Friday, October 30, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

প্রাপ্তির হিসাব, অপ্রাপ্তির হাহাকার

admin by admin
October 30, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আপনি কি কখনও ভুল ঠিকানায় কিছু প্রেরণ করেন? এই ধরুন, চিঠি কিংবা উপহার। ডাকে, কুরিয়ারে কিংবা হাতে হাতে? ঠিকানায় আপনার ভুল
হয় না অথচ আপনি ভাবছেন, রব আপনার ঠিকানায় ভুল করে কিছু পাঠিয়েছে? আপনার রিজিক তিনি আপনাকে মোটেও ভুল করে দেননি! রিজিক
বলতে আবার শুধু দুপুর কিংবা রাতের খাবারকে ভাবেন নাকি? আপনার জীবনে থাকা সুখ-শান্তি, দুঃখ-কষ্টও আপনার রিজিক। আপনার সুস্বাস্থ্য
কিংবা অসুস্থতাও আপনার রিজিক। আপনার সঙ্গে থাকা মানুষটিও আপনার রিজিকের একটা বড় অংশ।
বিশ্বস্ত বন্ধু, ভরসার হাত কিংবা অর্থ-কড়ি- আপনার গোটা জীবনের রিজিকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তিনি আপনাকে যা-কিছু দিলেন- তা নিয়ে আপনি
সফল হলেন, নাকি ব্যর্থ হলেন- তা তাঁর পরিকল্পনার বাইরে নয়। তিনি আপনাকে পরীক্ষায় ফেললেন, নিয়ম-নীতি জানিয়ে দিলেন এবং আপনাকে
চেষ্টা করতে বললেন- অতঃপর আপনাকে ফলাফল দিলেন। আপনার নিয়ত, আপনার পরিশ্রম এবং রবের অনুগ্রহ- সবকিছুর সম্মিলিত রূপ- আপনি
এখন যা। তবে বিশ্বাস রাখুন, তিনি আপনার প্রতি অবিচার করেননি। বরং আপনি বিবেকবান হলে প্রতি পদে পদে আপনার কৃতজ্ঞতাই প্রভুর
প্রাপ্য।
মানুষ অল্পতেই হতাশ হয়। ভাগ্যকে দায় দেয়। স্রষ্টাকে দোষারোপ করে। অথচ মানুষের ধৈর্যশক্তি খুবই কম। স্থিরতা তো আরও কম। সে এখনই
সবকিছু পেতে অস্থির হয়ে ওঠে। সে কেবল অন্যের সাথে নিজেকে তুলনা করে। যেটার প্রতি লোভ হয় সেটাই তাৎক্ষণিক প্রত্যাশা করে। না পেলে
হতাশ হয়, মুষড়ে পড়ে। নিজেকে ব্যর্থ, অপদার্থ ভাবে। অথচ মানুষ যা পেয়েছে তা নিয়ে কখনোই সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় না। রবকে মন থেকে বলে
না, আমি অকৃতি অধম ব’লেও তো কিছু কম করে দাওনি মোরে।যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি।”
মানুষ সহজাতভাবেই তার চেয়ে নাজুক কিংবা অসহায়কে দেখে কৃতজ্ঞ হয় না বরং সামর্থ্যবানকে দেখে ঈর্ষাণ্বিত হয়। এবং এভাবেই সে হয়ে ওঠে
রাজ্যের সবচেয়ে অসুখী প্রাণীপালের সদস্য। অথচ মানুষের সুখী হওয়ার, আনন্দে বাঁচার কতকিছুই তো তার নাগালে ছিল। সে চিনেছে কেবল
সম্পদ। ইচ্ছাতে শুধুই সঞ্চ্য়। বুঝেছে আসলের বিপরীত। প্রতিক্রিয়া জানিয়েছে সর্বত্র। বিবেচনা করেছে কম। এবং কীভাবে অন্যকে ঠকানো যায়
সেটাতে হাত সিদ্ধহস্ত করেছে। মানুষ স্বেচ্ছায় সহজ জীবনকে কঠিন করে তুলেছে। এক্ষেত্রে লোভ এবং প্রতিহিংসা মানুষের মর্যাদাকে ধ্বংস করেছে।
সে নিজেকে তুচ্ছ করে অর্জন করতে চেয়েছে আরও তুচ্ছাতি-তুচ্ছ কিছু!
যে যোগ্যতা নিয়ে জীবিকা আহরণ করি, যে সুস্থতা নিয়ে বেঁচে আছি- তা কম কীসে? খেয়ে-পরে সম্মানের সাথে বেঁচে থাকা সৌভাগ্যবানদের
পরিণতি। এজন্য চিত্ত কৃতজ্ঞতা দেখালে শুধু বর্তমানের জন্যই মানুষ চিরকৃতজ্ঞ হয়ে উঠতে পারে। হাসপাতালের বারান্দায় সুস্থতার জন্য কত
