গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে রোববার বিকেলে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপি কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাটার মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমরানুল হক আনোয়ার, মহিলা দলের আহবায়ক আসমতারা লাকী, পৌরসভা আহবায়ক আসমতারা আশা প্রমূখ।
দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন
দিনাজপুর প্রতিনিধি\ মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ দিনাজপুর এর আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষ্যে ৮ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর...









