সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। উপজেলাসহ পৌর সভার বিভিন্ন গ্রাম/ মহল্লা/অঞ্চলে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উদ্বিগ্ন এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ও জিরোটলারেন্সের ঘোষণা দিলেও তবুও থামছে না মাদক ব্যবহার ও ব্যবসা।পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রি বিস্তার রোধ ঠেকাতে পারছেনা বলেও জানাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, অবাধে মাদক বিক্রি ও সেবনে অতিষ্ঠ হয়ে ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌর সভার বাউসী পঞ্চপীর বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসি। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবুর রহমান হবির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল বারী মিলেটারি, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা, জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক রিপন ফকির প্রমূখ। এ ছাড়াও কামরাবাদ, মহাদান ও পোগলদিঘা ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সচেতন মহল। তাদের দাবী, এলাকায় মাদকের বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সঙ্গে কোনো প্রকার আপোস করা যাবে না। ভয়াল মাদক পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক সেবন এবং বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। বন্ধ করতে হবে মাদকের ব্যবসা ও সেবন।গুড়িয়ে দিতে হবে মাদকের আস্তানা। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখারও আহ্বান জানিয়ে তাঁরা বলেন, মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয়ে এগিয়ে আসতপ হবে। এ সময় স্থানীয় জনগণ ও সচেতন মহলের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অপরদিকে, মাদক সেবনের ভিডিও ভাইরালের পর সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার খসরুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৌর বিএনপি। ১০ নভেম্বরের নোটিশের আলোকে জানা যায়, পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে।
অপর দিকে মাদকের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরু চুরিও। মাদক আর গরু চোর আতঙ্কে উদ্বিগ্ন উৎকণ্ঠায় রাত কাটছে গো খামারী ও কৃষকদের।
আইন শৃংখলার অবনতি বা জননিরাত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে আরও কঠোর ও দ্বায়িত্বশীল ভুমিকা পালনের জোর দাবী জানিয়েছেন সরিষাবাড়ি উপজেলার বিজ্ঞ ও সচেতন মহল।
সরিষাবাড়িতে SACP রেইনস্ প্রকল্পের আওতায় শতাধিক কৃষাণীর মাঝে সবজী বীজ ও কৃষি উপকরণ বিতরণ
মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃহ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে SACP রেইনস্ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক কৃষাণীর মধ্যে ১২...