মানুষের হাহকার চলছে অথচ দিব্যি সুস্থ থেকেও সুচিন্তার মধ্যে নাই। নিঃসন্তান দম্পতিদের দুঃখ সন্তানের বাবা-মা কোনদিন অনুভব করতে পারে?
মানুষ সহজেই ভুলে যায় তার অতীত এবং অস্বীকার করে বাস্তবতা। ভাবাবেগ দিয়ে পারি দিতে চায় জীবনতরী।
অন্যের অনিষ্টে কী করে নিজেকে জড়াতে পারি, দুর্বলকে কীভাবে আরও দমাতে পারি, অন্যায়ভাবে আরও সম্পদ কীভাবে বাড়াতে পারি কিংবা
ক্ষমতা আরও কীভাবে ছড়াতে পারি- সেই ধ্যানে আছি। জ্ঞান ধরেছে পাপে। অন্য মানুষের জন্য কোনো কল্যাণ চিন্তা নাই। নিজের জন্য সব
আয়োজন- স্বার্থ, স্বার্থ এবং স্বার্থ। পরার্থ কোথায়? এমনকি নিজেকে এতোটাই জুলুমবাজ করেছি যে নিজের ওপর জুলুম করতেও কার্পণ্য করি না।
নয়তো মানুষ জেনে-বুঝেও মানসিক ও শারীরিক ক্ষতিতে জড়াতে পারে?
আমরা মিথ্যা বলতে ছাড়ি না। অন্যায়কে এড়িয়ে চলি না। যা-কিছু আমার স্বার্থের পক্ষে- তা রক্ষা করতে মরিয়া হয়ে উঠি। সত্যের বুকে ও পেঠে
পদাঘাত করি। আমি আমার মতো কখনোই বাঁচতে চাই না, বাঁচতে চাই অন্যদের মতো! সেজন্য আমার আর ভালো থাকা হয় না। সমাজ যে
অসুস্থদের অনুসরণ করার ট্রেন্ডে ভূগছে।
কেউ যদি কখনও জিজ্ঞেস করে, কেমন আছি? দীর্ঘশ্বাস ফেলে বলি ভালো আছি কিংবা এই-তো যাচ্ছে কোনোমতে। অথচ তখন আফ্রিকার ক্ষুধার্ত
শিশু, ফিলিস্তিনের সন্তানহারা মা আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। কোন নায়ক কেমন পোশাক পরিধান করেছে, কোন সহকর্মী কত সম্পদ
গড়েছে কিংবা কোন নারী কতখানি গহনা পেয়েছে- সেসব থাকে হৃদয়ে।
অন্তর্জ্বালা আমাদেরকে ছাড়ে না। জীবনযাপন করি অন্যের গণ্ডিতে, ভাবনাচিন্তা করি অলীক। অথচ অল্পতে কত গল্প জমতে পারতো- সুখের গল্প- তা
জমা করিনি। সঙ্গের মানুষটির সঙ্গী হইনি। কেবল ব্যস্ততার বাহানায় পুড়িয়ে ফেলেছি সময়। আজীবনে ভালো কোনো স্মৃতি ধারণ করিনি। কেবল
পুষেছি অভাবের কথা, দেখিয়েছি হাহাকার, শুনিয়েছি হতাশার গল্প। বিনে সুঁতোয় সম্পর্কের মালা গাঁথবার চেষ্টা না করে লালন করেছি চির-অতৃপ্তি।
অথচ আমার সুস্থ হাত-পা ছিল, শরীরে বল ছিল তাও অন্যের সম্পদে লোভ করেছি। আলস্যকে আলিঙ্গন করে শুয়ে-বসে, পরচর্চায় কাটিয়েছি প্রহর।
পরিশ্রম করেছি খুব অল্পই। যখন দুঃখের কথা বলি, তখন মনে হয় এই দুনিয়ার তাবৎ দুঃখ আমার। অথচ সুখের কথা ততটা প্রবল করে বলতে
পারি না।
অল্পে যারা তুষ্ট হয়েছে, স্রষ্টার পরিকল্পনায় যারা ভরসা রেখেছে- তারা সুখে আছে। সুখ কিন্তু প্রাসাদের উচ্চতা কিংবা আবাসনের চাকচিক্য দিয়ে
মাপা যায় না। পোশাকের দাম দিয়েও শান্তি-স্বস্তি আন্দাজ করা যায় না। সুখ থাকে আত্মিক তৃপ্তিতে। সুখের আসল ঠিকানা কৃতজ্ঞতায়। সেজন্য চাই
সহজ-সরল জীবন। যে যত বেশি কৃতজ্ঞ সে তত বেশি সুখী। ছোট্ট একটা জীবন- সেটাকে লোভে পুড়িয়ে, হতাশায় ডুবিয়ে লাভ কী? ভবিষ্যতের
পাঁচ প্রজন্ম কী খাবে, কেমনে বাঁচবে সেই ভাবনা করে আমার লাভ আছে? যদি ন্যায়পথে সম্পদ হয় তাতে দোষ নেই। কিন্তু অসুস্থ প্রতিযোগিতায়
ঝাঁপালাম কেন? রাতে ঘুমাতে পারি না, দিনে স্বস্তিতে থাকতে পারি না, কারো প্রতি বিশ্বাস রাখতে পারি না- এই জীবনের আসলে মানে কী? সঞ্চয়ের
নেশায় জীবনের স্বাদ হারিয়ে ফেলছি নাতো?

