকে উৎসাহিত করা হয়েছে কি না, নাগরিকের জীবন ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো বেআইনি হুমকি সৃষ্টি হয়েছে কি না এবং কোনো আইনের লঙ্ঘন ঘটেছে কি না, তা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে নির্ধারণ করতে হবে। আইন লঙ্ঘনের উপাদান পাওয়া গেলে তাঁকে যথাযথ বিচারিক প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে হবে।

কেবল বক্তব্য প্রত্যাহার বা পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা দিয়ে বিষয়টির নিষ্পত্তি হতে পারে না। সর্বোচ্চ পুলিশ পদে থাকার জন্য জনগণের আস্থা অপরিহার্য। এমন বক্তব্য সেই আস্থার ভিত্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রশাসনিক অপসারণও সম্ভাব্য আইনগত দায় থেকে অব্যাহতির পথ হতে পারে না।

তবে সমস্যাটি কেবল একজন ব্যক্তির অপসারণে সীমাবদ্ধ রাখা যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে স্বাধীন পুলিশ কমিশন, কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন, গুম ও বিচারবহির্ভূত হত্যার স্বাধীন তদন্তব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে বেআইনি নির্দেশ পালন নয়, বরং তা প্রত্যাখ্যান ও প্রতিরোধ করাই প্রত্যেক পুলিশ কর্মকর্তার পেশাগত দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে।
রাষ্ট্রের কাজ নাগরিককে হত্যা করা নয়, নাগরিকের জীবন রক্ষা করা। জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আচরণে প্রতিফলিত না হলে কেবল সরকার পরিবর্তনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যে দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষ জীবন দিয়েছে, সেই ব্যবস্থাই যদি নতুন সরকারের অধীনে পুনরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে তা হবে জুলাইয়ের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে গভীর বিশ্বাসঘাতকতা।
ক্রসফায়ারের সংস্কৃতির অবসান চাই—কেবল ঘোষণায় নয়, আইন, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় আচরণে।
নাগরিকের জীবনের অধিকার কোনো সরকারের অনুগ্রহ নয়; এটি তার সাংবিধানিক অধিকার।

Views: 32

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ-

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ-

by admin
October 27, 2026
0
6

---- ​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু...

চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায়

চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায়

by admin
October 26, 2026
0
12

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের...

রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে

রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে

by admin
October 26, 2026
0
7

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি মহামান্য রাষ্ট্রপতি অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে , বাংলাদেশ মেডিকেল...

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

by admin
October 25, 2026
0
17

  প্রতিবেদক : তাকিনুল ইসলাম প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের...

বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট

বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট

by admin
October 25, 2026
0
9

পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে জমা...

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর

by admin
October 25, 2026
0
36

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে টানাপোড়েন ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। জামায়াত এককভাবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ, এসি-ননএসি কোনটায় কত October 27, 2026
  • ‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’। October 27, 2026
  • স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে October 27, 2026
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা October 27, 2026
  • আবর্জনার আড়ালে সোনা: বর্জ্যকে সম্পদে রূপান্তরের এখনই সময় October 27, 2026
  • হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ- October 27, 2026
  • জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? October 27, 2026
  • রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ October 27, 2026
  • ডোমারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত October 27, 2026
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান October 27, 2026
  • জামিন পেলেন দুই সম্পাদক October 27, 2026
  • উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন October 27, 2026
  • বদলগাছীতে ৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেল October 27, 2026
  • শ্রীপুরের মাওনায় ডেইলি শপের শুভ উদ্বোধন” October 26, 2026
  • সরিষাবাড়িতে গরু চুরের উপদ্রব বৃদ্ধি,চোরের অস্ত্রের আঘাত গৃহস্থ হাসপাতালে October 26, 2026
  • সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন October 26, 2026
  • একটি মানবিক সাহায্যের আবেদন প্রাণপ্রিয় সহ যোদ্ধা ভাইয়েরা আসসালামু আলাইকুম, October 26, 2026
  • গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত October 26, 2026
  • শান্তাহার-নাটোর বাইপাসে টিনের বেড়া দেওয়া ঘর, তদন্তের দাবি October 26, 2026
  • শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন October 26, 2026
  • রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে October 26, 2026
  • সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের October 26, 2026
  • চৌদ্দগ্রামে ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ৪ October 26, 2026
  • চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় October 26, 2026
  • মিরসরাইয়ে ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি October 26, 2026
  • রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক October 26, 2026
  • স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া October 26, 2026
  • রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে October 26, 2026
  • নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা October 26, 2026
  • পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো একজন আটক October 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম

      ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ, এসি-ননএসি কোনটায় কত

      October 27, 2026
      ‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’।

      ‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’।

      October 27, 2026
      স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা  টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে

      স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে

      October 27, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d