কোনো অন্যায় বিনিময় না রেখে যেতে পারে না। আমরা ভাবি, এ আর-কি, অথচ সেজন্যই ক্ষতিপূরণ করতে হয় জীবন থেকে। মানসিক সুখ
হারিয়ে ফেলি চিরতরে। অথচ স্রষ্টার নির্দেশনায় কল্যাণ আছে, ধর্মের আচারে আছে প্রশান্তি। ভাগ্যকে উপহাস করার অর্থই ব্যর্থতাকে আলিঙ্গন
করতে স্বেচ্ছায় এগিয়ে চলছি। সুখের ঠিকানা খুঁজে পেতে ভুল পথে লড়াইয়ে নেমেছি। তাছাড়া- আর কী? জীবনের যাত্রা যে যখন যেখান থেকেই
আরম্ভ করি- আমাদের একটি নির্দিষ্ট ঠিকানায় ঠিকঠিক থামতে হবে। আমরা সেটা সবাই জানি- মৃত্যুকে এড়ানো যায় না। যখন শরীরে শক্তি থাকে,
অর্থ ও ক্ষমতা যখন ঘিরে রাখে- তখন হয়তো ভুলে যাই আমার পরিণতি কিন্ত সময় উপস্থিত হয়ে সেই সময়কে চিনিয়ে দেয়। জানিয়ে দেয়, এখনই
এখানে থামতে হবে। চলো- রওনা করি। অনুমতি না পেলেও অন্তিম যাত্রা থামবে না।
রাজু আহমেদ, প্রাবন্ধিক।
raju69alive@gmail.com

Views: 45

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প   আখলাক হুসাইন

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন

by admin
October 29, 2026
0
2

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন কিছু মানুষ নিজে বেশি দূর এগোতে পারেন না, অথচ তাঁদের হাত ধরেই...

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা

by admin
October 29, 2026
0
10

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে...

প্রভাষক নিয়োগে যোগ্যতাভিত্তিক স্বচ্ছতা  ও HEAT   : উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি

প্রভাষক নিয়োগে যোগ্যতাভিত্তিক স্বচ্ছতা ও HEAT : উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি

by admin
October 28, 2026
0
6

  প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে প্রভাষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বিতর্কের...

সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

আবর্জনার আড়ালে সোনা: বর্জ্যকে সম্পদে রূপান্তরের এখনই সময়

by admin
October 27, 2026
0
19

  সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ঘরের দরজায় বা গলির মোড়ে যে ময়লার স্তূপ দেখি, তা আমাদের কাছে কেবলই দুর্গন্ধযুক্ত...

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ-

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ-

by admin
October 27, 2026
0
10

---- ​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু...

মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ।

by admin
October 26, 2026
0
13

লিখেছেনঃ এস এম আবদুল বারেক (সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক) সৌদি রাজতন্ত্রের উৎপত্তি, ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহের সংরক্ষণ ও বিলোপ, আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং ফিলিস্তিন সংকটের মতো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী October 30, 2026
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ October 30, 2026
  • মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন October 30, 2026
  • ‘এশিয়া রিসার্চ নিউজ’-এ স্থান পাওয়া বাংলাদেশি স্বাধীন গবেষকের অনন্য উদ্ভাবন October 30, 2026
  • পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ October 30, 2026
  • তালতলীতে জেলে শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত October 30, 2026
  • গৌরীপুরে সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা October 30, 2026
  • প্রাপ্তির হিসাব, অপ্রাপ্তির হাহাকার October 30, 2026
  • সরিষাবাড়িতে যুব বিভাগ আয়োজিত সেমি ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট October 30, 2026
  • সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল October 30, 2026
  • তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ October 30, 2026
  • সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী October 30, 2026
  • ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 30, 2026
  • তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল October 30, 2026
  • ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন October 30, 2026
  • সরকারি বাসা ভাড়া দিলেই বরাদ্দ বাতিল October 30, 2026
  • ইরানের ২৩০ কোটি ডলারের গোপন অস্ত্র নেটওয়ার্কে জড়িত ৫ হাজার প্রতিষ্ঠান October 30, 2026
  • পুলিশের ২৮ সদস্যকে প্রত্যাহার October 30, 2026
  • রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন! October 30, 2026
  • এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী October 30, 2026
  • যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ October 30, 2026
  • গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব October 30, 2026
  • চাকরি জাতীয়করণের দাবিতে কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার October 30, 2026
  • একটা ভুল ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে যে নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন।যে ভিডিওটি ভাইরাল হয়েছিল October 30, 2026
  • বদলগাছীতে সার, জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিরসনের দাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ October 30, 2026
  • আটোয়ারীতে কৃষকের ১ একর ১৫ শতক জমির করলা নষ্ট, দিশেহারা সাইদুর রহমান। October 30, 2026
  • বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ! October 29, 2026
  • বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ October 29, 2026
  • দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা October 29, 2026
  • যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ October 29, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

      ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

      October 30, 2026
      দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

      দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

      October 30, 2026
      মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

      মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

      October 30, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d